প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৫ এপ্রিল : দিদির গুণ্ডারা দ্বিতীয় দফার ভোটের দিন ঘরের বাইরে বের হলে ৫ তারিখের পর উল্টো ভাবে ঝুলিয়ে সোজা করা হবে। শনিবার পূর্ব বর্ধমানের জামালপুরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা থেকে এমনই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি বাংলায় ক্ষমতায় আসলে ৫ তারিখে ‘ইউনিফর্ম সিভিল কোড( UCC) লাগু হবে বলে অমিত শাহ এদিন জানিয়ে দেন।
কেন্দ্রের তপসিলি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অরুণ হালদারকে এবার জামালপুর বিধানসভার
প্রার্থী করেছে বিজেপি। তার সমর্থনে এদিন জামালপুরের সেলিমাদ ফুটবল মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। ভিড়ে ঠাসা সেই সভায় বক্তব্য রাখতে উঠে অমিত শাহ তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান । তিনি বলেন,এখানকার তৃণমূলের জায়গায় এবার পদ্মের সরকার হবে, বিজেপি সরকার হবে। আমি আপনাদের কথা দিচ্ছি চার তারিখে বর্ধমানের সীতাভোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খাইয়ে মিষ্টিমুখ করানো হবে।
তৃণমূল সরকারকে কাঠখড়ায় তুলে অমিত শাহ বলেন,“১৫ বছরের মমতার শাসনকালে সব থেকে বেশি সন্ত্রাস মা-বোনেদের উপর হয়েছে।আরজি কর, সন্দেশখালি, কলকাতা ল-কলেজ, দুর্গাপুর-ল- কলেজ,এই সমস্ত জায়গায়ও মা-বোনেদের উপর অত্যাচার হয়েছে।সাতটা বেজে যাওয়ার পর মা বোনেদের ঘর থেকে বাইরে না বেরুনোর কথা দিদি বলছেন।’এর বিরোধিতা করে অমিত শাহ বলেন,
“দিদিরা আমি বলে যাচ্ছি, ৫ তারিখের পর ছোট বাচ্চারা পর্যন্ত রাত একটার পর ঘর থেকে বাইরে বেরোতে পারবে। কোন গুন্ডা তাদের দিকে চোখ তুলে তাকাবে না। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বলে অমিত শাহ অভিযোগ করেন।
সভামঞ্চ থেকে অমিত শাহ ঘোষণা করেন,বিজেপি পার্টি প্রতিজ্ঞা করছে কোন গুন্ডা মা-বোনদের প্রতি যদি চোখ তুলে তাকায় তবে তাদের জেলে ভরে দেওয়া হবে। মতুয়া সম্প্রদায়ের মানুষজনকে কাছে পেতে অমিত শাহ বলেন,“দিদি মতুয়া সমাজের লোকজনকে বলছে বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে মতুয়াদের ভোটারিকার চলে যাবে। কিন্তু আমি বলছি,’এই মতুয়ারা আমাদের প্রাণ। এদের কেউ ছুতে পারবেনা। মতুয়া এবং নমশূদ্র সমাজের কারুর ভয় পাওয়ার কোন কারণ নেই ।মতুয়াদের
অভয় যুগিয়ে অমিত শাহ বলেন,“দিদি সিএএ
(CAA)লাগু হতে দেয়নি। আপনারা বাংলায় পদ্ম ফুলের সরকার বানান, ৫ তারিখের পর সকল মতুয়া সমাজের ভাইবোনদের নাগরিকত্ব দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে।’এর পাশাপাশি তিনি এও বলেন,’আমি আপনাদের জানিয়ে যাচ্ছি, ৫ তারিখে বিজেপি সরকার বানিয়ে দিন,৬ তারিখে পুরো ভাইপো সিন্ডিকেট বাংলার নদীতে ভাসিয়ে দেবো।
বাংলায় দ্বিতীর দফার ভোট আগামী ২৯ তারিখ। সেই ভোটের দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে অমিত শাহ বলেন,’২৯ তারিখ দিদির গুণ্ডারা ঘরের বাইরে বের হলে পাঁচ তারিখের পর উল্টো ভাবে ঝুলিয়ে সোজা করে দেবো। আমি গৃহমন্ত্রী হয়ে গুন্ডাদের ধমকাচ্ছি বলে দিদি রেগে গেছে।।তা দিদি আমি কি গুন্ডাদের ভালোবাসবো ? এখন তো শুধু ধমকাচ্ছি, শুধরে যান, নয়তো আপনাদের স্থান জেলে হবে।“ বাংলায় যুবকদের উদ্দেশ্যে অমিত শাহ বলেন,“মমতা দিদি বাংলায় বেকারের সংখ্যা বাড়িয়েছেন। সাত হাজার শিল্প কারখানা বাংলা থেকে বাইরে চলে গেছে।আমরা দু’বছরের মধ্যে এসব কারখানা গুলোকে বাংলায় ফিরিয়ে এনে বেকার যুবকদের কাজ দেওয়ার ব্যবস্থা করব৷”
জামলপুরের জনসভা থেকে অনুপ্রবেশকারী ইশুতেও সরব হন অমিত শাহ। তিনি বলেন, অনুপ্রেশকারীরা বাংলার যুবকদের চাকরি খেয়ে নিচ্ছে,রেশন খেয়ে নিচ্ছে। কিন্তু দিদি আর ভাইপো ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশকারীদের ঢুকতে দিচ্ছে। আমি আজ জামালপুরবাসীর কাছে শপথ করছি,পাঁচ তারিখের পর একটা একটা করে অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে তাড়ানোর কাজ ভারতীয় জনতা পার্টি করবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে অমিত শাহ জামালপুরে সভা থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন,“দিদি আপনি জেনে রাখুন,বিজেপির একজন কার্যকর্তা জীবিত থাকতে বাংলায় বাবরি মসজিদ তৈরি করতে দেয়া হবে না’ ।অমিত শাহ ঘোষণা করেন,’ বাংলায় পাঁচ তরিখে ইউনিয়ন সিভিল কোর্ট করা হবে যাতে কেউ চার চারটে বিয়ে না করতে পারে। বাংলায় ধানের মূল্য ৩০০০ টাকা পাবে, আলুর মূল্য তলা নিতে যেতে দেওয়া হবে না।।
