• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অভিজিৎ দিপকেসহ অনান্য ‘আরশোলা’ ও সিপিএমের এমএ বেবি আটক ; নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে দিল্লি  

Eidin by Eidin
October 10, 2026
in দেশ
অভিজিৎ দিপকেসহ অনান্য ‘আরশোলা’ ও সিপিএমের এমএ বেবি আটক ; নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে দিল্লি  
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১০ অক্টোবর : বিতর্কিত জার্মানি ইউটিউবার ধ্রুব রাঠির পর এবারে আটক করা হল ককরোচ জনতা পার্টি (সিজেপি) (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেসহ অনান্য নেতাদের৷ তাদের মধ্যে রয়েছেন সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাও । আটক করা হয়েছে সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেবিকে । চণ্ডীগড়ে মনীশ সিসোদিয়া ও আম আদমি পার্টির কর্মীদের আটক করা হয়েছে ।

ইংরাজি সংবাদমাধ্যম “দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস”-এর একটা প্রতিবেদনকে ইস্যু করে নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে “ভোট চুরি” র অভিযোগ তুলেছে কংগ্রেস, বামপন্থীসহ অনাম্য বিরোধী দলগুলি । অরবিন্দ কেজরিওয়াল ও যোগেন্দ্র যাদবদের কথিতভাবে গঠিত ককরোচ জনতা পার্টিকে সামনে রেখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ শনিবার দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে । কিন্তু দিল্লি পুলিশ বিক্ষোভে অনুমতি দেয়নি । 

পুলিশের নির্দেশ উপেক্ষা করেই ‘আরশোলা’রা যন্তর মন্তরের উদ্দেশ্যে রওনা হচ্ছিল । কিন্তু বেশ কিছুজনকে পুলিশ আটক করেছে । শনিবার দিল্লিতে পা রাখা মাত্রই দিল্লি বিমানবন্দর থেকে অভিজিৎ দীপকে,সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করেছে দলটি। 

এদিকে যন্তর মন্তর ও তার সংযোগকারী রাস্তাগুলিতে স্পাইক স্ট্রিপ ও ব্যারিকেড বসিয়ে সিল করে দেওয়া হয়েছে। স্থানটিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি করে মাইকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় দিল্লি পুলিশের ১৫,০০০ এবং বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর ২৬,০০০ কর্মী সহ মোট ৪০,০০০-এর বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।ভুয়া ও মনগড়া খবর ছড়িয়ে যাতে নৈরাজ্যের সৃষ্টি করতে না পারে সেজন্য বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশ স্পর্শকাতর এলাকাগুলোতে গণমাধ্যমের প্রবেশাধিকার কড়াকড়ি করেছে।সঠিক নজরদারি নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা ও বডি ক্যামেরার কাছাকাছি থাকা কর্মীদের কড়া নজরদারির আওতায় আনা হচ্ছে।।

Previous Post

পুলিশ খোঁজ না পেলেও হায়দরাবাদে কাজে যাওয়া পরিবারের কর্তাকে খুঁজে বার করলো হ্যাম রেডিও

Next Post

চট্টগ্রামের সীতাকুণ্ডে হিন্দু মহিলার হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার 

Next Post
চট্টগ্রামের সীতাকুণ্ডে হিন্দু মহিলার হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার 

চট্টগ্রামের সীতাকুণ্ডে হিন্দু মহিলার হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার 

No Result
View All Result

Recent Posts

  • মোসাদের প্রতিশোধ : দুই ইসরায়েলি সৈন্যকে অপহরণ ও হত্যার সাথে জড়িত হামাসের সহ- প্রতিষ্ঠাতাকে দুবাইয়ের হোটেলে নিকেশ করার লৌমহর্ষক কাহিনী 
  • ইউপির রায়বেরেলিতে  মন্দির চত্বরে মাংস ও গৃহস্থালীর বর্জ্য ফেলার প্রতিবাদ করায় এক হিন্দু পুরোহিতের ওপর মুসলিম জনতার হামলা, ইরফানসহ ৬ গ্রেপ্তার
  • “গান্ধী-নেহেরু পরিবারের বাইরের কেউ প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করার সাহস দেখিয়েছে এতেই রাগ সোনিয়া গাঁধির” :  প্রণব মুখার্জির মেয়ের আক্রমণ 
  • অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাটে ঝড় তুললেন বীরেন্দ্র শেহবাগের ছেলে আর্যবীর 
  • ঢাকার অস্বাস্থ্যকর বস্তিকে দিল্লির  বলে চালিয়ে দেওয়ার চীনা ভ্লগারদের নিন্দা জানিয়েছে ভারত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.