• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ায় পরিত্যক্ত বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার, অভিযোগের তির তৃণমূলের দিকে, আটক এক 

Eidin by Eidin
August 13, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কাটোয়ায় পরিত্যক্ত বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার, অভিযোগের তির তৃণমূলের দিকে, আটক এক 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৩ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের একটি  পরিত্যক্ত বাড়ি থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । কাটোয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকার ওই বাড়িটি থেকে ৪ টি বোমা উদ্ধার হয় বলে জানা গেছে । ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । এদিকে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। স্থানীয় বাসিন্দাদের একাংশের সন্দেহ, এলাকায় অশান্তি তৈরির উদ্দেশ্যেই বোমাগুলি মজুত করে রেখেছিল প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত দিগন্ত পালের অনুগামীরা । কাটোয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনার  তদন্ত চলছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বোমা মজুতের সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং বিস্ফোরক রাখার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে ।

জানা গেছে, কাটোয়া শহরের মাঠপাড়া এলাকার যে বাড়িটি থেকে বোমা উদ্ধার হয়েছে,সেই বাড়ির মালিক মৃত বাপি শেখ । বছর দশেকের অধিক সময় ধরে বাড়িটিতে কেউ বসবাস না করায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাড়িটি ফাঁকা থাকার সুযোগে সন্ধ্যার পর সেখানে দুষ্কৃতীদের আনাগোনা শুরু হয়৷ মদের ঠেক বসার পাশাপাশি বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হয় বলে অভিযোগ তাদের । জানা গেছে,এদিনও দুষ্কৃতীদের সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়রা ফোন করে পুলিশকে বিষয়টি জানায় । খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ গিয়ে তল্লাশি চালাতেই তাজা বোমা উদ্ধার হয় । এরপর গোটা এলাকা ঘিরে ফেলে বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেয় পুলিশ । 

এই ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে কোথা থেকে বোমাগুলি আনা হয়েছিল, কারা সেগুলি মজুত করেছিল এবং কী উদ্দেশ্যে পরিত্যক্ত বাড়িতে বোমাগুলি রাখা হয়েছিল, তা জানার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর । এদিকে আশপাশের আরও কোনও পরিত্যক্ত বাড়ি বা জায়গায় বিস্ফোরক লুকিয়ে রাখা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা । তারা এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন।। 

Tags: Bomb RecoveryBurdwanKatwaWestbengal
Previous Post

ছেলে নিচ্ছিল সন্ত্রাসী হামলা প্রস্তুতি, মা ব্রিটিশ লেবার দলের কাউন্সিলর আয়েশা আরিফের পদত্যাগের চাপ সৃষ্টি 

No Result
View All Result

Recent Posts

  • কাটোয়ায় পরিত্যক্ত বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার, অভিযোগের তির তৃণমূলের দিকে, আটক এক 
  • ছেলে নিচ্ছিল সন্ত্রাসী হামলা প্রস্তুতি, মা ব্রিটিশ লেবার দলের কাউন্সিলর আয়েশা আরিফের পদত্যাগের চাপ সৃষ্টি 
  • নেতাজী’কে অপমান : মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অ্যাকশন মোডে পুলিশ, গ্রেপ্তার এক 
  • বৈদিক শাস্ত্রে উল্লিখিত “৮৪ লক্ষ যোনি”র আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন আসাদুজ্জমান আসাদ ; যাকে বামপন্থীরা বলে “অবৈজ্ঞানিক” 
  • হিন্দু থেকে ইসলামে ধর্মান্তরিত হয়ে বিয়ে, মহিলার চুল কেটে ও গোপনাঙ্গে লঙ্কার গুড়ো ছিটিয়ে মারধর করল স্বামীর প্রথমপক্ষের বাড়ির লোকজন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.