• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মন্তেশ্বরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহী দুই বন্ধুর 

Eidin by Eidin
July 19, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মন্তেশ্বরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহী দুই বন্ধুর 
7
SHARES
93
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৯ জুলাই : পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহী দুই বন্ধুর । দুর্ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল প্রায় ১০ টা নাগাদ মালডাঙ্গা-মেমারি রোডে মন্তেশ্বর থানার মধ্যমগ্রামে একটি চালকলের কাছে । পুলিশ জানিয়েছে,মৃতদের নাম মুস্তাকিম শেখ(২২) ও মমিন শেখ(২২)। তাদের বাড়ি মন্তেশ্বরে কানপুর ঢাকতলা গ্রামে । বেপরোয়া গতিতে বাইক চালানোর কারনেই এই দুর্ঘটনা ঘটে বলে দাবি ঘটনার প্রত্যক্ষদর্শীদের । 

জানা গেছে,আজ সকালে বাইকে চড়ে মেমারি বাজারে এসেছিলেন  কানপুর ঢাকতলা গ্রামের বাসিন্দা দুই বন্ধু মুস্তাকিম ও মমিন । সকাল ১০ টা নাগাদ তারা বাজার থেকে বাড়ি ফিরছিলেন । মেমারি মালডাঙ্গা রোড ধরে তারা মেমারি দিক থেকে কুসুম গ্রামের দিকে যাচ্ছিলেন । সেই সময় একটি যাত্রীবাহী বাস কুসুমাম থেকে মেমারির দিকে যাচ্ছিল। জনৈক বাইক আরোহীর কথায়,’আমি সাতগেছিয়ার দিক থেকে কুসুমগ্রাম যাচ্ছিলাম । ওরা মাঝেরগ্রাম মিলের কাছ থেকে আমায় ওভারটেক করল । বাইকটা খুবই গতিতে যাচ্ছিল । কিছু পরে গিয়ে ওই চালকলের কাছে গিয়ে দেখি ওরা দু’জনেই মরে পড়ে আছে ।’

জানা গেছে,মধ্যমগ্রামের ওই চালকলের কাছে এসে যুবকদের বাইকটি বিপরীত দিক থেকে আসা বাসে মুখোমুখি সজোরে ধাক্কা দেয় । সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে বাইকের তেলট্যাঙ্কসহ সামনের অংশ উড়ে যায় । রক্তাক্ত অবস্থায় দুই যুবক রাস্তার উপর ছিটকে পড়ে । পরে খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ গিয়ে তাদের রক্তাক্ত অবস্থায় ব্লক হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন । পরে দেহ দুটি ময়নাতদন্তের জন্য কালনা হাসপাতালে পাঠায় পুলিশ ।।

Tags: accidentBurdwanMonteswarWest Bengal
Previous Post

সাঁকরাইলে ‘আমুল’ কোম্পানির  সর্ববৃহৎ দই কারখানার শিলান্যাস করলেন অমিত শাহ ; উত্তর ও দক্ষিণবঙ্গে আইসক্রিম কারখানা করার জন্য আমূল কর্তৃপক্ষকে অনুরোধ করলেন শুভেন্দু অধিকারী 

Next Post

NIA-র আদলে এরাজ্যে তৈরি হবে “বিশেষ তদন্ত সংস্থা” : জানালেন অমিত শাহ 

Next Post
NIA-র আদলে এরাজ্যে তৈরি হবে “বিশেষ তদন্ত সংস্থা” : জানালেন অমিত শাহ 

NIA-র আদলে এরাজ্যে তৈরি হবে "বিশেষ তদন্ত সংস্থা" : জানালেন অমিত শাহ 

No Result
View All Result

Recent Posts

  • রাজ্যের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক ! শুভেন্দু অধিকারী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত
  • ১৪৪ ধারা উপেক্ষা করে আরশোলা পার্টির “সংসদ চলো” যাত্রা, উপস্থিত মহুয়া মৈত্র-শাবানা আজমিরা, পুলিশের লাঠিচার্জ 
  • “ইসলাম অস্বীকার করার অপরাধে ইসলামপন্থী ‘মমতাজ’ ব্যানার্জি আমায় কারাগারে বন্দি করে রেখেছিল” : কাঠমান্ডুতে ‘কারামুক্তির ৩৪ তম দিনে’ বেদনা ভরা পোস্ট করলেন মাসুদ 
  • শিব পঞ্চামৃত স্নানাভিষেকম্  : এই পূজা পদ্ধতি মনকে শুদ্ধ করে এবং জীবনের সমস্ত বাধা-বিঘ্ন দূর করতে সাহায্য করে
  • টানা ৯ রাতে ইরানে হামলা চালালো আমেরিকা  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.