• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপেই মাথা গোঁজার ঠাঁই পেলেন পার্ক স্ট্রিটের সেই সীতা ওরফে রশিদা 

Eidin by Eidin
August 25, 2026
in কলকাতা, রাজ্যের খবর
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপেই মাথা গোঁজার ঠাঁই পেলেন পার্ক স্ট্রিটের সেই সীতা ওরফে রশিদা 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ আগস্ট : গত ২২ আগস্ট ২০২৬ তারিখে পার্ক স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় ফুটপাত দখলমুক্ত করার অভিযানে যান রাজ্যের নগরোন্নয়ন ও পুরবিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল । যখন থেকে ফুটপাতে কেরোসিন স্টোভে ডেকচি ভর্তি দুধ গরম করা এক মহিলা সীতা ওরফে রশিদাকে তার ধমক দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে, তখন থেকেই সেটা রাজ্য রাজনীতির “হট টপিক” হয়ে গেছে । ‘কালীঘাট তৃণমূল’ কুণাল ঘোষ পার্ক স্ট্রিটে গিয়ে মহিলাকে একপ্রস্ত সহানুভূতি দেখিয়ে এসেছেন ৷ তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই সিপিএমের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যারা মহিলার নাতনিদের কোলে নিয়ে ছবি তুলে আসেন ৷ তারই মাঝে একটা ভিডিও বার্তায় মহিলা ও তার নাতনিদের দায়িত্ব গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু পার্ক স্ট্রিটের সেই সীতা ওরফে রশিদার ভাগ্য বদল হয়নি । ভাগ্য বদল হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর । 

মঙ্গলবার বরানগরের বিধায়ক সজল ঘোষের সঙ্গে সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ হাজির হন সীতা ওরফে রশিদা । সঙ্গে ছিলের তার মেয়ে ও দুই নাবালিকা নাতনি । মুখ্যমন্ত্রী মহিলাকে তার বাসস্থান করে দেওয়ার আশ্বাস দিয়েছেন । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন,’মহিলা বাচ্চাকে নিয়ে আমার কাছে এখানে এসেছিলেন। আমি তাঁকে বলেছি, আর ফুটপাথে থাকার দরকার নেই, আমরা ব্যবস্থা করে দেব। পুরসভাকে বলেছি। ওরা ব্যবস্থা করবে। উনি মুখ্যমন্ত্রীর উপর ভরসা করেন, রাজ্য সরকারের উপর ভরসা করেন বলে জানিয়েছেন আমাদের।’ 

ইতিপূর্বে ‘কালীঘাট তৃণমূল’-এর কুণাল ঘোষ মহিলার কাছে গিয়ে সমবেদনা দেখিয়ে এসেছেন । একই দিনে সিপিএমের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির (AIDWA) ক্যাডারদের দেখা গেল পার্ক স্ট্রিটে ফুটপাতবাসিনী সীতা ওরফে রশিদার সঙ্গে । সিপিএমের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বলা হয় যে এআইডিডবলু এ-এর ওই দলে ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কনিনীকা ঘোষ বোস, রাজ্য সম্পাদক মোনালিসা সিনহা সহ জেলা নেতৃত্ব । সীতা ওরফে রশিদার নাতনিদের কোলে তুলে নিয়ে আদর করার ছবি পোস্টও করা হয় । তবে দলের তরফে ওই ফুটপাত বাসিনীকে কোনো আর্থিক সহায়তা দেওয়া হয়েছে কিনা তা জানানো হয়নি । এদিকে রশিদার নাতনিদের যাবতীয় দায়িত্ব গ্রহনের ইচ্ছা প্রকাশ করেন মমতা ব্যানার্জিও । শেষ পর্যন্ত রশিদার কপাল ফিরলো সেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপেই । 

মুখ্যমন্ত্রী সিপিএম আর ‘কালীঘাট তৃণমূল’-এর সমালোচনা করে বলেছেন,’ওই মহিলা উনি কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। আমি জানিয়েছি, ফুটপাথ থাকার জায়গা নয়। মুখ্যমন্ত্রী, বিজেপি সরকার সকলের জন্য কাজ করে। বামপন্থী, যাঁরা কবিতা-ছড়া লিখছে তাঁদের বলব – ৫০ বছর তো ছিল, খোঁজ নেননি কেন?’ 

Tags: CM Suvendu AdhikaryPark Street Seeta Alias Rashida
Previous Post

মেয়ের চোখ ওপড়ানো,সকলের ঝলসানো শরীর, রংপুরে হিন্দু পরিবারকে হত্যার নেপথ্যে সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মহম্মদ ? 

No Result
View All Result

Recent Posts

  • অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপেই মাথা গোঁজার ঠাঁই পেলেন পার্ক স্ট্রিটের সেই সীতা ওরফে রশিদা 
  • মেয়ের চোখ ওপড়ানো,সকলের ঝলসানো শরীর, রংপুরে হিন্দু পরিবারকে হত্যার নেপথ্যে সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মহম্মদ ? 
  • বাংলাদেশে ফের এক অবসরপ্রাপ্ত হিন্দু শিক্ষকের রহস্যমৃত্যু 
  • বাংলাদেশ থেকে আসা ৪০ হাজার ক্ষুধার্ত হিন্দু শরণার্থীর প্রতি কেন কোনো সহানুভূতি অনুভব করেননি সিপিএমের “মহান কমরেড” জ্যোতি বসু ?  
  • নারায়ণীয়ং দশক ৬ – ব্রহ্মাণ্ডই ঈশ্বরের রূপ—এই তাত্ত্বিক রূপটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.