• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিরক্ত হয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া লটারির টিকিটে বিশাল পুরস্কার !  খোঁজাখুঁজির পর ওই টিকিট থেকেই বৃদ্ধা পেলেন ১০.৯ কোটি টাকা 

Eidin by Eidin
August 7, 2026
in আন্তর্জাতিক
বিরক্ত হয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া লটারির টিকিটে বিশাল পুরস্কার !  খোঁজাখুঁজির পর ওই টিকিট থেকেই বৃদ্ধা পেলেন ১০.৯ কোটি টাকা 
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৭ আগস্ট : এক ইতালীয় বৃদ্ধা একটি লটারির টিকিট কিনে সেটির ওপর থেকে বিশ্বাস হারিয়ে আস্তাকুরে ফেলে দেন। পরে, তার কেনা সেই টিকিটটিতেই বাম্পার পুরস্কার জেতে৷ যার পরিমাণ ১০.৯ কোটি টাকা । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ইতালির বিতোন্তো শহরে ।

ওই বৃদ্ধা একটি লটারির টিকিট কিনেছিলেন এবং তিনি জিতেছেন কিনা তা পরীক্ষা করার জন্য মেশিনে লটারি নম্বরটি প্রবেশ করান। কিন্তু, মেশিনটি থেকে জানানো হয় যে অর্থ পরিশোধ করা সম্ভব নয়। এতে হতাশ হয়ে মহিলাটি লটারির টিকিটটি ডাস্টবিনে ফেলে দেন।

এরপর কিছুক্ষণ পরে পরিবারের এক সদস্য ফোন করে জানান যে তিনি ওই টিকিটেই বাম্পার পুরস্কার জিতেছেন । একথা শুনে বৃদ্ধা কপাল চাপড়াতে শুরু করেন । বৃদ্ধা সব কথা খুলে বললে পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে ফেলে দেওয়া লটারির টিকিটটি খুঁজতে আসেন। কিন্তু ততক্ষণে আবর্জনা সংগ্রহকারী এসে ময়লাগুলো নিয়ে গিয়েছিল। এতে হতাশ হয়ে বৃদ্ধা বর্জ্য ব্যবস্থাপনা কোম্পানির প্রশাসকের সাথে যোগাযোগ করেন এবং ঘটনাটি ব্যাখ্যা করেন। বৃদ্ধার জোরাজুরিতে প্রশাসক কোনোভাবে সঠিক আবর্জনার ট্রাকটি খুঁজে বের করেন।

এরপর পৌরকর্মীরা প্রায় ৬ টন আবর্জনা ফেলে দেন এবং একদিন ধরে একটানা খোঁজাখুঁজির পর অবশেষে টিকিটটি পাওয়া যায়। পরিশেষে, পূর্ব- সম্মত চুক্তি অনুযায়ী মহিলাটি নিজেই আবর্জনা অপসারণের খরচ পরিশোধ করেন ।।

Previous Post

আরজি কর ‘অভয়া’র ধর্ষণ-খুন মামলায় সিবিআইয়ের তদন্তে ফের অসন্তোষ প্রকাশ করল আদালত 

Next Post

চলতি বছর নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা অ-ইংরেজি চলচ্চিত্র  “ধুরন্ধর” : জানালেন নেটফ্লিক্সের সিইও

Next Post
চলতি বছর নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা অ-ইংরেজি চলচ্চিত্র  “ধুরন্ধর” : জানালেন নেটফ্লিক্সের সিইও

চলতি বছর নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা অ-ইংরেজি চলচ্চিত্র  "ধুরন্ধর" : জানালেন নেটফ্লিক্সের সিইও

No Result
View All Result

Recent Posts

  • আত্মনির্ভর ভারতের মুকুটে আরেকটি পালক: রিলায়েন্স ও  রোলস-রয়েস দেশীয়ভাবে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করবে
  • “তুমি এখন বাংলাদেশে নেই, বুঝতে পারছো?” : চরম রেগে গিয়ে হাসান মিরাজকে সতর্ক করে দিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক
  • কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের পারিবারিক ট্রাস্টকে অবৈধভাবে জমি পাইয়ে দেওয়ার অভিযোগ  
  • প্রধানমন্ত্রী মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে নিয়ে রাহুল গাঁধি ও সন্দীপ দীক্ষিতের নোংরা ইঙ্গিত, আবারও উন্মোচিত হল কংগ্রেসের নারী-বিদ্বেষী অবস্থান 
  • কমিউনিস্টরা সব বিদেশী,১৫ বছর যারা ছিল তারা সুরাবর্দির নাতিপুতি,ক্ষমতার লোভে দেশভাগ করেছিল কংগ্রেসের একটা পরিবার  : ‘বিভাজন বিভীষিকা’ স্মরণ অনুষ্ঠানে কথিত সেকুলার দলগুলিকে তুলোধুনো করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.