• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

প্রতারকের পাঠানো মেসেজের ‘RTO CHALAN.apk’ লিঙ্কে ক্লিক করতেই বিজেপি নেতানেত্রীর ফোনের নিয়ন্ত্রণ চলে গেল প্রতারকদের হাতে ; পূর্ব বর্ধমান জেলা জুড়ে অভিনব প্রতারণা  

Eidin by Eidin
September 13, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
প্রতারকের পাঠানো মেসেজের ‘RTO CHALAN.apk’ লিঙ্কে ক্লিক করতেই বিজেপি নেতানেত্রীর ফোনের নিয়ন্ত্রণ চলে গেল প্রতারকদের হাতে ; পূর্ব বর্ধমান জেলা জুড়ে অভিনব প্রতারণা  
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৩ সেপ্টেম্বর : সাম্প্রতিক সময়ে ফোনে ফোনে ভুয়ো চালানের একটা মেসেজ আচ্ছে ৷ আর সেটা হল গাড়ির কোনও ট্রাফিক জরিমানার চালান । মেসেজে দেওয়া হচ্ছে —‘RTO CHALAN.apk’ লিঙ্ক । আর ওই লিঙ্কে ক্লিক করতেই ফোনের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে প্রতারকদের কাছে । পূর্ব বর্ধমান জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে এই নতুন ধরনের সাইবার প্রতারণার ফাঁদ। ইতিমধ্যেই রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ, একাধিক ব্যক্তি এই প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ। 

গুসকরা শহরের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এই প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গিয়েছে। বিজেপির গুসকরা নগর কমিটির সাধারণ সম্পাদক সুমন্ত ঘোষের দাবি, তাঁর মোবাইলে একটি বুথ সভাপতির নম্বর থেকে ‘RTO CHALAN.apk’ ফাইল আসে। পরিচিত নম্বর হওয়ায় সেটিকে সরকারি চালান সংক্রান্ত ফাইল বলে মনে করে তিনি ক্লিক করেন। এরপরই তাঁর ফোনে সমস্যা দেখা দেয় এবং মোবাইল হ্যাক হওয়ার অভিযোগ ওঠে।

একইভাবে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির গুসকরা নগর সভাপতি দেবযানী গড়াই। তাঁর অভিযোগ, ফোনের নিয়ন্ত্রণ হাতিয়ে নেওয়ার পাশাপাশি তাঁর নম্বর ব্যবহার করে অচেনা জায়গায় ফোন করা হচ্ছে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্ষতিকর মেসেজ পাঠানো হচ্ছে।

পুলিশ সতর্ক করে বলেছে,”ভুলেও ওই APK ফাইলটি খুলবেন বা ইনস্টল করবেন না” 

পুলিশ জানিয়েছে, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, রাজনৈতিক নেতা কিংবা পরিচিত ব্যক্তিদের ফোন হ্যাক করে তাঁদের নম্বরকেই পরবর্তী প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সাইবার প্রতারকরা। পরিচিত ব্যক্তির নম্বর থেকে কোনও ফাইল বা লিঙ্ক এলে স্বাভাবিকভাবেই অনেকেই সেটিকে বিশ্বাস করেন। সেই সুযোগেই APK ফাইলটি ছড়িয়ে দিয়ে নতুন করে ফোন হ্যাক করার চেষ্টা চলছে।

পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার শান্তনু চৌধুরী সতর্ক করে জানিয়েছেন, অচেনা নম্বর থেকে কোনও মেসেজ বা ফাইল এলে তাতে ক্লিক করা কিংবা কোনও APK ফাইল ইনস্টল করা যাবে না। পরিচিত নম্বর থেকেও সন্দেহজনক ফাইল এলে আগে নিশ্চিত হয়ে নেওয়া প্রয়োজন।

সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ, কোনও ব্যক্তির ফোন থেকে এ ধরনের ফাইল পাঠানো হলেও তা না খুলে প্রথমে ফোন করে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করতে হবে। বিশেষ করে ‘.apk’ ফাইল অজানা উৎস থেকে এলে তা ইনস্টল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে ।। 

Previous Post

গঙ্গায় ডুবে যাওয়া নৌকার ১০ বাংলাদেশি যাত্রীর প্রাণ বাঁচালো বিএসএফ ; দলে রয়েছে ৩ শিশু ও ৩ মহিলা 

Next Post

অন্তঃসত্ত্বা বধূকে হাসপাতালে চিকিৎসা করাতে এসে ধরা পড়ল বয়স, গ্রেপ্তার স্বামী- শ্বশুর ও বাবা

Next Post
অন্তঃসত্ত্বা বধূকে হাসপাতালে চিকিৎসা করাতে এসে ধরা পড়ল বয়স, গ্রেপ্তার স্বামী- শ্বশুর ও বাবা

অন্তঃসত্ত্বা বধূকে হাসপাতালে চিকিৎসা করাতে এসে ধরা পড়ল বয়স, গ্রেপ্তার স্বামী- শ্বশুর ও বাবা

No Result
View All Result

Recent Posts

  • প্রথম ‘মিস ইন্ডিয়া’ ছিলেন একজন বাগদাদি ইহুদি বংশভূত নারী ; জানেন কে ছিলেন তিনি ? 
  • ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট থেকে ওস্তাদ আমজাদ আলী খানের বাদ্যযন্ত্র উধাও ; আমেরিকায় অনুষ্ঠানে যাওয়ার সময় এই ঘটনা ঘটে 
  • বামপন্থী নেত্রী নেহা বোরা মহিলা বা পুরুষ নন, তিনি “নন-বাইনারি” 
  • খুড়তুতো বোনের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে ঝামেলা, তরুনীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ 
  • গুজরাটিদের ভাবাবেগে আঘাত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট,  ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.