• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

লাইসেন্স দেখতে চাওয়ায় ট্রাফিক ওসিকে ঘুষি মেরে নাক ফাটালো ২ বাইক আরোহী যুবক 

Eidin by Eidin
October 29, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
লাইসেন্স দেখতে চাওয়ায় ট্রাফিক ওসিকে ঘুষি মেরে নাক ফাটালো ২ বাইক আরোহী যুবক 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৯ অক্টোবর : বিনা হেলমেটে বাইক চালাচ্ছিল দুই যুবক । যেকারণে ট্রাফিক ওসি তাদের থামিয়ে লাইসেন্স দেখতে চান । আর এই অপরাধে ঘুষি মেরে ট্রাফিক ওসির নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ওই দুই যুবকের বিরুদ্ধে । মঙ্গলবার বিকেল মালদার পুখুরিয়া থানার লগাম্বা এলাকার ঘটনা । ট্রাফিক ওসি আজমল হোসেনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তার নাকে তিনটি সেলাই পড়েছে বলে জানা গেছে । 

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ লগাম্বা থেকে পুকুরিয়ার দিকে বাইকে চড়ে যাচ্ছিলেন দুই যুবক । তাদের মাথায় হেলমেট ছিল না৷ যেকারণে কর্তব্যরত ট্রাফিক ওসি আজমল হোসেন তাদের পথ আটকান । তিনি তাঁদের কাছে লাইসেন্স দেখতে চান । এতে দুই যুবক ক্ষিপ্ত হয়ে ওসির নাকের উপরে ঘুষি চালিয়ে দেয় বলে অভিযোগ। এতে তার নাক থেকে রক্তপাত শুরু হয় । 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দু’জনের বাড়ি পরানপুর এলাকায়। তাঁরা সম্পর্কে সহদর ভাই। তাঁদের মধ্যে একজন অগ্নিবীর পদে কর্মরত বলেও জানা গিয়েছে। এই ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে পুলিশের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে । কর্তব্যরত পুলিশ আধিকারিকের উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।। 

Tags: MaldaWestbengal
Previous Post

বাংলাদেশে পড়তে গিয়ে প্রেমের টানে “মেহেজাবিন চৌধুরী” হওয়া বারাসাতের অমৃতা দত্তকে আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল বলে দাবি করছেন বাংলাদেশের হিন্দুরা 

No Result
View All Result

Recent Posts

  • লাইসেন্স দেখতে চাওয়ায় ট্রাফিক ওসিকে ঘুষি মেরে নাক ফাটালো ২ বাইক আরোহী যুবক 
  • বাংলাদেশে পড়তে গিয়ে প্রেমের টানে “মেহেজাবিন চৌধুরী” হওয়া বারাসাতের অমৃতা দত্তকে আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল বলে দাবি করছেন বাংলাদেশের হিন্দুরা 
  • হাদিসের কিছু সংস্কার নিয়ে প্রশ্ন তোলায় নাইজেরিয়ার ইসলামি বক্তাকে গুলি করে হত্যা
  • এই শক্তিশালী বৈদিক স্তোত্রে জীবনের সকল ইচ্ছা পূরণের শক্তি রয়েছে বলে বিশ্বাস
  • অভিনেতা নাসিরুদ্দিন শাহকে “ভারতীয় গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর” বললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরন রিজিজু 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.