• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মেসির আর্জেন্টিনাকে নাকানিচুবানি খাইয়ে দিল কেপ ভার্দে

Eidin by Eidin
July 4, 2026
in খেলার খবর
মেসির আর্জেন্টিনাকে নাকানিচুবানি খাইয়ে দিল কেপ ভার্দে
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

FIFA World Cup 2026 : বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে নাকানিচুবানি খাইয়ে দিল কেপ ভার্দে । তারা এতটাই চাপে রেখেছিল যে ম্যাচের শেষ বাঁশি বাজতেই যেন হাঁপ ছেড়ে বাঁচে আর্জেন্টাইন ফুটবলাররা। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও স্বস্তিতে থাকতে পারেনি লিওনেল মেসির দল । দুবারই সমতায় ফিরেছিল কেপ ভার্দে। তবে অতিরিক্ত সময়ে কেপভার্দের আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ঝাম ঝরানো এর জয়ে শেষ ষোলোও নিশ্চিত হয় লিওনেল স্কালোনির দলের।

ম্যাচের জয়ী দল হিসেবে আজ আর্জেন্টিনার নাম লেখা থাকলেও মূলত মন জিতে নিয়েছে কেপ ভার্দে। মাত্র ৫ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে আজ যেভাবে ১২০ মিনিট বুক চিতিয়ে লড়েছে, সেটা ফুটবল সমর্থকদের মনে থাকবে অনেকদিন। আর্জেন্টিনার সঙ্গে চোখে চোখ রেখে খেলা কেপ ভার্দেকে দেখে বোঝার উপায় ছিল না, দলটি প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেছে।

অথচ ম্যাচের আগে কেপ ভার্দেকে অনেকে হিসাবেই ধরছিল না। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা,অন্যদিকে সদ্য বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা কেপ ভার্দে। আর্জেন্টিনা ম্যাচটা হেসে খেলেই জিতবে বলে ধরে নিয়েছিল অনেকে। কিন্তু মায়ামিতে কেপ ভার্দে প্রমাণ করেছে, বিশ্বকাপে কোনো দলই ছোট নয়।

ম্যাচের ২৯ মিনিটে অবশ্য প্রথম এগিয়ে যায় আর্জেন্টিনা। লিসান্দ্রো মার্তিনেসের দারুণ এক ডিফেন্সচেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় স্পর্শে ভোজিনিয়াকে পরাস্ত করেন লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে এটি মেসির সপ্তম গোল। আর সবমিলিয়ে বিশ্বকাপে মেসির গোল হয়ে গেল ২০টি। এছাড়া বিশ্বকাপে টানা আট ম্যাচে গোল করার কীর্তিও গড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

মেসির ওই গোলের পর সুযোগ পেলেও আর ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। তবে বিরতির পর আর্জেন্টাইন সমর্থকদের মনে কাঁপুনি ধরিয়ে সমতায় ফেরে কেপভার্দে। ৫৯ মিনিটে রায়ান মেন্দেসের কাটব্যাকে বল পেয়ে কোনাকুনি শটে আর্জেন্টিনার জালে বল জড়ান দুয়ার্তে।

এই গোলের পর আজেন্টিনা যেন অস্থির হয়ে পড়ে। একের পর এক সুযোগ তৈরি করলেও আর কাজের কাজ গোল আদায় করতে পারেননি। এর মধ্যে দুটি ফ্রি কিক পেয়েও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা । নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শুরুতেই কর্নারে আলেক্সিস মাক আলিস্তানের ফ্লিকে বল পেয়ে আর্জেন্টিনার জালে বল জড়ান লিসান্দ্রো মার্তিনেস। তবে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি কেপ ভার্দে। ১০৩ মিনিটে আবারও সমতায় ফেরে দলটি। এবার ডানপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে ডান পায়ের দুর্দান্ত শটে দূরের পোস্টের ওপরের কোণ দিয়ে জালে বল জড়ান সিডনি কারবাল। ওই শট চেয়ে চেয়ে দেখা ছাড়া তেমন কিছু করার ছিল না এমিলিানো মার্তিনেসের। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অন্যতম সেরা গোল এটি।

ম্যাচের স্কোরলাইন তখন ২-২। মনে হয়েছিল, ম্যাচটা বোধহয় টাইব্রেকারে গড়াচ্ছে। তবে ১১১ মিনিটে মেসির কর্নারে রোমেরোর হেড বোর্হেসের হাতে লেগে খানিকটা দিক বদলে কেপ ভার্দের জালে জড়ায়। আত্মঘাতী এ গোলেই থেমে যায় কেপ ভার্দের স্বপ্নযাত্রা।।

Tags: ArgentinaCape VerdeFifa World Cup 2026
Previous Post

রংপুরে কিশোরীকে পার্কের ‘ভূতের রুমে’ নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে পালালো মনিরুজ্জামান নামে এক যুবক 

Next Post

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ প্রবনতার কারনে মিশরের কায়রো বিমানবন্দরে বাংলাদেশি যাত্রীদের ধরে চলছে চিরুনি তল্লাশি 

Next Post
সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ প্রবনতার কারনে মিশরের কায়রো বিমানবন্দরে বাংলাদেশি যাত্রীদের ধরে চলছে চিরুনি তল্লাশি 

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ প্রবনতার কারনে মিশরের কায়রো বিমানবন্দরে বাংলাদেশি যাত্রীদের ধরে চলছে চিরুনি তল্লাশি 

No Result
View All Result

Recent Posts

  • সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ প্রবনতার কারনে মিশরের কায়রো বিমানবন্দরে বাংলাদেশি যাত্রীদের ধরে চলছে চিরুনি তল্লাশি 
  • মেসির আর্জেন্টিনাকে নাকানিচুবানি খাইয়ে দিল কেপ ভার্দে
  • রংপুরে কিশোরীকে পার্কের ‘ভূতের রুমে’ নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে পালালো মনিরুজ্জামান নামে এক যুবক 
  • শ্রী সাম্ব সদাশিব অক্ষরমালা স্তোত্রম্  : ভগবান শিবের এক অদ্ভুত স্তুতিমন্ত্র
  • রাম মন্দিরে দেওয়া ১.১১ লক্ষ টাকার অনুদান ফেরত চাইলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং : বললেন : “টাকা ফেরত না দিলে আদালতে যাবো” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.