• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কুমারগঞ্জে বিজেপি প্রার্থীর উপর হামলায় ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত বুলেট ও ওয়াসিম 

Eidin by Eidin
April 29, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কুমারগঞ্জে বিজেপি প্রার্থীর উপর হামলায় ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত বুলেট ও ওয়াসিম 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ দিনাজপুর,২৯ এপ্রিল : দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে ভোটের দিন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের ঘটনায় অবশেষে দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ ধৃতদের গঙ্গারামপুর থানার বানিহারির বাসিন্দা আউয়াল রেজা মাধা ও ওয়াসিম রাজা নামে চিহ্নিত করেছে । মঙ্গলবার তাদের শিলিগুড়ির মেডিক্যাল ফাঁড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে দক্ষিণ দিনাজপুর ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশেষ দল । 

গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে,রাজ্যের প্রথম দফার ভোটের দিন কুমারগঞ্জের ২৪ নম্বর বুথ এলাকায় ঘটনাটি ঘটে । বুথে বিজেপি এজেন্টকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শুভেন্দু সেখানে অবস্থান বিক্ষোভের পরে তৃণমূল কর্মী সমর্থকদের পিছনে ধাওয়া করেন। তার পরেই তাকে এলোপাথাড়ি মারধর করা হয় । ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পরই কড়া অবস্থান নেয় নির্বাচন কমিশন। ফুটেজে যাঁদের মারধর করতে দেখা গিয়েছে, তাঁদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে কমিশন এবং প্রার্থীদের নিরাপত্তায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দেয় । 

পুলিশের প্রাথমিক তদন্তে মূল অভিযুক্ত হিসাবে আউয়াল রেজা মাধা ও ওয়াসিম রাজার নাম উঠে আসে । এদিকে গ্রেপ্তারি এড়াতে তারা চম্পট দেয় । মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ দিনাজপুর থানার পুলিশ শিলিগুড়িতে পৌঁছায়। স্থানীয় পুলিশের সহযোগিতায় হোটেলে হানা দিয়ে তাঁদের পাকড়াও করা হয়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি (ট্রাফিক) কাজী সামসুদ্দিন আহমেদ জানিয়েছেন, দক্ষিণ দিনাজপুর পুলিশ এই বিষয়ে রিকুইজিশন দিয়েছিল। তাঁদের আবেদনের ভিত্তিতেই যৌথ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের ট্রানজিট রিমান্ডে দক্ষিণ দিনাজপুরে নিয়ে যাওয়া হয়েছে ৷। 

Tags: BJP Candiate AttackedKumarganjSouth DinajpureTwo Main Accused Arrested
Previous Post

‘আমি অনেক হিন্দু মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক করেছি’: কোলহাপুরে অমরাবতীর ২২ বছরের শহীদ সমীর সান্ডির স্বীকারোক্তি  

Next Post

দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ শুরু হতেই লম্বা লাইন বুথে বুথে, প্রথম দফার রেকর্ড কি ভাঙবে?

Next Post
দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ শুরু হতেই লম্বা লাইন বুথে বুথে, প্রথম দফার রেকর্ড কি ভাঙবে?

দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ শুরু হতেই লম্বা লাইন বুথে বুথে, প্রথম দফার রেকর্ড কি ভাঙবে?

No Result
View All Result

Recent Posts

  • পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬ উইকেটের বিশাল জয় রাজস্থান রয়্যালসের 
  • ইরানের পর এশিয়ায় আরও একটি যুদ্ধের প্রস্তুতি ; তাইওয়ানে ডেস্ট্রয়ার পাঠিয়েছে চীন 
  • দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ শুরু হতেই লম্বা লাইন বুথে বুথে, প্রথম দফার রেকর্ড কি ভাঙবে?
  • কুমারগঞ্জে বিজেপি প্রার্থীর উপর হামলায় ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত বুলেট ও ওয়াসিম 
  • ‘আমি অনেক হিন্দু মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক করেছি’: কোলহাপুরে অমরাবতীর ২২ বছরের শহীদ সমীর সান্ডির স্বীকারোক্তি  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.