এইদিন বিনোদন ডেস্ক,০৭ আগস্ট : নেটফ্লিক্সের সিইও টেড সারান্ডোস জানিয়েছেন,চলতি বছর নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা অ-ইংরেজি সিনেমা ছিল “ধুরান্ধর” । তিনি বলেছেন,“ধুরন্ধর এই বছর নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা অ-ইংরেজি চলচ্চিত্র ছিল। অন্য সব ভাষার চেয়েও বেশি। এটি সত্যিই পুরো চিত্রটাই পাল্টে দিয়েছে।”
সারান্ডোস আরও উল্লেখ করেছেন যে, ২০২৪ সাল থেকে নেটফ্লিক্সের সাপ্তাহিক গ্লোবাল টপ ১০ তালিকায় একটি ভারতীয় সিনেমা বা সিরিজ রয়েছে। তিনি বলেন,“২০২৪ সাল থেকে প্রতি সপ্তাহেই আমাদের গ্লোবাল টপ ১০ তালিকায় একটি ভারতীয় সিনেমা বা সিরিজ থাকছে। আর এটি একটি অ্যালগরিদমের ফল, যা আপনাকে এমন জিনিস খুঁজে পেতে সাহায্য করে, যা স্বজ্ঞাত নয়, কিন্তু আপনার ভালো লাগবেই।” চলতি বছর বিশ্বজুড়ে নেটফ্লিক্সে ভারতীয় কন্টেন্ট দেখার মোট সময় ৩.৫ বিলিয়ন ঘণ্টা বলে তিনি জানিয়েছেন ।
আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন থ্রিলার “ধুরন্ধর” (Dhurandhar) চলতি বছর নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা অ-ইংরেজি চলচ্চিত্র হিসেবে বিশ্বজুড়ে রেকর্ড গড়েছে। ২০২৬ সালের প্রথম ষান্মাসিকের (জানুয়ারি-জুন) নেটফ্লিক্সের এনগেজমেন্ট রিপোর্ট অনুযায়ী, ছবিটি প্রায় ৩৭ মিলিয়ন ভিউ অর্জন করে তালিকার শীর্ষে রয়েছে।ছবিটিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন আর মাধবন, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপাল। পাকিস্তানের করাচির অপরাধজগতের ভেতর লুকিয়ে থাকা এক ভারতীয় আন্ডারকভার এজেন্টের রোমাঞ্চকর অভিযানের প্রেক্ষাপটে ছবিটি নির্মিত হয়েছে।
বক্স অফিস সংগ্রহের কথা বলতে গেলে, রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ (২০২৫) সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ১৩৫৪ কোটি টাকা এবং এর সিক্যুয়েল ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ (২০২৬) বিশ্বজুড়ে ১৭৪৮ কোটি টাকার বেশি আয় করেছে। এই ফ্র্যাঞ্চাইজিটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অত্যন্ত সফল একটি সিরিজ হিসেবে আত্মপ্রকাশ করেছে। ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর বিশ্বব্যাপী মোট সংগ্রহ ১৭৪৮ কোটি টাকার বেশি।বিদেশে ৪২০ কোটি টাকার বেশি আয়। বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রের তালিকায় এটি শীর্ষস্থানগুলোর মধ্যে অন্যতম একটি স্থান দখল করেছে।।
