• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ছাত্রীকে ব্ল্যাকমেইল ও লাগাতার ধর্ষণ, গ্রেপ্তার নোয়াখালীর প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন 

Eidin by Eidin
April 25, 2026
in আন্তর্জাতিক
ছাত্রীকে ব্ল্যাকমেইল ও লাগাতার ধর্ষণ, গ্রেপ্তার নোয়াখালীর প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নোয়াখালী,২৫ এপ্রিল : বাংলাদেশের নোয়াখালীর বেগমগঞ্জে এক ছাত্রীকে বিয়ের প্রলোভন, ব্ল্যাকমেইল এবং দীর্ঘ সময় ধরে ধর্ষণের অভিযোগে কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।শুক্রবার রাতে পশ্চিম মির্জা নগর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২০ এপ্রিল দুই স্কুল শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রী।

মামলার অপর আসামি হলেন- শংকর চন্দ্র মজুমদার (৪৮), তিনি তিন তক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এছাড়াও আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে। বাকি আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, ২০২২ সালে এসএসসি পরীক্ষার প্রাইভেট পড়ার সুবাদে শিক্ষক দেলোয়ার হোসেনের সাথে ওই ছাত্রীর পরিচয় হয়। তখন ছাত্রীর বয়স ছিল মাত্র ১৬ বছর। অভিযোগ রয়েছে, ২০২৩ সালের ২৬ মার্চ দেলোয়ার হোসেন ছাত্রীকে ফুসলিয়ে একটি ফাঁকা ঘরে নিয়ে যান এবং সেখানে তাকে দিয়ে জোরপূর্বক কিছু আপত্তিকর স্বীকারোক্তি কাগজে লিখিয়ে নেন ও ভিডিও রেকর্ড করেন। পরবর্তীতে ওই ভিডিও ও কাগজের মাধ্যমে ব্ল্যাকমেইল করে ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ সময় ধরে একাধিক স্থানে ধর্ষণ করা হয়। মামলার অপর আসামি শংকর চন্দ্র মজুমদার এই কাজে সরাসরি সহযোগিতা করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গত বছরের ডিসেম্বর মাসে ভুক্তভোগী ছাত্রীর অন্যত্র বিয়ে হয়। কিন্তু তাতেও ক্ষান্ত হননি অভিযুক্ত দেলোয়ার। তিনি ছাত্রীর স্বামীর মোবাইল নম্বর সংগ্রহ করে এবং ভুয়া ফেসবুক আইডি খুলে ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও তার স্বামীর কাছে পাঠিয়ে দেন। এর ফলে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ছাত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটে। বিবাহ বিচ্ছেদের পর আসামিরা পুনরায় তাকে শারীরিক সম্পর্কের জন্য চাপ দিতে থাকে এবং টাকা দাবি করে ব্ল্যাকমেইল করতে থাকে। সর্বশেষ গত ১৩ এপ্রিল ভুক্তভোগী ছাত্রী নোয়াখালী মহিলা কলেজে অনার্স পরীক্ষা দিতে যাওয়ার সময় আসামিরা তার পথরোধ করে পুনরায় কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল করার হুমকি দেওয়া হয়।

বেগমগঞ্জ থানার ওসি তদন্ত হাবিবুর রহমান জানান, ছাত্রীকে ফাঁদে ফেলে ও ব্ল্যাকমেইলের মাধ্যমে ধর্ষণের অভিযোগে মামলা নেওয়া হয়েছে। মামলার আসামি দুই শিক্ষক এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন। অভিযুক্ত প্রধান আসামি শিক্ষক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।।

Headmaster Delwar Hossain of Noakhali arrested for blackmailing and ছাত্রীকে ব্ল্যাকমেইল ও লাগাতার ধর্ষণ, গ্রেপ্তার নোয়াখালীর প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন 

Tags: BangladeshHeadMaster Arrested for Raping a Girl StudentNoakhali
Previous Post

দ্বিতীয় দফার ভোটের আগে “দিদির গুণ্ডাদের”  ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়ে রাখলেন অমিত শাহ

Next Post

ছক্কার ঝড়; দ্রুততম সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন ১৫ বছর বয়সী  বৈভব সূর্যবংশী

Next Post
ছক্কার ঝড়; দ্রুততম সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন ১৫ বছর বয়সী  বৈভব সূর্যবংশী

ছক্কার ঝড়; দ্রুততম সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন ১৫ বছর বয়সী  বৈভব সূর্যবংশী

No Result
View All Result

Recent Posts

  • ছক্কার ঝড়; দ্রুততম সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন ১৫ বছর বয়সী  বৈভব সূর্যবংশী
  • ছাত্রীকে ব্ল্যাকমেইল ও লাগাতার ধর্ষণ, গ্রেপ্তার নোয়াখালীর প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন 
  • দ্বিতীয় দফার ভোটের আগে “দিদির গুণ্ডাদের”  ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়ে রাখলেন অমিত শাহ
  • “তৃণমূলের গুন্ডারা পাংচারের দোকান খোলার জন্য প্রস্তুত হচ্ছে” : যোগী আদিত্যনাথ
  • পূর্বস্থলীর গ্রামের মাঠে নির্মান শ্রমিকের ঝলসানো দেহ উদ্ধার ঘিরে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.