• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বোরখা-নিকাব-হাতমোজা পরা ছাত্রীকে জাপটে ধরে শৌচাগারে নিয়ে গেল বাংলাদেশের মাদ্রাসার প্রভাষক মহম্মদ এহসানুল হক, তারপর….

Eidin by Eidin
September 23, 2026
in আন্তর্জাতিক
বোরখা-নিকাব-হাতমোজা পরা ছাত্রীকে জাপটে ধরে শৌচাগারে নিয়ে গেল বাংলাদেশের মাদ্রাসার প্রভাষক মহম্মদ এহসানুল হক, তারপর….
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৩ সেপ্টেম্বর : বাংলাদেশের একটি মহিলা আবাসিক মাদ্রাসার এক ছাত্রীর সঙ্গে শিক্ষকের অশ্লীলতার ঘটনা সামনে এসেছে । নেত্রকোনার ঐতিহ্যবাহী এন আকন্দ কামিল (স্নাতকোত্তর) মাদরাসায় ছাত্রীকে জাপটে ধরে শৌচাগারে নিয়ে গিয়ে যৌনকর্ম করে মহম্মদ এহসানুল হক নামের এক শিক্ষক । সিসিটিভি ক্যামেরায় ছাত্রীর সাথে আপত্তিকর ঘটনার ভিডিও ফাঁস হওয়ার পর মাদরাসা কর্তৃপক্ষ তাকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। তবে মজার বিষয় হল যে ছাত্রী বোরখা-নিকাব- হাতমোজা পরা অবস্থায় ছিল । যানিয়ে বাংলাদেশের অভ্যন্তরেই এনিয়ে প্রশ্ন উঠছে । 

মহিউদ্দিন মোহাম্মদ নামে একজন বাংলাদেশি বলেছেন,’এই আলোচিত ঘটনার সিসিটিভি ভিডিও ইতোমধ্যে আপনারা দেখেছেন। বাথরুমে নিয়ে গিয়ে মাদ্রাসা শিক্ষক কী করেছেন তা ভেঙে বলার প্রয়োজন নেই। আমার অনুমান, মহিলা মাদ্রাসায় ধর্ষণের সংখ্যা পুরুষ মাদ্রাসায় বলাৎকারের চেয়ে বেশি হবে। এই মেয়েটি বুরকা, নিকাব, হিজাব, হাতমোজা, সবই পরা ছিলো। তারপরও ধর্ষণ থেকে বাঁচতে পারেনি। বাঙালিকে দিনরাত যারা ইসলামের কথা, নামাজ-রোজার কথা, আল্লাহ-নবীর কথা, হিজাব-পর্দার কথা শোনায়, তাদেরই একজন জাপটে ধরে বাথরুমে নিয়ে গেলো। কোনো মহিউদ্দিন মোহাম্মদ বা হুমায়ুন আজাদ নেয় নি ।’

তিনি বলেছেন,একটা মেয়ে কীসের লোভে বা কী শিখতে মাদ্রাসায় যায় বোধগম্য নয়। বাবা-মা’ই বা কীসের লোভে ছোট ছোট শিশুমেয়েকে মাদ্রাসায় রেখে আসে! যারা নারীর কোনো অধিকারই স্বীকার করে না, তারা কোন মতলবে মহিলা মাদ্রাসা চালু রাখে বুঝতে পারেন না? কেউ যখন বুরকা-নিকাবের বিরুদ্ধে বলেন, নারীর অধিকার ও স্বাধীনতার কথা বলেন, তখন আপনারা চিৎকার শুরু করেন— শিয়াল মুরগীর স্বাধীনতা চায়! মুরগীর স্বাধীনতা চায়! আর ওইদিকে নিজের মেয়ে বা বোনকে সরাসরি ‘মহিলা মাদ্রাসা’ নামক শিয়ালের খামারে দিয়ে রাখেন!

সবশেষে তিনি বলেন,’অভিভাবকদের বলি— কখনো কোনো অবস্থাতেই আপনার মেয়ে সন্তানকে মাদ্রাসায় দেবেন না। এক লাখ সিসিটিভি লাগানো থাকলেও না। এমনকি মহিলা দ্বারা পরিচালিত হলেও না।’

জানা গেছে,অভিযুক্ত মহম্মদ এহসানুল হক ওই মাদরাসার অনার্স শাখার নন-এমপিও প্রভাষক হিসেবে গত প্রায় আট বছর ধরে কর্মরত ছিলেন।

ভিডিও ফাঁসের পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ বিষয়ে জিজ্ঞেস করলে মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেন ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে জানান, গত ২০ আগস্ট মাদরাসার সকল শিক্ষকদের নিয়ে গুরুত্বপূর্ণ সভা চলছিল। ওই সময় সিসিটিভি ক্যামেরার মনিটরে কয়েকজন শিক্ষক দেখতে পান, একটি কক্ষে এক শিক্ষক এবং এক বোরকা পরিহিত নারী অবস্থান করছেন। দৃশ্যটি সন্দেহজনক মনে হলে তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে কয়েকজন শিক্ষক অভিযুক্ত এহসানুল হককে ডেকে ওই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে তিনি সিসিটিভি ক্যামেরার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। ফুটেজের প্রমাণ সামনে আসায় একপর্যায়ে তিনি নিজের দোষ স্বীকার করে নেন এবং সহকর্মীদের কাছে ক্ষমা চান।

অধ্যক্ষ আব্দুল বাতেন জানান, ঘটনার কিছুদিন পর গত ২৬ আগস্ট শিক্ষক তাকে সেই সিসিটিভি ফুটেজের ডাউনলোড করা ভিডিওটি দেখান। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত জেলার অন্যতম প্রাচীন দ্বীনি এই প্রতিষ্ঠানে এমন ন্যক্কারজনক ঘটনা দেখে তিনি হতভম্ব ও ক্ষুব্ধ হয়ে যান। তাৎক্ষণিকভাবে তিনি অনার্স বিভাগের বর্তমান চেয়ারম্যানকে ডেকে আনেন এবং অভিযুক্ত শিক্ষককে মাদরাসায় অবাঞ্ছিত ঘোষণা করেন। ওই দিনই শিক্ষকের ব্যবহৃত কক্ষের তালা পরিবর্তন করে দেওয়া হয় এবং তাকে মাদরাসা ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

কঠোর পদক্ষেপের মুখে গত ১ সেপ্টেম্বর অভিযুক্ত শিক্ষক মহম্মদ এহসানুল হক তার পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হয় । পদত্যাগপত্র পাওয়ার পর মাদরাসার শিক্ষকমণ্ডলীকে নিয়ে জরুরি সভা করা হয় এবং সর্বসম্মতিক্রমে তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যক্ষ আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি মাদরাসার গভর্নিং বডি এবং জেলা প্রশাসক (ডিসি) ও অতিরিক্ত জেলা প্রশাসকসহ (এডিসি-শিক্ষা) জেলা প্রশাসনকে লিখিতভাবে অবহিত করা হয়েছে, যাতে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়।

তবে ভুক্তভোগী ছাত্রীর পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। মাদরাসা কর্তৃপক্ষের ধারণা, ওই ছাত্রী অনার্স বা মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী হতে পারে। মানসম্মানের ভয়ে ওই ছাত্রী বা তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

এ বিষয়ে নেত্রকোনা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা জানান, ঘটনা জানার পর মাদরাসার অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকরা মেয়েটিকে সনাক্ত করতে পারেনি। অভিযু্ক্ত শিক্ষককে বিচারের সম্মুখিন না করে চাকুরি থেকে বিদায় দিয়ে দিয়েছে। তা দুঃখজনক ও কাম্য নয়। অধ্যক্ষকে তদন্ত কমিটি গঠন করে ওই শিক্ষককে উপযু্ক্ত শাস্তির কথা বলা হয়েছে। তবে এঘটনায় অভিযুক্ত শিক্ষককে অবশ্যই আইনের আওতায় আনা দরকার বলে মনে করেন তিনি।।

Previous Post

মাদকমুক্ত করতে এরাজ্যে কোডিন যুক্ত কাশির সিরাপ বিক্রি বন্ধ করার অঙ্গীকার করেছে ওষুধ কোম্পানি : জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Next Post

বাংলাদেশে ফের দুর্গাপ্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে 

Next Post
বাংলাদেশে ফের দুর্গাপ্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে 

বাংলাদেশে ফের দুর্গাপ্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে 

No Result
View All Result

Recent Posts

  • নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা :  একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক স্তোত্রে উল্লেখ  করেছেন  আদি শঙ্করাচার্য
  • ভারতের মাথা হেঁট করে দিল মুম্বাইয়ের বিলাল কাজী, ব্রিটেনে  পড়াশোনা করতে গিয়ে ১৮০ জন  কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ, ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • হোয়াটসঅ্যাপে পাকিস্তানি সুন্দরী গুপ্তচরের নগ্ন ছবির পরিবর্তে নিজের দেশের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করলেন বিমান বাহিনীর এক কর্মকর্তা 
  • ‘জিন’ তাড়ানোর নামে ১০ বছরের মেয়ের সঙ্গে কুকর্ম, গ্রেপ্তার মসজিদের খতিব ৪৭ বছরের রেজাউল বারী
  • নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে অনেক খারাপ রেকর্ড গড়ল ভারত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.