এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ অক্টোবর : তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া অভিনেত্রী কোয়েল রুক্মিণী ওরফে মল্লিক মল্লিককে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করল বিজেপি ৷ আজ রবিবার দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে তাঁকে রাজ্যসভা উপনির্বাচনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। । আগামী ১৬ অক্টোবর রাজ্যসভার উপনির্বাচনে ৷
চলতি বছরের এপ্রিলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক । পরবর্তীতে কোনো অধিবেশনে যোগ না দিয়েই গত ১৬ জুলাই তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। তার আগে সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ চিক বারেরাইকের মতো প্রাক্তন তৃণমূল সাংসদরাও পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং বিজেপি তাঁদের প্রার্থী করেছিল। স্বভাবতই কোয়েল মল্লিকের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা চলছিল। অবশেষে আজ সেই জল্পনাই বাস্তব বলে প্রমাণিত হল । আজ পশ্চিমবঙ্গ ও উত্তরাখণ্ডের প্রার্থীর নাম ঘোষণা করা হয়৷ উত্তরাখণ্ডে দিনেশ আর্যকে প্রার্থী করা হয়েছে ।।

