• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলায় গ্রেপ্তার দিল্লি ক্যাপিটালস্ এর খেলোয়াড় অভিষেক পোরেল 

Eidin by Eidin
August 12, 2026
in খেলার খবর
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলায় গ্রেপ্তার দিল্লি ক্যাপিটালস্ এর খেলোয়াড় অভিষেক পোরেল 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,১২ আগস্ট : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলায় গ্রেপ্তার হলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস্ এর খেলোয়াড় অভিষেক পোরেল৷ এক ডাক্তারি পড়ুয়া ছাত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে হুগলি জেলার মগরা থানার পুলিশ তাকে সোমবার রাতে দমদম থানার অধীন এমামি সিটি থেকে গ্রেপ্তার করে । হুগলি রুরাল পুলিশের এসপি কুনওয়ার ভূষণ সিং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার হুগলি জেলা আদালতে ধৃতকে তোলা হলে তিন দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানো হয় ।

এর আগে গত জুন মাসে ওই ডাক্তারি পড়ুয়া তরুনী হুগলি জেলার মগরা থানায় অভিষেক পোরেলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন । তার অভিযোগ,বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছেন অভিষেক পোরেল৷ শুধু তাইই নয়,তাঁকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন তিনি। তিনি আরও অভিযোগ করেছেন যে, পোরেল তাদের ব্যক্তিগত মুহূর্তগুলো রেকর্ড করে রেখেছিলেন। 

অভিযোগকারীর দাবি, গত তিন বছর ধরে পোরেলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তবে গত বছর তাঁদের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ার পর এই ক্রিকেটার তাঁর কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। তিনি আরও অভিযোগ করেন, তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান অভিষেক । তার বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও বেআইনিভাবে আটকে রাখারও অভিযোগ তুলেছেন তরুনী । 

এফআইআরে বলা হয়েছে, ‘অভিষেক পোড়েল অভিযোগকারীকে বেআইনিভাবে আটকে রাখেন। তিনি তাকে খাবার দেননি এবং ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন করে রাখেন। এর ফলে… অভিযোগকারী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং ঠিকমতো হাঁটতে পারছিলেন না। তার একটি ফ্লাইট থাকা সত্ত্বেও… আঘাতের কারণে তাকে তাৎক্ষণিক চিকিৎসা নিতে বাধ্য হতে হয়।’

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলেও অভিযুক্তকে গ্রেপ্তার না করায় পরে তরুনী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন । পাশাপাশি তার ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করে খতিয়ে দেখার জন্য পুলিশকে নির্দেশ দেয় আদালত । অবশেষে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে মগরা থানার পুলিশ । অভিষেক পোরেল অবশ্য এর আগে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন । 

উল্লেখ্য,২০২১-২২ মৌসুমে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় অভিষেক পোরেলের ।  এখন পর্যন্ত ৩২টি প্রথম শ্রেণির ও ২৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি ।২০২৩ সাল থেকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন অভিষেক । গত মৌসুমে দলের হয়ে চার ইনিংসে ১০৮ রান করেন তিনি । এই ঘটনার পর তার পেসাগত জীবনের উপর যবনিকা পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ।। 

Tags: Crime ReportSports News
Previous Post

এসএসসির নতুন কমিটিতে রামকৃষ্ণ মিশনের ৩ উচ্চশিক্ষিত “স্বামীজী” ; শিক্ষা ব্যবস্থা সংস্কারে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি  সরকার 

Next Post

কায়-মন-বাক্যকে পরমাত্মার প্রতি উৎসর্গ করার করার জন্য আদি শঙ্করাচার্য রচিত অত্যন্ত পবিত্র একটি স্তোত্র

Next Post
কায়-মন-বাক্যকে পরমাত্মার প্রতি উৎসর্গ করার করার জন্য আদি শঙ্করাচার্য রচিত অত্যন্ত পবিত্র একটি স্তোত্র

কায়-মন-বাক্যকে পরমাত্মার প্রতি উৎসর্গ করার করার জন্য আদি শঙ্করাচার্য রচিত অত্যন্ত পবিত্র একটি স্তোত্র

No Result
View All Result

Recent Posts

  • কায়-মন-বাক্যকে পরমাত্মার প্রতি উৎসর্গ করার করার জন্য আদি শঙ্করাচার্য রচিত অত্যন্ত পবিত্র একটি স্তোত্র
  • বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলায় গ্রেপ্তার দিল্লি ক্যাপিটালস্ এর খেলোয়াড় অভিষেক পোরেল 
  • এসএসসির নতুন কমিটিতে রামকৃষ্ণ মিশনের ৩ উচ্চশিক্ষিত “স্বামীজী” ; শিক্ষা ব্যবস্থা সংস্কারে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি  সরকার 
  • এবছর কালনার রাখী পাড়ি দিচ্ছে যোগী রাজ্যের অযোধ্যায়, এরাজ্যে মোদী শুভেন্দুর ছবি দেওয়া গেরুয়া রাখীর চাহিদা তুঙ্গে 
  • জমি বিক্রি করে যে কলেজের প্রতিষ্ঠা করেছিলেন মিন্টু চন্দ্র বর্মন, সেই কলেজের মাঠেই মিললো তার ৬ টুকরো দেহ ; গ্রেপ্তার মহম্মদ রবিউল ইসলাম, আবু মোতালেব ও রহিম বাদশা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.