• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাবা এসেছে ভেবে দরজা খুলতেই  প্রতিবেশী ৬০ বছরের আঙুর মিঁয়া ১০ বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে চালালো পাশবিক নির্যাতন 

Eidin by Eidin
October 26, 2026
in আন্তর্জাতিক
বাবা এসেছে ভেবে দরজা খুলতেই  প্রতিবেশী ৬০ বছরের আঙুর মিঁয়া ১০ বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে চালালো পাশবিক নির্যাতন 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৬ অক্টোবর : বাংলাদেশের শিশুকন্যা থেকে শুরু করে বৃদ্ধারা পর্যন্ত নিজেদের বাড়িতে সুরক্ষিত নয় । ফের তারই প্রমান মিললো বাংলাদেশের কিশোরগঞ্জের নিকলী এলাকায় । বাবা ফেরার অপেক্ষায় ঘরের মধ্যে অধীর আগ্রহে অপেক্ষা করছিল ১০ বছরের মেয়ে । হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেয়ে সে তার বাবা এসেছে ভেবে ছুটে দরজা খুলে দেয় । কিন্তু শিশুটি কল্পনাও করতে পারেনি যে, দরজার ওপারে দাঁড়িয়ে আছে প্রতিবেশী ৬০ বছরের নরপশু আঙুর মিঁয়া । মেয়েটি দরজা খুলতেই আঙুর মিঁয়া তাকে তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায় । রবিবার (২৫ অক্টোবর) রাতে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। আজ সোমবার শিশুটির মা থানায় অভিযোগ  করলে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ । বিচারক তাকে জেলে পাঠিয়েছেন ।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী । ঘটনার সময় তার মা ঢাকায় ছিলেন এবং বাবা হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। রাতে শিশুটি এক সহপাঠীকে নিয়ে নিজেদের ঘরে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ১১টার নাগাদ দরজায় কড়া নাড়ার শব্দ শুনে শিশুটি তার বাবা এসেছেন ভেবে দরজা খুলে দেয়। সেই সময় প্রতিবেশী আঙুর মিঁয়া শিশুটির মুখ চেপে ধরে তাকে নিজের ঘরে নিয়ে যায় । সেখানে শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায় । শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে আঙুর মিঁয়াকে অপ্রীতিকর অবস্থায় ধরে ফেলে। পরে খবর পেয়ে নিকলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ  ইশতিয়াক আহম্মেদ বলেন, ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মা এনিয়ে থানায় মামলা করেছেন। শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেলা সদরে পাঠানো হয়েছে।।

Tags: Bangladesh
Previous Post

পুরভোটে মমতা ব্যানার্জির হাতে “খালি বাটি” ধরিয়ে দেওয়ার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী 

Next Post

তৃণমূল জমানায় অনুপ্রবেশের পর বিয়ে করে মুর্শিদাবাদে রীতিমতো সংসার ফেঁদে বসেছিল রাজশাহীর মহম্মদ ইসমাইল হোসেন ; অবশেষে পাকড়াও 

Next Post
তৃণমূল জমানায় অনুপ্রবেশের পর বিয়ে করে মুর্শিদাবাদে রীতিমতো সংসার ফেঁদে বসেছিল রাজশাহীর মহম্মদ ইসমাইল হোসেন ; অবশেষে পাকড়াও 

তৃণমূল জমানায় অনুপ্রবেশের পর বিয়ে করে মুর্শিদাবাদে রীতিমতো সংসার ফেঁদে বসেছিল রাজশাহীর মহম্মদ ইসমাইল হোসেন ; অবশেষে পাকড়াও 

No Result
View All Result

Recent Posts

  • তৃণমূল জমানায় অনুপ্রবেশের পর বিয়ে করে মুর্শিদাবাদে রীতিমতো সংসার ফেঁদে বসেছিল রাজশাহীর মহম্মদ ইসমাইল হোসেন ; অবশেষে পাকড়াও 
  • বাবা এসেছে ভেবে দরজা খুলতেই  প্রতিবেশী ৬০ বছরের আঙুর মিঁয়া ১০ বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে চালালো পাশবিক নির্যাতন 
  • পুরভোটে মমতা ব্যানার্জির হাতে “খালি বাটি” ধরিয়ে দেওয়ার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী 
  • বধূর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার কাটোয়ার প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাইপো 
  • বেহালায় প্রেমের সম্পর্কের অপরাধে ছেলে ও তার বাবাকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেপ্তার মেয়েটির বাবা-মা ও মামা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.