• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তৃণমূল জমানায় অনুপ্রবেশের পর বিয়ে করে মুর্শিদাবাদে রীতিমতো সংসার ফেঁদে বসেছিল রাজশাহীর মহম্মদ ইসমাইল হোসেন ; অবশেষে পাকড়াও 

Eidin by Eidin
October 26, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
তৃণমূল জমানায় অনুপ্রবেশের পর বিয়ে করে মুর্শিদাবাদে রীতিমতো সংসার ফেঁদে বসেছিল রাজশাহীর মহম্মদ ইসমাইল হোসেন ; অবশেষে পাকড়াও 
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২৬ অক্টোবর : তৃণমূল কংগ্রেসের জমানায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য এরাজ্য ছিল অবারিত দ্বার । যখন খুশি বাংলাদেশিরা এরাজ্যে ঢুকে পড়ত । তাদের মধ্যে কেউ কেউ অপকর্ম করে চম্পট দিত । কেউ এখানেই বিয়ে করে রীতিমতো সংসার ফেঁদে বসে গেছে । এমনই এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার পুলিশ । ধৃতকে মহম্মদ ইসমাইল হোসেন নামে চিহ্নিত করেছে পুলিশ । তার বাড়ি রাজশাহী জেলার চর নওশেরা এলাকায় । ধৃতের কাছ থেকে এদেশের ভুয়ো ভোটার কার্ড,প্যান কার্ড, আধার কার্ড প্রভৃতি নথিপত্র উদ্ধার হয়েছে। আজ সোমবার ধৃত বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে পাঠানো হয় । 

আটক বাংলাদেশি মহম্মদ ইসমাইল হোসেনের কথায়, প্রায় ১৫ বছর আগে একটা বড়সড় দল লালগোলা সীমান্ত দিয়ে এদেশে ঢুকে পড়ে । তারপর সে আর নিজের দেশে ফিরে যায়নি । তবে ওই দলের বাকি সদস্যরা এখন কোথায় সেটা সে জানাতে পারেনি । জানা গেছে,মুর্শিদাবাদে আসার পর নিজের নাম বদলে ফেলে মহম্মদ ইসমাইল হোসেন । রনি সেখ নামে ভুয়ো নথি বানিয়ে বাগিয়ে ফেলে ভোটার কার্ড,প্যান কার্ড, আধার কার্ড প্রভৃতি নথিপত্র৷ বছর আষ্টেক আগে গোবর্ধনডাঙা স্কুলপাড়ার লাভলি খাতুন নামে এক মহিলাকে বিয়ে করে রীতিমতো সংসার ফেঁদে বসে । 

জানা গেছে,রবিবার রাতে গোপন সূত্র থেকে খবর পেয়ে গোবর্ধনডাঙা স্কুলপাড়ায় হানা দেয় সাগরদিঘি থানার পুলিশ । তারপর নথিপত্র পরীক্ষা করে সেগুলি ভুয়ো নিশ্চিত হওয়ার পর ওই বাংলাদেশিকে আটক করে থানায় আনা হয় । আজ তাকে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে । তাকে ভুয়ো নথিপত্র তৈরিতে স্থানীয় কারা সাহায্য করেছিল তা এখন খতিয়ে দেখছে পুলিশ ।। 

Tags: MurshidabadWest Bengal
Previous Post

বাবা এসেছে ভেবে দরজা খুলতেই  প্রতিবেশী ৬০ বছরের আঙুর মিঁয়া ১০ বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে চালালো পাশবিক নির্যাতন 

No Result
View All Result

Recent Posts

  • তৃণমূল জমানায় অনুপ্রবেশের পর বিয়ে করে মুর্শিদাবাদে রীতিমতো সংসার ফেঁদে বসেছিল রাজশাহীর মহম্মদ ইসমাইল হোসেন ; অবশেষে পাকড়াও 
  • বাবা এসেছে ভেবে দরজা খুলতেই  প্রতিবেশী ৬০ বছরের আঙুর মিঁয়া ১০ বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে চালালো পাশবিক নির্যাতন 
  • পুরভোটে মমতা ব্যানার্জির হাতে “খালি বাটি” ধরিয়ে দেওয়ার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী 
  • বধূর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার কাটোয়ার প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাইপো 
  • বেহালায় প্রেমের সম্পর্কের অপরাধে ছেলে ও তার বাবাকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেপ্তার মেয়েটির বাবা-মা ও মামা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.