• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের প্রতি শ্রদ্ধা জানাতে তেল আবিব সৈকতে হিব্রু ভাষায় “হনুমান চালিসা” পরিবেশন করলেন ইসরায়েলিরা 

Eidin by Eidin
October 27, 2026
in রকমারি খবর
ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের প্রতি শ্রদ্ধা জানাতে তেল আবিব সৈকতে হিব্রু ভাষায় “হনুমান চালিসা” পরিবেশন করলেন ইসরায়েলিরা 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ইসরায়েলের রাজধানী তেল আবিবের সমুদ্র সৈকতে হিব্রু ভাষায় “হনুমান চালিসা” পরিবেশন করলেন ইসরায়েলিরা । ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক তিলুশা ভ্যাস (Tilusha Vyas)। তিনি ওই সঙ্গীতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন,’আমাদের ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের  প্রতি শ্রদ্ধা জানাতে তেল আবিব সৈকতে ইসরায়েলিরা হিব্রু ভাষায় সুন্দরভাবে “হনুমান চালিসা” গেয়েছেন। ফ্লাইদুবাই ফ্লাইটে এক ওমানি সন্ত্রাসীর হামলার সময় তিনি এই শক্তিশালী হিন্দু মন্ত্রটি পাঠ করে ১৭৪ জন ইহুদিদের জীবন বাঁচিয়েছিলেন! জয় শ্রী রাম জয় হনুমান।’

Beautifully sung “Hanuman Chalisa” in Hebrew at Telaviv beach by Israelis as a tribute to our Indian pilot Captain Sumit. He recited this powerful Hindu mantra during an attack by an Omani terrorist on FlyDubai flight & thus saved Jewish lives! Jai Shree Ram Jai Hanuman 🙏🕉️🇮🇳🇮🇱 pic.twitter.com/S5aQ3510gE

— Tilusha Vyas (@TilushaVyas) October 26, 2026

উল্লেখ্য,গত ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের FZ1073 ফ্লাইটটি দুবাই থেকে তেল আবিব যাওয়ার পথে ওমান ও সৌদি আরবের মধ্যবর্তী আকাশসীমায় পৌঁছালে ওমানি সহ-পাইলট হঠাৎ কুড়ুল নিয়ে ক্যাপ্টেন স্মিতের ওপর হামলা চালায় এবং বিমানটি বিধ্বস্ত করানোর চেষ্টা করে। এর ফলে বিমানটি হুট করে প্রায় ১৭,৪০০ ফুট নিচে নেমে যায়। 

রক্তাক্ত ও গুরুতর আহত হওয়া সত্ত্বেও ক্যাপ্টেন স্মিত হামলা প্রতিহত করেন এবং অত্যন্ত বিচক্ষণতার সাথে ককপিটের দরজা খুলে দিতে সক্ষম হন। এর ফলে বিমানে থাকা কয়েকজন ইসরায়েলি যাত্রী ও বিমান ক্রুরা ককপিটে ঢুকে হামলাকারীকে কা*বু করেন। 

পরবর্তীতে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে এবং বিমানে থাকা সকল যাত্রী অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান। সেই সময় বিমানে ১৭৪ জন যাত্রী ছিল,যাদের মধ্যে অধিকাংশ যাত্রীই ছিলেন ইসরায়েলি নাগরিক । পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কলে কথপোকথনের সময় ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছিলেন যে, তিনি হামলার মুহুর্তেও তিনি “হনুমান চালিসা” মন্ত্র জপ করছিলেন । তারপর থেকে ইসরায়েলিদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এই পবিত্র ও শক্তিশালী মন্ত্রটি ।। 

Tags: #Hanuman ChalisaFlyDubaiHebrewIndian Pilot Captain Smit MachchharTelaviv Beach
Previous Post

নিজের শিশুকন্যার যৌন নির্যাতনকারী মাদ্রাসা শিক্ষককে চড় মারায় “হুজুর”দের হুমকির ভয়ে দেশ ছাড়লেন বাংলাদেশের বডিবিল্ডার 

No Result
View All Result

Recent Posts

  • ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের প্রতি শ্রদ্ধা জানাতে তেল আবিব সৈকতে হিব্রু ভাষায় “হনুমান চালিসা” পরিবেশন করলেন ইসরায়েলিরা 
  • নিজের শিশুকন্যার যৌন নির্যাতনকারী মাদ্রাসা শিক্ষককে চড় মারায় “হুজুর”দের হুমকির ভয়ে দেশ ছাড়লেন বাংলাদেশের বডিবিল্ডার 
  • ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট
  • তৃণমূল জমানায় অনুপ্রবেশের পর বিয়ে করে মুর্শিদাবাদে রীতিমতো সংসার ফেঁদে বসেছিল রাজশাহীর মহম্মদ ইসমাইল হোসেন ; অবশেষে পাকড়াও 
  • বাবা এসেছে ভেবে দরজা খুলতেই  প্রতিবেশী ৬০ বছরের আঙুর মিঁয়া ১০ বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে চালালো পাশবিক নির্যাতন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.