• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে মন্তেশ্বরের এক বধূর মর্মান্তিক মৃত্যু

Eidin by Eidin
August 25, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে মন্তেশ্বরের এক বধূর মর্মান্তিক মৃত্যু
5
SHARES
71
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৫ আগস্ট : ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃতার নাম দীপিকা মাঝি(৩২) । তাঁর বাড়ি মন্তেশ্বর থানার কানপুর গ্রামে । আজ মঙ্গলবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ ।
জানা গেছে,স্বামী ও দুই নাবালক ছেলেমেয়েকে নিয়ে সংসার ছিল মৃতা দীপিকা মাঝির । স্বামী পেশায় জনমজুর । মাটির বাড়িতে বসবাস । হতদরিদ্র পরিবার ।
পরিবার সূত্রে জানা গেছে,প্রতিদিনের মত সোমবার রাতেও একই ঘরে স্বামী ও সন্তানদের সঙ্গে ঘুমচ্ছিলেন দীপিকাদেবী । মশারি ছাড়াই মেঝেতে ঘুমচ্ছিলেন তারা । গভীর রাতে দীপিকাদেবী তার মাথার উপর দিয়ে কোনো কিছু চলে যাওয়া অনুভব করেন৷ তিনি ধড়ফড়িয়ে উঠে বসে স্বামীকে ঘুম থেকে তোলেন । এরপর দু’জনে মিলে লাইট জ্বেলে অনেক খোঁজাখুঁজি করেন । কিন্তু তারা কোনো কিছুর সন্ধান না পেয়ে ফের শুয়ে পড়েন ।
মৃতার এক আত্মীয় তাপস মাঝি জানান, আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই বমি করতে থাকেন দীপিকা৷ কিছুক্ষণের মধ্যেই তিনি নেতিয়ে পড়েন । তাকে দ্রুত মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । কর্তব্যরত চিকিৎসক সেলাইন ও অক্সিজেন দেন । কিছু অল্প সময় পরেই চিকিৎসক জানান যে তিনি মারা গেছেন ।
তাপসবাবু দাবি করেন যে, নমিতাদেবীর শরীরে সর্পদংশনের কোনো চিহ্ন ছিল না । তবে চিকিৎসকদের প্রাথমিকভাবে অনুমান সর্পদংশনেই মৃত্যু হয়েছে ও-ই মহিলার৷ পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।।

Tags: BurdwanManteswarWestbengalWomen Death by Snake Bite
Previous Post

অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপেই মাথা গোঁজার ঠাঁই পেলেন পার্ক স্ট্রিটের সেই সীতা ওরফে রশিদা 

Next Post

সামসী কলেজে স্বামী বিবেকানন্দের অপমান, গ্রেপ্তার দেবজিৎ সাহা ও অরিজিৎ রবিদাস নামে তৃণমূল ছাত্র পরিষদের ২ কর্মী 

Next Post
সামসী কলেজে স্বামী বিবেকানন্দের অপমান, গ্রেপ্তার দেবজিৎ সাহা ও অরিজিৎ রবিদাস নামে তৃণমূল ছাত্র পরিষদের ২ কর্মী 

সামসী কলেজে স্বামী বিবেকানন্দের অপমান, গ্রেপ্তার দেবজিৎ সাহা ও অরিজিৎ রবিদাস নামে তৃণমূল ছাত্র পরিষদের ২ কর্মী 

No Result
View All Result

Recent Posts

  • সৌদি আরবের প্রধান তেল কোম্পানি হুথিদের হামলা, পালটা হামলা সৌদির,আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত 
  • শ্রী দুর্গা সহস্র নাম স্তোত্রম্ : নবরাত্রির সময় দেবী দুর্গার আবাহন  মন্ত্র
  • কাপড় ধরে টান দিতেই আতঙ্কিত মমতা ব্যানার্জি চিৎকার করে উঠলেন : “কে আমার গায়ে হাত দিলি রে ?”  
  • ফ্লাইদুবাই বিমানে জিহাদি হামলার ঘটনায় মালদ্বীপের দুই পাইলট আটক 
  • মন্দিরের সামনে গরুর মাংস রান্নার প্রতিবাদ করার অপরাধে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্রকে বহিষ্কার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.