এইদিন ওয়েবডেস্ক,উত্তর দিনাজপুর,২৯ অক্টোবর : উত্তর দিনাজপুর জেলার চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানকে “কুখ্যাত গুন্ডা-মাফিয়া” বলে অবিহত করে তার বিরুদ্ধে রজু হওয়া সমস্ত পুরনো মামলার ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । আজ বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের কর্ণজোড়ার তিস্তা ময়দানে আয়োজিত “জনপরিষেবা প্রদান কর্মসূচি” সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী । সভায় চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের বিরুদ্ধে সরকারি ও আদিবাসীদের জমি দখলের অভিযোগ তুলে কড়া বার্তা দেন ।
মুখ্যমন্ত্রী বলেন,’আদিবাসী, সনাতনীদের জমি উদ্ধার করব ।’ নাম না করে হামিদুল রহমান সম্পর্কে তিনি জানান,তাঁর বিরুদ্ধে থাকা পুরনো মামলাগুলির ফাইল পুনরায় খোলার জন্য তিনি নির্দেশ দিয়েছেন । মুখ্যমন্ত্রীর অভিযোগ, ৩৪ বছরের বাম ও ১৫ বছরের তৃণমূল আমলে আদিবাসী ও সনাতনীদের জমি দখল করা হয়েছে। পুলিশকে সেই জমি উদ্ধারের নির্দেশও দিয়েছেন তিনি। পাশাপাশি হামিদুল রহমানকে ‘মাফিয়া’ ও ‘গুন্ডা’ বলে অবিহিত করে তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দেন,’‘চোপড়ার কুখ্যাত গুন্ডা, মাফিয়া বিধায়ক তার বিরুদ্ধে যত মামলা আছে রিওপেন করবেন ৷’
এদিন ফের মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন দেন যে,সিএএ এর জন্য আবেদন করা সমস্ত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে৷ আর অনুপ্রবেশকারীদের ঘাড় ধরে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠানো হবে ৷ তিনি বামপন্থী ও ককরোচ জনতা পার্টিকে নিশানা করে বলেন,’কোনো টুকরে টুকরে গ্যাং আর আরশোলা -ছারপোকাদের বাড়তে দেওয়া হবে না ।’ সেই সাথে তিনি সাফ জানিয়ে দেন,বিজেপির সরকারের আমলে কোনো পূজো অথবা উৎসবে কেউ বাধা দিলে এল ইঞ্চি বরদাস্ত করা হবে না। সেই সাথে রাজ্যের মঠ-মন্দিরগুলি সংস্কারের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, ওই সমস্ত ধর্মীয় স্থানগুলি নিয়ে ট্যুরিজমের পরিকল্পনা করেছে তার নেতৃত্বাধীন বিজেপি সরকার ।।

