• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সাঁকরাইলে ‘আমুল’ কোম্পানির  সর্ববৃহৎ দই কারখানার শিলান্যাস করলেন অমিত শাহ ; উত্তর ও দক্ষিণবঙ্গে আইসক্রিম কারখানা করার জন্য আমূল কর্তৃপক্ষকে অনুরোধ করলেন শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
July 19, 2026
in কলকাতা, রাজ্যের খবর
সাঁকরাইলে ‘আমুল’ কোম্পানির  সর্ববৃহৎ দই কারখানার শিলান্যাস করলেন অমিত শাহ ; উত্তর ও দক্ষিণবঙ্গে আইসক্রিম কারখানা করার জন্য আমূল কর্তৃপক্ষকে অনুরোধ করলেন শুভেন্দু অধিকারী 
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ জুলাই : হাওড়ায় সাঁকরাইলের ফুড পার্কে “আমূল বাংলা ডেয়ারি প্রকল্পের” আওতায় বিশ্বের সর্ববৃহৎ দই প্রস্তুতকারক কারখানার শিলান্যাস করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । কলকাতার নিউ টাউন কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে রিমোট কন্ট্রোলে নিউ শিলান্যাস করেন তিনি । প্রায় ৭০০ কোটি টাকার এই প্রকল্পে প্রতিদিন ৩০ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের সক্ষমতা থাকবে । প্রতিদিন গড়ে ১০ লক্ষ কিলোগ্রাম দই উৎপাদন হবে । দুধ সংগ্রহ প্রক্রিয়াকরণ এবং মূল্য সংযোজনের জন্য থাকবে অত্যাধুনিক ব্যবস্থা । কমপক্ষে ১.২০ লক্ষ গোপালক এই প্রকল্প থেকে উপকৃত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমূল কোম্পানির মালিকপক্ষের কাছে অনুরোধ করেন যে আরও কর্মসংস্থানের লক্ষ্যে তারা যেন উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে আইসক্রিম কারখানার উদ্বোধন করেন । শুভেন্দুর এই প্রকার অনুরোধ শুনে হাসতে দেখা যায় স্বরাষ্ট্র মন্ত্রীকে৷ 

নিজের ভাষণে ৩৪ বছরের বামপন্থী সরকার ও ১৫ বছরের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কিভাবে একের পর এক কলকারখানাকে বন্ধ হতে দিয়েছে, তার উল্লেখ করেন । বছরের পর বছর ধরে পূর্বতন তৃণমূল সরকার ঘটা করে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS) করলেও, একটাও শিল্প টানতে পারেননি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । শুভেন্দু অধিকারী বলেছেন,’মমতা ব্যানার্জি শিল্পপতিদের বলতেন আপনারা জমি দেখে নিন । আমরা জমি কিনে দিতে পারব না । কিন্তু আমূলের আইসক্রিম কারখানা করলে আমরা প্রস্তাবিত প্রকল্পের জন্য ১৫ একর করে জমি কিনে দেবো ।’ একই কথা বলেছেন অমিত শাহও । তিনি জানান, আইসক্রিম কারখানার জন্য আমূলকে নিঃশুল্ক জমি দেওয়া হবে । 

উল্লেখ্য,রাজনৈতিক পালাবদলের পরই ১০০ দিনের মধ্যে শিল্পে ম্যাজিক দেখানোর বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর এই দাবির পর মাত্র কয়েক দিনের ব্যবধানেই বাংলায় একের পর এক বড় বড় বিনিয়োগের জোয়ার আসতে শুরু করেছে। ইতিপূর্বেই হুগলির ডানকুনিতে লাক্স কোজি বড়সড় বিনিয়োগ করেছে । দিনকয়েক আগে বাঁকুড়ার মেজিয়ায় প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগে শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। আর এবার হাওড়ায় আমুলের দই কারখানার রূপরেখা তৈরি হলো । তবে ফ্লিপকার্ড হরিনঘাটায় আরও বড় বিনিয়োগ করতে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।। 

Tags: Amit ShahAmul's largest yogurt factory in SankrailKolkataWestbengal
Previous Post

দুই মার্কিন সেনার মৃত্যুর পর ভয়ংকর আকার নিল ইরান যুদ্ধ  ; জানুন বর্তমানে কি চলছে মধ্যপ্রাচ্যে 

Next Post

মন্তেশ্বরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহী দুই বন্ধুর 

Next Post
মন্তেশ্বরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহী দুই বন্ধুর 

মন্তেশ্বরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহী দুই বন্ধুর 

No Result
View All Result

Recent Posts

  • শিব পঞ্চামৃত স্নানাভিষেকম্  : এই পূজা পদ্ধতি মনকে শুদ্ধ করে এবং জীবনের সমস্ত বাধা-বিঘ্ন দূর করতে সাহায্য করে
  • টানা ৯ রাতে ইরানে হামলা চালালো আমেরিকা  
  • নগ্নাবস্থায় মন্দির থেকে দেবীমূর্তি তুলে এনে বুকে জড়িয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা, হায়দ্রাবাদে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যু ঘিরে রহস্য 
  • স্পেনের কাছে হেরে ‘মেসির শিরোপা জেতার স্বপ্ন শেষ’ ; যবনিকা পড়ে গেল এক বর্ণময় অধ্যায়ের 
  • আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ; ১৬ বছর পর দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয় 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.