• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পুলিশ খোঁজ না পেলেও হায়দরাবাদে কাজে যাওয়া পরিবারের কর্তাকে খুঁজে বার করলো হ্যাম রেডিও

Eidin by Eidin
October 10, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পুলিশ খোঁজ না পেলেও হায়দরাবাদে কাজে যাওয়া পরিবারের কর্তাকে খুঁজে বার করলো হ্যাম রেডিও
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ আক্টোবর : হায়দরাবাদে কর্মরত পরিবার কর্তার সঙ্গে হঠাৎতই
যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবার সদস্যদের।এমনকি পরিবার কর্তা বিশুকেতু প্রধানের ফোনও আর আসছিল না পূর্ব বর্ধমানে কেতুগ্রামের বাড়িতে। কর্মক্ষেত্রেও তাঁর খোঁজ পান না স্বজনরা। এই ভাবে ১০ দিন কেটে যাওয়ার পর পুলিশের দ্বারস্থ হন পরিবার সদস্যরা। পুলিশ হায়দরাবাদে বিশুকেতুর কর্মস্থল এলাকার সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করেও তাঁর কোন খোঁজ না পাওয়ায় বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে যায়।কিন্তু  পুলিশ ওই পরিবার কর্তার খোঁজ দিতে না পারলেও হ্যাম রেডিয়োর ‘ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব’ তাঁর খোঁজ পেয়েছে।তাদের মাধ্যমে বিশুকেতু তাঁর পরিজনকে জানিয়েছেন,দুর্গা পুজো শুরুর আগেই হায়দরাবাদ থেকে তিনি কেতুগ্রামের বাড়িতে ফিরবেন।

কেতুগ্রামের বিল্লেশ্বর পঞ্চায়েত এলাকার এক প্রত্যন্ত গ্রাম কৌরি।এই গ্রামেই বাড়ি বিশুকেতু প্রধানের। তাঁর খোঁজ না পাওয়ার কারণ প্রসঙ্গে  ‘ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাব’ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, “আসলে বিশুকেতুর মোবাইল ফোনটাই খারাপ হয়ে গিয়েছিল।তাই তিনি যেমন কয়েকদিন তাঁর বাড়িতে ফোন করতে পারেননি, তেমনই বাড়ির লোকজনও তাঁকে ফোনে পায়নি ।”
তারই মধ্যে ঘটে যায় আর এক কাণ্ড। বিশুকেতু হায়দরাবাদের শহরের যে হোটেলে রান্নার কাজ করতেন,সেখান থেকে ৩৮ কিলোমিটার দূরে নতুন হোটেলে তাঁকে স্থানান্তরিত করা ওই হেটেল সংস্থা। এর ফলে,হায়দরাবাদ শহরের যাঁরা বিশুকেতুর পরিচিত ছিলেন তাঁরা সশরীরে বা ফোনের মাধ্যমে বিশুকেতুর সঙ্গে যোগাযোগ করতে পারেননি।


ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস বলেন,”বিশুকেতু প্রধান হায়দরাবাদ শহরের যে হোটেলে কাজ করতেন বলে পুলিশকে পরিবার সদস্যরা জানিয়ে ছিলেন সেই হোটেলে পুলিশ গিয়েছিল। কিন্তু পুলিশ ওই হোটেলে তাঁর  খোঁজ পায়নি । আবার খারাপ হয়ে যাওয়ার কারণে ফোন বন্ধ থাকায় পুলিশ তাঁর ‘লোকেশনও ট্র্যাক’ করতে পারেনি।”


এমন  অবস্থায় বিশুকেতুর জামাই ,বীরভূমের লাভপুরের তারামাডাঙা গ্রামের রাজু দাস ও অম্বরিশের সঙ্গে যোগাযোগ করেন। গোটা ঘটনা শুনে রাজুরা রেডিয়ো ক্লাবের হায়দরাবাদের সদস্য সুব্রত দে-র সঙ্গে যোগাযোগ করেন।সুব্রত  টানা কয়েক দিন ধরে হায়দরাবাদের নানা হোটেলে ঘুরে অবশেষে সেখানকার বিমানবন্দরের কাছের একটি হোটেলে গিয়ে বিশুকেতুর দেখা পান।
অম্বরীশ বলেন,“দেখা হওয়ার পড় বিশুকেতুর সঙ্গে কথা বলে সুব্রত জানতে পারেন,“শুধু মোবাইল ফোন খারাপ হয়ে যাওয়াই নয়,বিশুকেতুর ফোনের রিচার্জও শেষ হয়ে গিয়েছিল।এছাড়াও বিশুকেতু যেহেতু তাঁর ফোনের নম্বরও মনে রাখতে পারতেন না, তাই রিচার্জ করে ফোন পুণরায় চালু করাও তাঁর পক্ষে অসম্ভব হয়নি” ।।

Tags: BurdwanDistrict NewsKetugramWestbengal
Previous Post

প্রিয় ইলন মাস্ক, লাইসেন্স পেতে হলে রাহুল গাঁধির মত অকেজোর সঙ্গে ঘনিষ্ঠতা না করে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীর কাছে বার্তা পৌঁছে দিন : মার্কিন গায়িকা মেরি মিলবেন 

Next Post

অভিজিৎ দিপকেসহ অনান্য ‘আরশোলা’ ও সিপিএমের এমএ বেবি আটক ; নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে দিল্লি  

Next Post
অভিজিৎ দিপকেসহ অনান্য ‘আরশোলা’ ও সিপিএমের এমএ বেবি আটক ; নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে দিল্লি  

অভিজিৎ দিপকেসহ অনান্য 'আরশোলা' ও সিপিএমের এমএ বেবি আটক ; নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে দিল্লি  

No Result
View All Result

Recent Posts

  • মোসাদের প্রতিশোধ : দুই ইসরায়েলি সৈন্যকে অপহরণ ও হত্যার সাথে জড়িত হামাসের সহ- প্রতিষ্ঠাতাকে দুবাইয়ের হোটেলে নিকেশ করার লৌমহর্ষক কাহিনী 
  • ইউপির রায়বেরেলিতে  মন্দির চত্বরে মাংস ও গৃহস্থালীর বর্জ্য ফেলার প্রতিবাদ করায় এক হিন্দু পুরোহিতের ওপর মুসলিম জনতার হামলা, ইরফানসহ ৬ গ্রেপ্তার
  • “গান্ধী-নেহেরু পরিবারের বাইরের কেউ প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করার সাহস দেখিয়েছে এতেই রাগ সোনিয়া গাঁধির” :  প্রণব মুখার্জির মেয়ের আক্রমণ 
  • অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাটে ঝড় তুললেন বীরেন্দ্র শেহবাগের ছেলে আর্যবীর 
  • ঢাকার অস্বাস্থ্যকর বস্তিকে দিল্লির  বলে চালিয়ে দেওয়ার চীনা ভ্লগারদের নিন্দা জানিয়েছে ভারত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.