এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৮ জুন : আজ সোমবার (৮ জুন ২০২৬) স্থানীয় সময় সকাল ৭:৩৭ মিনিটে ফিলিপাইনের মিন্দানাও প্রদেশের জেনারেল সান্তোস সিটি (জেনসান)-এর নিকটবর্তী সারাঙ্গানি উপসাগরের উপকূলে একটি শক্তিশালী অগভীর ভূমিকম্প আঘাত হেনেছে । জিএফজেড/ইউএসজিএস-এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে ভূমিকম্পের প্রাথমিক মাত্রা প্রায় ৭.৮; যদিও পিএইচআইভিওএলসিএস প্রাথমিকভাবে ৭.০ রিপোর্ট করেছিল । এর ফলে তীব্র কম্পন (জেনসানে তীব্রতা VII) সৃষ্টি হয় এবং শহরের একাধিক জোলিবি আউটলেটসহ বেশ কিছু ভবন ধসে পড়ে । তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের প্রায় ২ ঘণ্টা পর মিন্দানাও এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপকূলীয় এলাকাগুলোর জন্য সুনামি সতর্কতা জারি রয়েছে । সমুদ্রের সম্ভাব্য ঢেউ ১ মিটারের বেশি হতে পারে বলে সতর্ক করা হয়েছে । বর্তমানে আফটারশক বা পরাকম্পন অব্যাহত রয়েছে । ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। জেনসানে ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং উদ্ধার অভিযান চলছে।
জেনারেল সান্তোস সিটি এবং দক্ষিণ মিন্দানাও অঞ্চল ভূকম্পন প্রবণ এলাকা । পূর্ববর্তী বড় ভূমিকম্পটি ছিল ১৭ নভেম্বর, ২০২৩ তারিখে দাভাও অঞ্চলের সোক্সারগেনে । এর মাত্রা ছিল ৬.৭ । যাতে জেনসানের শপিং মল ও ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছিল এবং ধসে পড়া ধ্বংসাবশেষের কারণে প্রাণহানির ঘটনা ঘটেছিল। মিন্দানাওয়ের এর চেয়ে ভয়াবহ ভূমিকম্প হয় ১৯৭৬ সালে । মোরো উপসাগরে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৮.১ । এটি অনেক বেশি ধ্বংসাত্মক ছিল ।।
