• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ফুসফুসে আটকে যাওয়া প্লাস্টিকের কলম বের করে শিশুর প্রাণ বাঁচালেন বর্ধমান হাসপাতালের চিকিৎসারা, অবলম্বন করা হল নতুন কৌশল 

Eidin by Eidin
February 14, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
ফুসফুসে আটকে যাওয়া প্লাস্টিকের কলম বের করে শিশুর প্রাণ বাঁচালেন বর্ধমান হাসপাতালের চিকিৎসারা, অবলম্বন করা হল নতুন কৌশল 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৪ ফেব্রুয়ারী : খেলতে খেলতে প্লাস্টিকের কলমের পেনের বড় ঢাকনা গিলে ফেলেছিল শিশু । নতুন কৌশলে সেই ঢাকনা শিশুর গলা থেকে বের করে শিশুটির প্রাণ বাচালেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক কান ও গলা বিভাগের চিকিৎসকরা। শিশুটি এখন বিপন্মুক্ত ।

বর্ধমান হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,বছর সাত বয়সী শিশুটির নাম বাবুলাল হোসেন। হুগলীর দেবখণ্ডে তাঁদের বাড়ি।আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ হাসপাতাল থেকে শিশুটিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকরা জানতে পারেন একটি পেনের ঢাকনা নিয়ে খেলতে খেলতে শিশুটি সেটি মুখে ঢোকায় । কোনও ভাবে সেই পেনের ঢাকনাটি শিশুটির ফুসফুসের বাম দিকে গিয়ে আটকে যায়। 

বর্ধমান হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ’এই ঘটনায় শিশুর বাম ফুসফুস ক্রমশই অকেজো হয়ে পড়ছিল। এই অবস্থায় তাঁরা প্রথম ব্রঙ্কোস্কোপি করেন। কিন্তু পেনের ঢাকাটি আকারে বড় হওয়ায় এটি বেরিয়ে আসেনি। এরপর তাঁরা ট্র্যাকিওস্টোমি করেন এবং ট্র্যাকিওস্টোমির মাধ্যমে অনুনাসিক এণ্ডোস্কোপ এবং এফ.বি. অপসারণ পদ্ধতিতে ঢাকাটি বার করে আনতে সক্ষম হন। বর্তমানে শিশুটি বিপদমুক্ত এবং সুস্থ রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

হাসপাতালের সুপার ডাক্তার তাপস ঘোষ জানিয়েছেন, পেনের ঢাকনাটি শিশুটির ফুসফুসে যে ভাবে আটকে ছিল তাতে তার জীবন সংশয় হতে পারত। ফুসফুস ওপেন করে অপারেশন না করে গলায় একটি ছোট ছিদ্র করে বিকল্প পদ্ধতিতে অপারেশন করে পেনের ঢাকনাটি বার করেছেন  চিকিৎসকরা। তিনজন শল্যচিকিৎসক এবং দু’জন অজ্ঞান করার চিকিৎসক মিলে এই কাজটি করেছেন।তাপসবাবু আরও জানান,এমন অপারেশন সরকারি হাসপাতালে প্রথম বলাযায় । এই অভিজ্ঞতার কথা আরো ছড়িয়ে দিয়ে আরো কিছু জীবন বাঁচানো সম্ভব বলে তাঁদের ধারণা। শিশুটির মা আয়েষা বেগম বলেন,’আমার ছেলে অপারেশনের পর পাঁচদিন আইসিইউতে ছিল। এখন সে ভাল আছে। বর্ধমান হাসপাতালের ডাক্তারবাবুরা দারুণ ভাবে চিকিৎসা করে আমার ছেলের প্রাণ বাঁচিয়েছেন ।’।

Previous Post

মুণ্ডক উপনিষদ – তৃতীয় খন্ড, প্রথম অধ্যায়

Next Post

প্লিজ আমায় ‘কিং’ বলবেন না : সাংবাদিক সম্মেলনে বাবর আজম

Next Post
প্লিজ আমায় ‘কিং’ বলবেন না : সাংবাদিক সম্মেলনে বাবর আজম

প্লিজ আমায় 'কিং' বলবেন না : সাংবাদিক সম্মেলনে বাবর আজম

No Result
View All Result

Recent Posts

  • ঋতব্রতই বিরোধী দলনেতা, মমতা শিবিরকে জোর ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট
  • জিহাদি জাহিদ উর রহমান কান্ডের প্রতিশোধ নিতে এক সপ্তাহ ধরে দীনেশ ত্রিবেদীকে সাক্ষাতের অনুমতি দিল না বাংলাদেশের রাষ্ট্রপতি ; কেন  ভারতের সঙ্গে সংঘাত চাইছে জামাত ইসলামি ও বিএনপি ?  
  • একাগ্রতা বৃদ্ধি, স্মৃতিশক্তি প্রখর করা এবং মানসিক চাপ দূর করতে  তৈত্তিরীয় আরণ্যকের এই স্তোত্রটি রোজ সকালে পাঠ করুন
  • “এটি চূড়ান্ত চুক্তি নয়, ইরান বেগরবাই করলে যুদ্ধ আবার শুরু হবে” :  ইরানকে সতর্ক করলেন ট্রাম্প
  • ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড,  পর্তুগালের সঙ্গে ড্র করে অঘটন ঘটালো কঙ্গো 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.