এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৪ জুলাই : বাংলাদেশের রংপুরের পীরগঞ্জ উপজেলার ঝিলমিল পার্কের ভূতের রুমে নিয়ে গিয়ে এক কিশোরীকে ভয় দেখিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে৷ এই ঘটনায় পীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন নির্যাতিতা কিশোরী বাবা ।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ নাজমুল হক জানান, এ ঘটনায় মঙ্গলবার (৩০ জুন) অভিযুক্ত ২২ বছর বছর বয়সী যুবক মনিরুজ্জামান মনিরকে একমাত্র আসামি করে মামলা দায়ের করা হয়েছে ।
পুলিশ সুত্রে জানা যায়, অভিযুক্ত মনির প্রায় পনেরো দিন চেষ্টার পর ঘুরতে যাওয়ার জন্য রাজি করায় কিশোরীকে। পরে ঘুরতে যাওয়ার কথা বলে কৌশলে পীরগঞ্জের ঝিলমিল নামে একটি পার্কের নিয়ে যায়। সেখানে ভূতের রুমে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে। অভিযোগকারী জানান, তার মেয়েকে পার্কে নিয়ে যাওয়ার পর আইসক্রিম খাইয়ে অজ্ঞান করে। পরে অজ্ঞান অবস্থায় অমানবিক নির্যাতন চালিয়ে ধর্ষণ করে। অজ্ঞান অবস্থায় মেয়েকে পেয়ে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করেন তিনি।
ভুক্তভোগী কিশোরী জানান, গত ২১ জুন স্কুল যাওয়ার সময় প্রতিবেশী জাহিদুল ইসলামের ছেলে মনিরুজ্জামান মনির তাকে ফুসলিয়ে ঘুরতে নিয়ে যায়। মোটরসাইকেলে ঘুরে বেড়ানোর কথা বলে তাকে ভেন্ডাবাড়ির ঝিলমিল পার্কের নিয়ে আইসক্রিম খাওয়ায়। আইসক্রিম খাওয়ার পর সে আর কিছু বলতে পারে না। পরে হাসপাতালে জ্ঞান ফিরলে বুঝতে পারে যে, তার সাথে খারাপ কাজ করা হয়েছে। পুলিশ জানিয়েছে,আদালত ভুক্তভোগীর কিশোরীর জবানবন্দি নিয়েছে। প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।।
