• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

NIA-র আদলে এরাজ্যে তৈরি হবে “বিশেষ তদন্ত সংস্থা” : জানালেন অমিত শাহ 

Eidin by Eidin
July 19, 2026
in কলকাতা, রাজ্যের খবর
NIA-র আদলে এরাজ্যে তৈরি হবে “বিশেষ তদন্ত সংস্থা” : জানালেন অমিত শাহ 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ জুলাই : আজ রবিবার সকালে আলিপুরের সৌজন্য গেস্ট হাউসে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র (Amit Shah)।  রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (National Investigation Agency)-এর আদলে এরাজ্যে  ‘বিশেষ তদন্ত সংস্থা (Special Investigation Agency) গঠন করা হবে বলে জানিয়েছেন অমিত শাহ ।

অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে লিখেছেন,’আজ কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেছি। পশ্চিমবঙ্গ সরকার গ্রামীণ এলাকায় মহিলাদের জন্য বিশেষ জনসংযোগ কর্মসূচি চালু করবে, যার মাধ্যমে নারী নিরাপত্তা আরও জোরদার হবে। পাশাপাশি, রাজ্যে NIA-র আদলে ‘বিশেষ তদন্ত সংস্থা (SIA)’ গঠনের উদ্যোগ অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। বৈঠকে সীমান্তবর্তী এলাকায় অবৈধ দখলদারি উচ্ছেদ, পুলিশ বাহিনীর আধুনিকীকরণ এবং সাইবার নিরাপত্তা আরও জোরদার করার বিষয়েও দ্রুত পদক্ষেপ গ্রহণের ওপর বিস্তারিত আলোচনা হয়েছে।’ 

 প্রসঙ্গত,২০০৮ সালের ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার পর, সন্ত্রাসবাদ ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অপরাধগুলোর তদন্তের জন্য ২০০৮ সালের এনআইএ (NIA) আইনের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয় । সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতে থাকার অভিযোগে অতীতে এরাজ্য থেকে অতীতে একাধিকজনকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্ত সংস্থা ।  এখন বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গে এনআইএ-এর মত একটি পৃথক সংস্থা গঠনের সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।। 

Tags: Amit ShahKolkataWestbengal
Previous Post

মন্তেশ্বরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহী দুই বন্ধুর 

Next Post

আরশোলা পার্টির বিক্ষোভে অংশ নিলেন বলিউডের অভিনেত্রী পুনম পান্ডে

Next Post
আরশোলা পার্টির বিক্ষোভে অংশ নিলেন বলিউডের অভিনেত্রী পুনম পান্ডে

আরশোলা পার্টির বিক্ষোভে অংশ নিলেন বলিউডের অভিনেত্রী পুনম পান্ডে

No Result
View All Result

Recent Posts

  • ঢেঁড়া পিটিয়ে ফতোয়া জারি করে ও পোস্টার দিয়ে  চাষিদের জমির চাষ বন্ধ করলো বিজেপি 
  • রাজ্যের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক ! শুভেন্দু অধিকারী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত
  • ১৪৪ ধারা উপেক্ষা করে আরশোলা পার্টির “সংসদ চলো” যাত্রা, উপস্থিত মহুয়া মৈত্র-শাবানা আজমিরা, পুলিশের লাঠিচার্জ 
  • “ইসলাম অস্বীকার করার অপরাধে ইসলামপন্থী ‘মমতাজ’ ব্যানার্জি আমায় কারাগারে বন্দি করে রেখেছিল” : কাঠমান্ডুতে ‘কারামুক্তির ৩৪ তম দিনে’ বেদনা ভরা পোস্ট করলেন মাসুদ 
  • শিব পঞ্চামৃত স্নানাভিষেকম্  : এই পূজা পদ্ধতি মনকে শুদ্ধ করে এবং জীবনের সমস্ত বাধা-বিঘ্ন দূর করতে সাহায্য করে
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.