এইদিন ওয়েবডেস্ক,মালাপ্পুরাম,১২ মে : মঙ্গলবার কেরালার মালাপ্পুরাম জেলার মানকাড়ে বজ্রপাতে চারজন ছাত্রের মৃত্যু ও তিনজন আহত হয়েছে ।আজ সন্ধ্যায় পান্তাল্লুর পাহাড়ে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে, এতে মোট সাতজন ছাত্র বজ্রপাতের শিকার হয়েছে।
স্থানীয় একটি পর্যবেক্ষণ কেন্দ্র পরিদর্শনের সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতদের নাম রাহিস (২০), ফাহাদ (১৯), বাহাস (১৮) এবং জিয়াদ (১৮)। অপর দুই শিক্ষার্থী বর্তমানে মঞ্জেরি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বলা হচ্ছে যে, এই সমস্ত ছাত্রছাত্রী মাল্লাপুরমের বাসিন্দা এবং তারা মানকাড়ের ভেল্লিলা এলাকার পান্থাল্লুর হিল ভিউপয়েন্টে এসে পৌঁছেছিলেন।
জঙ্গলের মাঝখানে দুর্গম হওয়ায় উদ্ধার অভিযান বিলম্বিত হয়েছে। অপ্রত্যাশিত প্রবল বৃষ্টি ও বজ্রপাতও তীব্রতর হয়েছে।।
