• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিশ্বের সবচেয়ে নামি মার্কিন হাসপাতাল থেকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিষেক ব্যানার্জি 

Eidin by Eidin
September 16, 2026
in কলকাতা, রাজ্যের খবর
বিশ্বের সবচেয়ে নামি মার্কিন হাসপাতাল থেকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিষেক ব্যানার্জি 
4
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ সেপ্টেম্বর : আদালতের অনুমতি পেয়ে বিশ্বের সবচেয়ে নামি মার্কিন হাসপাতাল মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে অবস্থিত জনস হপকিন্স হাসপাতালে (The Johns Hopkins Hospital) চোখের চিকিৎসা করাতে গেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো ও ডায়মন্ড হারবারের কালীঘাট তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি । সেখান থেকে তিনি একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন আজ । নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে বাম চোখের একটা ছবি জুম করে তুলে পোস্ট করেছে অভিষেক৷ চোখের ঠিক নিচে একটা ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে৷ তিনি লিখেছেন, ‘এই ক্ষতচিহ্নটা বলে দেয় আমি অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছি। চোখ দুটো বলে দেয়, আমার লড়াই এখনো শেষ হয়নি!’

প্রসঙ্গত,২০২৬ এর বিধানসভার ভোটে শোচনীয় পর পূর্বতন তৃণমূল কংগ্রেস এখন খণ্ডবিখণ্ড । সাংসদ ও বিধায়করা নতুন নতুন দল খুলেছেন । সুপ্রিমো মমতা ব্যানার্জি এখন কার্যত নিজেকে গৃহবন্দী করে রেখেছেন । দলের প্রতীক এবং ব্যাঙ্কে বিপুল পরিমান গচ্ছিত টাকার কে মালিক হবে সেটা এখনো বিচারাধীন । এক অর্থে কালীঘাট তৃণমূল এখন অস্তিত্ব সঙ্কটে পড়েছে । এমতবস্থায় আজ এই পোস্ট করে অভিষেক ফিরে এসে দলের হাল ধরার ইঙ্গিত দিয়ে কর্মীদের মনোবল বাড়ানোর ইঙ্গিত দিলেন বলে মনে করা হচ্ছে । 

প্রসঙ্গত,বেশ কয়েক বছর আগে সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথদুর্ঘটনায় অভিষেকের চোখে আঘাত লেগেছিল। এর আগেও একাধিকবার তিনি জনস হপকিন্স হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়ে এসেছিলেন । কিন্তু রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর তার বিদেশ যাওয়ার উপর লাগাম পড়ে । কারন একাধিক দুর্নীতি মামলায় জড়িয়ে থাকায় তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির র‍্যাডারে রয়েছেন । এর বাইরেও বিধায়কদের সই জাল কান্ডে নাম জড়িয়েছে তার । এর মাঝেই চন্দ্রনাথ রথ খুন কাণ্ডের নেপথ্যে ‘ভাইপো গ্যাং’ সক্রিয় রয়েছে বলে সম্প্রতি বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । 

এই কারনে কলকাতা হাইকোর্ট অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি । পরিবর্তে এস এস কে এম হাসপাতালে মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছিল আদালত । কিন্তু রাজি হননি তিনি । শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে অনুমতি মেলে । অভিষেককে তিন সপ্তাহের জন্য বিদেশ যাত্রার অনুমতি দিয়েছে আদালত ।। 

Previous Post

স্বঘোষিত “নাস্তিক”দের পূজার আয়োজন !  দ্বান্দ্বিক বস্তুবাদ থেকে কি সরে আসছে সিপিএম ? 

Next Post

ভারতের কাছে রোগ গোপন করার জন্য ঝুঁকি নিয়ে এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং 

Next Post
ভারতের কাছে রোগ গোপন করার জন্য ঝুঁকি নিয়ে এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং 

ভারতের কাছে রোগ গোপন করার জন্য ঝুঁকি নিয়ে এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং 

No Result
View All Result

Recent Posts

  • ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট থেকে ওস্তাদ আমজাদ আলী খানের বাদ্যযন্ত্র উধাও ; আমেরিকায় অনুষ্ঠানে যাওয়ার সময় এই ঘটনা ঘটে 
  • বামপন্থী নেত্রী নেহা বোরা মহিলা বা পুরুষ নন, তিনি “নন-বাইনারি” 
  • খুড়তুতো বোনের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে ঝামেলা, তরুনীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ 
  • গুজরাটিদের ভাবাবেগে আঘাত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট,  ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি 
  • রাস্তা চলতে চলতে দোকানের সামনে ঝোলানো শাড়িতে আগুন ধরিয়ে দিল মুসলিম কিশোর, ইউপির মিরাটের এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.