• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

চট্টগ্রামের সীতাকুণ্ডে হিন্দু মহিলার হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার 

Eidin by Eidin
October 10, 2026
in আন্তর্জাতিক
চট্টগ্রামের সীতাকুণ্ডে হিন্দু মহিলার হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার 
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১০ অক্টোবর : বাংলাদেশের ফের এক হিন্দু মহিলা নৃশংসতার শিকার হয়েছে ৷ এবারে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যালয়সংলগ্ন জমি থেকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া এক তরুণী গৃহবধূর মৃতদেহ উদ্ধার হল । মৃতার নাম চন্দনা রানী শীল (২২)। পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে চন্দনা রানীকে  নির্যাতন করছিল স্বামী শিমুল শীল । সেইই পরিকল্পিতভাবে হত্যা করেছেন বলে অভিযোগ । 

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টা নাগাদ  দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াইল উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশের একটি জমির আলে চন্দনার হাতপা বাঁধা দেহ পড়ে থাকতে দেখা যায় । তিনি উপজেলার কুমিরা ইউনিয়নের বড় কুমিরা এলাকার মানিক ডাক্তারবাড়ির বাসিন্দা শিমুল শীলের স্ত্রী। পুলিশ জানায়,মৃতদেহ উদ্ধারের সময় ওই নারীর দুই হাত সামনের দিকে কাপড় দিয়ে বাঁধা ছিল। তাঁর গলায় প্যাঁচানো ছিল একটি ওড়না। প্রাথমিকভাবে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। 

মরদেহ উদ্ধারের পর প্রথমে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে শুক্রবার বিকেল সাড়ে ৫টার পর নিহতের বাবা তেজেন্দ্র দাস সীতাকুণ্ড থানায় গিয়ে দেহটি তাঁর মেয়ে চন্দনা রানী শীলের বলে শনাক্ত করেন। নিহতের বাবা তেজেন্দ্র দাস অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে চন্দনাকে প্রায়ই শারীরিক নির্যাতন করত তাঁর স্বামী শিমুল শীল। সংসারে শান্তি বজায় রাখতে চন্দনা এসব নির্যাতন সহ্য করে আসছিলেন।

তিনি জানান, গত বুধবারও অতিরিক্ত পণের টাকার জন্য চন্দনাকে চাপ দেয় শিমুল । পরে স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে যান চন্দনা। সেখানে স্বামীর টাকার দাবির কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। মেয়ের কষ্ট দেখে কিছুদিনের মধ্যে টাকা জোগাড় করে দেওয়ার আশ্বাস দেন তেজেন্দ্র দাস। এরপর চন্দনা স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে ফিরে যান।

তেজেন্দ্র দাস আরও বলেন, বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে মেয়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল । বারবার যোগাযোগের চেষ্টা করেও মেয়েকে না পেয়ে তিনি জামাই শিমুলকে ফোন করেন। কিন্তু শিমুল তাঁর স্ত্রীর বিষয়ে কিছু জানেন না বলে ফোন কেটে দেন।

পরদিন শুক্রবার বিকেলে তেজেন্দ্র দাসের এক ভাগিনা মোবাইল ফোনে উদ্ধার হওয়া নারীর মরদেহের ছবি দেখতে পান। ছবিটি চন্দনার বলে সন্দেহ হলে তিনি পরিবারের সদস্যদের জানান। পরে পরিবারের লোকজন সীতাকুণ্ড থানায় গিয়ে দেহ শনাক্ত করেন।

এদিকে মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন চন্দনার মা আলো রানী দাস। তিনি অভিযোগ করেন, যৌতুকের দাবিতে শিমুল প্রায় প্রতি রাতেই তাঁর মেয়েকে নির্যাতন করত । স্বামীর আর্থিক দাবি পূরণের জন্য চন্দনা স্থানীয় একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। এরপরও তাঁর ওপর নির্যাতন বন্ধ হয়নি বলে দাবি করেন তিনি। আলো রানী দাস মেয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপও কামনা করেছেন তিনি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চন্দনার স্বামী শিমুল শীলের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের সময় ওই নারীর হাতে শাঁখা দেখে প্রাথমিকভাবে তাঁকে সনাতন ধর্মাবলম্বী বলে ধারণা করা হয়েছিল। পরে তাঁর বাবা-মা থানায় এসে পরিচয় নিশ্চিত করেন।

ওসি আরও বলেন, দেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে পরিকল্পিত হত্যার অভিযোগ করা হয়েছে।।

Previous Post

অভিজিৎ দিপকেসহ অনান্য ‘আরশোলা’ ও সিপিএমের এমএ বেবি আটক ; নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে দিল্লি  

Next Post

মমতা আর তার সাঙ্গপাঙ্গদের প্রিজন ভ্যানে গোটা দিল্লি ঘোরাচ্ছে পুলিশ ; নেত্রীকে প্রিজন ভ্যানে তোলায় প্রচন্ড ক্ষুব্ধ কুণাল ঘোষ 

Next Post
মমতা আর তার সাঙ্গপাঙ্গদের প্রিজন ভ্যানে গোটা দিল্লি ঘোরাচ্ছে পুলিশ ; নেত্রীকে প্রিজন ভ্যানে তোলায় প্রচন্ড ক্ষুব্ধ কুণাল ঘোষ 

মমতা আর তার সাঙ্গপাঙ্গদের প্রিজন ভ্যানে গোটা দিল্লি ঘোরাচ্ছে পুলিশ ; নেত্রীকে প্রিজন ভ্যানে তোলায় প্রচন্ড ক্ষুব্ধ কুণাল ঘোষ 

No Result
View All Result

Recent Posts

  • ইউপির রায়বেরেলিতে  মন্দির চত্বরে মাংস ও গৃহস্থালীর বর্জ্য ফেলার প্রতিবাদ করায় এক হিন্দু পুরোহিতের ওপর মুসলিম জনতার হামলা, ইরফানসহ ৬ গ্রেপ্তার
  • “গান্ধী-নেহেরু পরিবারের বাইরের কেউ প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করার সাহস দেখিয়েছে এতেই রাগ সোনিয়া গাঁধির” :  প্রণব মুখার্জির মেয়ের আক্রমণ 
  • অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাটে ঝড় তুললেন বীরেন্দ্র শেহবাগের ছেলে আর্যবীর 
  • ঢাকার অস্বাস্থ্যকর বস্তিকে দিল্লির  বলে চালিয়ে দেওয়ার চীনা ভ্লগারদের নিন্দা জানিয়েছে ভারত 
  • যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.