এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,২৬ অক্টোবর : আসন্ন পুরসভা নির্বাচনে মমতা ব্যানার্জির হাতে “খালি বাটি” ধরিয়ে দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । আজ সোমবার পূর্ব বর্ধমান জেলার তমলুক সাংগঠনিক জেলায় বিজেপির নতুন দলীয় কার্যালয়ের ভূমিপুজো অনুষ্ঠানে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন,’এবারে মমতা ব্যানার্জিকে খালি বাটি হাতে ফেরাতে হবে । বউনি করতে দেব না। লিখে রাখুন আমার নাম করে। জনগণ আমার সঙ্গে আছে ।’
হলদিয়া পুরসভা নির্বাচনে ৩০টি আসনেই জয় ছিনিয়ে নেওয়ার বার্তা দিয়ে তিনি বলেন,’পুরো জেলার কর্মীরা ঝাপিয়ে পড়বেন। একদম শূন্য করে দিতে হবে ৩০টি আসনেই। একদম বাটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি হাতে পাঠাতে হবে।’ তিনি বলেন,’অনেক ক্ষতি করে দিয়েছে আমাদের। যাতে আর কোনও ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে।’ আগামী সব নির্বাচনে রাজ্যে ৬০ শতাংশের বেশি ভোটে জিতবে বিজেপি বলেও আশাবাদী মুখ্যমন্ত্রী ।
তমলুকের কাকগাছিয়াতে প্রায় সাড়ে তেত্রিশ ডেসিমেল জমিতে বড়মাপের বিজেপির পার্টি অফিস নির্মিত হবে । আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈদিক রীতি মেনে হোমযজ্ঞ হয় ।।

