এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৩ অক্টোবর : ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সঙ্গে দেখা করলেন সংযুক্ত আরব আমিরশাহির উপপ্রধানমন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।ক্যাপ্টেন স্মিত মাচ্ছার ছুরিকাঘাতের শিকার হওয়ার পরও ককপিটের দরজা খুলে ফ্লাইদুবাই ফ্লাইটে ১৮১ জনের জীবন বাঁচাতে সাহায্য করেছিলেন।যুবরাজ তাঁর কপালে চুম্বন করেন এবং তাঁর সাহসিকতার জন্য তাঁকে ধন্যবাদ জানান।
হামলাটি চালিয়েছিল একজন উগ্রপন্থী ইসলামপন্থী, ওমানি সহ-পাইলটের হামাম আল হামামি (Hamam Al Hamami) । যে সহিংস জিহাদি কর্মকাণ্ড চালিয়ে বিমানটিকে ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিল।

তবে, সিএনএন, বিবিসি এবং রয়টার্সের মতো পশ্চিমা মূলধারার গণমাধ্যমগুলো এই হামলাকে গুরুত্বহীন করে দেখিয়েছে এবং এটিকে পাইলটদের মধ্যে “একটি সামান্য কথা কাটাকাটি” বা “হাতাহাতি” বলে আখ্যা দিয়েছে।
মিডিয়া আউটলেট ভিসেগার্ড বলেছে,ভারতীয়, আমিরাতি এবং ইসরায়েলি—সকলেই ইসলামবাদের হুমকিকে গুরুত্বের সাথে নেয়, অথচ পশ্চিমারা অজুহাত দেখিয়ে চলেছে অথবা এমন ভান করছে যেন কোনো সমস্যাই নেই।এই সবকিছুই করা হয় পশ্চিমে অব্যাহত গণ-অভিবাসনকে রক্ষা করতে এবং ইসলামবাদ যে আমাদের সমাজকে বিপন্ন করে, তা স্বীকার করতে না চাওয়ার মনোভাব থেকে।

প্রতিবেদনে পশ্চিমি দেশগুলি নির্লজ্জ তোষামোদির সমালোচনা করে ওই সংবাদমাধ্যমটি বলেছে, পশ্চিমের এই আত্ম-ঘৃণাকারী রাজনৈতিক ও গণমাধ্যম অভিজাতদের অবশ্যই দেশপ্রেমিকদের দ্বারা প্রতিস্থাপন করতে হবে।।
