এইদিন বিনোদন ডেস্ক,২৩ জুন : বলিউড অভিনেতা আমীর খান তৃতীয়বারের জন্য এক হিন্দু মহিলার সঙ্গে বিয়ে করতে চলেছেন । ওই মহিলার নাম গৌরী স্প্র্যাট । সম্প্রতি অভিনেতা নিশ্চিত করেছেন যে, আগামী ৫ই জুলাই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। এখন এই অভিনেতা চলমান বিয়ের বিয়ের তারিখ ঘোষণা এবং গৌরী তার জীবনে আসার পর থেকে তিনি যে আনন্দ অনুভব করছেন, সে সম্পর্কে মুখ খুলেছেন।
তার বিয়ে নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে আমির খান বলেন যে, তার ব্যক্তিগত জীবনে মানুষের এত আগ্রহ দেখে তিনি অবাক হয়েছেন। তিনি বলেন, মানুষ সাধারণত ক্রিকেটার ও চলচ্চিত্র তারকাদের ব্যক্তিগত জীবনে বেশি আগ্রহ দেখায়, অথচ মানুষের উচিত নিজেদের কাজে মনোযোগ দেওয়া।
আমির ও গৌরী তাদের বিয়ের অনুষ্ঠান অত্যন্ত ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। অভিনেতার মতে, এটি একটি সাদামাটা ও সীমিত পরিসরের অনুষ্ঠান হবে, যেখানে কেবল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। বিয়েটি তাদের বাড়িতে রেজিস্ট্রি করা হবে।
আমির বলেছেন যে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল যুগে গোপনীয়তা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। আনুষ্ঠানিক ঘোষণার আগেই বিয়ের তথ্য ফাঁস হয়ে যাওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেছেন এবং বলেছেন যে এই তথ্য কীভাবে ফাঁস হলো তা তিনি জানেন না।
চলতি বছরের মার্চ মাসে আমির খান তাঁর ৬০তম জন্মদিনে গৌরী স্প্র্যাটকে গণমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেন। গৌরী বেঙ্গালুরুর বাসিন্দা। তারপর থেকে ‘সিতারে জমিন পর’ ছবির প্রিমিয়ারসহ বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেছে।
আমির খানের প্রথম স্ত্রী ছিলেন রীনা দত্ত, যার সাথে তার জুনাইদ ও ইরা নামে দুটি সন্তান রয়েছে। এরপর তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন এবং এই দম্পতির আজাদ নামে এক পুত্র রয়েছে।
যদিও আমিরের আগের দুই স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গেছে, তবুও তিনি রীনা দত্ত এবং কিরণ রাও উভয়ের সঙ্গেই ভালো ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। আমির এবং তাঁর প্রাক্তন স্ত্রীরা একে অপরের প্রতি তাঁদের শ্রদ্ধা এবং পরিবার হিসেবে একসঙ্গে থাকার গুরুত্ব নিয়ে বহুবার কথা বলেছেন।।
