• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

উত্তরাখণ্ডে আয়োজিত সাব জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ থেকে ৩৬টি পদক নিয়ে এল বাংলার মেয়েরা ; রুপো জিতে আনলো বর্ধমানের ছোট্ট অয়ন্তিকা

Eidin by Eidin
June 8, 2026
in খেলার খবর
উত্তরাখণ্ডে আয়োজিত সাব জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ থেকে ৩৬টি পদক নিয়ে এল বাংলার মেয়েরা ; রুপো জিতে আনলো বর্ধমানের ছোট্ট অয়ন্তিকা
4
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,০৮ জুন : উত্তরাখণ্ডে আয়োজিত সাব জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ থেকে ৩৬টি পদক নিয়ে এল বাংলার মেয়েরা  । তাদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে রুপো জিতেছে পূর্ব বর্ধমান জেলার অয়ন্তিকা সাহা । ১০ বছর ও অনুর্ধ ৪০ কেজি মহিলা কুমি বিভাগে সে রৌপ্য পদক জয়লাভ করে । ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, রাজস্থান ও তামিলনাড়ুর প্রতিপক্ষকে হারিয়ে পরপর চারটি বাউট জেতে অয়ন্তিকা । ফাইনালে অসমের প্রতিযোগীকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেও শেষ পর্যন্ত পরাজিত হয় সে । বর্ধমান ক্যারাটে-ডো এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং কোচ   রেনসি দেবাশীষ কুমার মন্ডলের কাছে প্রশিক্ষণ নেয় অয়ন্তিকা । গর্বিত প্রশিক্ষক দেবাশীষবাবু বলেন, ‘জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় অয়ন্তিকার এই সাফল্যে আমরা সকলে খুব গর্বিত ও আনন্দিত। পূর্ব বর্ধমান জেলা থেকে এবারের অফিসিয়াল জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় অয়ন্তিকাই কেবল সুযোগ পেয়েছিল। ২০২৩ সালেও অয়ন্তিকা জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করেছিল।’ তিনি আরও বলেছেন,’এই ছোট্ট বয়সে অয়ন্তিকার এই প্রকার লড়াকু মনোভাব সত্যিই প্রশংসনীয়।’

গত ৪ থেকে ৭ জুন উত্তরাখণ্ডের দেরাদুনের প্যারেড গ্রাউন্ডের মাল্টি পারপাস হলে বসেছিল “কেআইও  সাব জুনিয়র, ক্যাডেট ও জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬”-এর আসর । পরিচালনায় ছিল ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন । দেশের বিভিন্ন রাজ্য থেকে কয়েক হাজার প্রতিযোগী এতে অংশগ্রহণ করে । প্রতি বছরের মতো এবারেও জাতীয় ক্যারাটে প্রতিযোগিতার আগে রাজ্য ক্যারাটে সংস্থার উদ্যোগে দলের প্রতিটি প্রতিযোগীকে স্পনসরশিপ সহায়তা ও টিশার্ট প্রদান করা হয়, যা খেলোয়াড়দের মনোবল আরও বাড়িয়ে দেয়।।

Tags: BurdwanSports NewsWestbengal
Previous Post

ফিলিপাইনের মিন্দানাও প্রদেশে ৭.৮ মাত্রার ভূমিকম্প, বিধ্বস্ত বহু ভবন, সুনামি সতর্কতা জারি 

Next Post

পুলিশের জালে ফলতার “পুষ্পা” জাহাঙ্গীর খান ; নেপালে পালানোর ছক 

Next Post
পুলিশের জালে ফলতার “পুষ্পা” জাহাঙ্গীর খান ; নেপালে পালানোর ছক 

পুলিশের জালে ফলতার "পুষ্পা" জাহাঙ্গীর খান ; নেপালে পালানোর ছক 

No Result
View All Result

Recent Posts

  • পুলিশের জালে ফলতার “পুষ্পা” জাহাঙ্গীর খান ; নেপালে পালানোর ছক 
  • উত্তরাখণ্ডে আয়োজিত সাব জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ থেকে ৩৬টি পদক নিয়ে এল বাংলার মেয়েরা ; রুপো জিতে আনলো বর্ধমানের ছোট্ট অয়ন্তিকা
  • ফিলিপাইনের মিন্দানাও প্রদেশে ৭.৮ মাত্রার ভূমিকম্প, বিধ্বস্ত বহু ভবন, সুনামি সতর্কতা জারি 
  • ভিনগ্রহী সভ্যতার বার্তার অপেক্ষায় বিজ্ঞানীরা প্রথম যোগাযোগের পরিকল্পনা প্রকাশ করেছেন 
  • গোটা ইরান জুড়ে ধারাবাহিক হামলা শুরু করল ইসরায়েলি বিমান বাহিনী ; আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ইরান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.