• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ শুরু হতেই লম্বা লাইন বুথে বুথে, প্রথম দফার রেকর্ড কি ভাঙবে?

Eidin by Eidin
April 29, 2026
in কলকাতা, রাজ্যের খবর
দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ শুরু হতেই লম্বা লাইন বুথে বুথে, প্রথম দফার রেকর্ড কি ভাঙবে?
4
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ এপ্রিল : কঠোর নিরাপত্তার মধ্যে আজ বুধবার সকাল ৭ টা থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ পর্ব । আজ সাতটি জেলা জুড়ে বিস্তৃত ১৪২টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে । সকাল ৭ টায় ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই বুথে বুথে দেখা গেল বিশাল লাইন । বিশেষ করে মহিলাদের মধ্যে চোখে পড়ার মত উৎসাহ লক্ষ্য করা যায় । প্রথম দফায় রেকর্ড ৮২.৮৬% ভোট পড়েছিল। এটি ২০২১ সালের ভোটার উপস্থিতির চেয়ে ১০ শতাংশেরও বেশি ছিল। দ্বিতীয় দফায় সেই রেকর্ড ভাঙে কিনা সেটাই দেখার বিষয় ।

আজ দ্বিতীয় পর্বে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমান সহ ৭টি নির্বাচনী জেলা জুড়ে ভোটগ্রহণ হচ্ছে । কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাতটি জেলার প্রায় ৩.২১ কোটি ভোটার ১,৪৪৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন আজ ।

নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের জন্য প্রায় ২,৩২১টি কেন্দ্রীয় বাহিনীর কোম্পানি মোতায়েন করা হয়েছে। কলকাতায়, যেখানে ১১টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে, সেখানে সর্বাধিক ২৭৩টি কেন্দ্রীয় বাহিনীর কোম্পানি মোতায়েন করা হয়েছে। দ্বিতীয় দফার ভোটগ্রহণের জন্য মোট ১৪২ জন সাধারণ পর্যবেক্ষক, ৯৫ জন পুলিশ পর্যবেক্ষক এবং ১০০ জন ব্যয় পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে। বুথে ঢোকার আগেই গেটে সিআরপিএফ জওয়ানরা  প্রতিটি ভোটারের পরিচয়পত্র খুঁটিয়ে দেখার পরেই বুথে যেতে দিচ্ছেন ।  

আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের মূল আকর্ষণ হলো ভবানীপুর আসন । যেখানে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির শুভেন্দু অধিকারীর মধ্যকার লড়াই। ২০১১ সাল থেকে ভবানীপুর আসনটি তৃণমূলের শক্ত ঘাঁটি, যা দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলে রয়েছে। তবে মমতাকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু । এখন দেখার বিষয় যে ভবানীপুরের ভোটাররা কার উপর আস্থা রাখেন । আগামী ৪ঠা মে স্পষ্ট হবে ।। 

Tags: Second Phase ElectionWestBengal Election 2026
Previous Post

কুমারগঞ্জে বিজেপি প্রার্থীর উপর হামলায় ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত বুলেট ও ওয়াসিম 

Next Post

ইরানের পর এশিয়ায় আরও একটি যুদ্ধের প্রস্তুতি ; তাইওয়ানে ডেস্ট্রয়ার পাঠিয়েছে চীন 

Next Post
ইরানের পর এশিয়ায় আরও একটি যুদ্ধের প্রস্তুতি ; তাইওয়ানে ডেস্ট্রয়ার পাঠিয়েছে চীন 

ইরানের পর এশিয়ায় আরও একটি যুদ্ধের প্রস্তুতি ; তাইওয়ানে ডেস্ট্রয়ার পাঠিয়েছে চীন 

No Result
View All Result

Recent Posts

  • পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬ উইকেটের বিশাল জয় রাজস্থান রয়্যালসের 
  • ইরানের পর এশিয়ায় আরও একটি যুদ্ধের প্রস্তুতি ; তাইওয়ানে ডেস্ট্রয়ার পাঠিয়েছে চীন 
  • দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ শুরু হতেই লম্বা লাইন বুথে বুথে, প্রথম দফার রেকর্ড কি ভাঙবে?
  • কুমারগঞ্জে বিজেপি প্রার্থীর উপর হামলায় ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত বুলেট ও ওয়াসিম 
  • ‘আমি অনেক হিন্দু মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক করেছি’: কোলহাপুরে অমরাবতীর ২২ বছরের শহীদ সমীর সান্ডির স্বীকারোক্তি  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.