এইদি ওয়েবডেস্ক,বাংলাদেশ,১০ সেপ্টেম্বর : বিনা অপরাধে কয়েক বছর ধরে জেলে বন্দি করে রাখা হয়েছে বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী । তার মা সন্ধ্যা রাণী ধর ওরফে সখী রস মঞ্জুরী মাতাজি কয়েকদিন ধরেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । অবশেষে বৃহস্পতিবার সকাল ৯টা ৩৪ মিনিটে চট্টগ্রামের হাটহাজারীস্থ শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি । মৃত্যু সজ্জায় থাকা মা’কে একটি বার দেখার সুযোগ দেওয়ার জন্য কাতর আবেদন জানান চিন্ময় কৃষ্ণ দাস । কিন্তু মন গলেনি তারেক রহমান সরকারের । ফলে মৃত্যু সজ্জায় থাকা মায়ের অন্তিম দর্শন অপূর্ণই রয়ে গেল তার।
ছেলের গ্রেফতারের পর থেকেই গভীর উদ্বেগে দিন কাটাচ্ছিলেন সন্ধ্যা রাণী ধর। এর আগেও প্রিয় সন্তানের অসুস্থতার সংবাদ শুনে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে তাঁকে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার ক্যানসার শনাক্ত করেন। চিকিৎসাধীন অবস্থায় মানসিক চাপ ও শোকের ভারে তিনি হৃদরোগে আক্রান্ত হন । চিকিৎসাধীন থাকার চেয়ে ছেলের স্মৃতিবিজড়িত আশ্রমে শেষ সময়টুকু কাটানোর আকুল ইচ্ছা ছিল তার। অন্যদিকে, মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো মায়ের শেষ ইচ্ছা পূরণ এবং তাকে একনজর দেখার জন্য পরিবারের পক্ষ থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্যারোলে মুক্তির আবেদন জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নাকচ করে দেয়।
প্রশাসনের এমন নির্মম সিদ্ধান্তে একজন কারাবন্দি সন্তান ও তার মুমূর্ষু মায়ের শেষ সাক্ষাতের অধিকারটুকুও কেড় নেওয়া হলো, যা বাংলাদেশের সনাতনী সমাজ তথা মানবাধিকারের প্রতি এক চরম অবহেলার চিত্র ফুটিয়ে তোলে। বারবার জামিন নামঞ্জুর হওয়া এবং রাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনিক কঠোরতা শেষ পর্যন্ত এক প্রবীণ মায়ের হৃদয়বিদারক বিদায়ের কারণ হয়ে দাঁড়াল। হিন্দুদের প্রতি তারেক রহমান সরকারের চুড়ান্ত নিপিড়ন নিয়ে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় ।।
