• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সমাজসেবীর মুখোশের আড়ালে সাইবার অপরাধের চক্র চালানোর অভিযোগে কাটোয়ায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক 

Eidin by Eidin
October 8, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
সমাজসেবীর মুখোশের আড়ালে সাইবার অপরাধের চক্র চালানোর অভিযোগে কাটোয়ায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক 
4
SHARES
64
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ অক্টোবর : পেশায় ছিলেন প্রাথমিক স্কুল শিক্ষক । অবসরগ্রহণের পর খোলেন একটা অনাথ আশ্রম । মাথায় টাক,ছোটখাটো চেহেরার ওই প্রৌঢ়কে সমাজসেবী ও নিপাট ভদ্রলোক বলেই এতদিন মনে করে এসেছে এলাকার বাসিন্দার । কিন্তু তারা ঘুনাক্ষরেও বুঝতে পারেননি যে, ওটা তার মুখোশ । আর মুখোশের আড়ালে চালিয়ে যাচ্ছে সাইবার অপরাধের বড়সড় চক্র । কাটোয়া শহরের ডাকবাংলো রোডের বাসিন্দা অমল কুমার ঘোষ নামে ওই ব্যক্তিকে মঙ্গলবার রাতে পুলিশ যখন সাইবার অপরাধের বড়সড় চক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার করে তখন চমকে যান এলাকার মানুষ । পুলিশের দাবি,এখনও পর্যন্ত মোট ১৯৫ টি জালিয়াতির মামলায় অমল কুমার ঘোষের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তারা । আজ বৃহস্পতিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে । 

জানা গেছে,কাটোয়া শহরের ডাকবাংলো রোডের বাসিন্দা অমল কুমার ঘোষের বাড়িতে রয়েছেন স্ত্রী,ছেলে ও পুত্রবধূ। তিনি কেতুগ্রামের ছোটপুরুল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বছর চারেক আগে অবসর নিয়ে কেতুগ্রামের সোনানন্দী এলাকায় একটি অনাথ আশ্রম খোলেন । আর তার আড়ালেই তিনি সাইবার অপরাধের চক্র চালাচ্ছিলেন বলে অভিযোগ । 

পুলিশ সূত্রে খবর,সাম্প্রতিককালে কাটোয়া থানার সাইবার বিভাগে কয়েকটি আর্থিক প্রতারণার অভিযোগ আসে। আর্থিক বিনিয়োগ করে স্বল্প সময়ে মোটা টাকা লাভ পাইয়ে দেওয়া, চাকরির টোপ এবং ডিজিটাল গ্রেপ্তারের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার মত গুরুতর সব অভিযোগ ওঠে৷ তার ভিত্তিতে তদন্তে নামে পুলিশ । পুলিশের দাবি, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য মিলে ১৯৫ টি আর্থিক প্রতারণার ঘটনায় সাইবার অপরাধের মামলায় অমল কুমার ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের প্রমাণ মিলেছে। আর এই চক্রে কাটোয়ার চরপাতাইহাট এলাকার বাসিন্দা দীপঙ্কর মণ্ডল নামে আরও এক ব্যক্তির জড়িয়ে থাকার প্রমাণ পায় পুলিশ । দু’জনের বিরুদ্ধেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয় কাটোয়া থানায় । 

পুলিশ সূত্রে জানা গেছে,তদন্তে নেমে পুলিশ অমল কুমার ঘোষের নামে একটি ‘মিউল ব্যাংক অ্যাকাউন্ট’ -এর হদিশ করে । এই ধরনের অ্যাকাউন্ট সাধারণত প্রতারকরা জালিয়াতির জন্য ব্যবহার করে থাকে । যেখানে প্রতারণার অর্থ জমা হত । পুলিশ ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খতিয়ে দেখে জানতে পারে যে, শুধু পূর্ব বর্ধমান জেলাতেই নয়,দেশের বিভিন্ন রাজ্যের মানুষের সঙ্গে জালিয়াতির টাকা ঢুকেছে ওই অ্যাকাউন্টে । এভাবে এখনও পর্যন্ত মোট ১৯৫ টি জালিয়াতির মামলায় অমল কুমার ঘোষের জড়িত থাকার প্রমাণ পেয়ে পুলিশ মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে তাকে । 

যদিও ধৃত অমল কুমার ঘোষ নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন । তাঁর দাবি,তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি  আশ্রমের কাজে ব্যবহার হত। একাধিক ব্যক্তি অ্যাকাউন্ট পরিচালনায় যুক্ত ছিলেন । তাঁদের মধ্যে কেউ জালিয়াতি করতে পারে । ধৃতকে হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করছে এই চক্রটির সঙ্গে আর কারা জড়িত রয়েছে।।

Tags: BurdwanCyber FraudKatwaWestbengal
Previous Post

প্রধান নির্বাচকের পদ থেকে অজিত আগরকারের বিদায় নিশ্চিত করল বিসিসিআই ; রবীন্দ্র জাদেজা রহস্যময় প্রতিক্রিয়া

Next Post

ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবার পরিচয়পত্রের ফটোকপি ও ছবিতে টিপসই নিয়েছিল জামাত ইসলামি নেতা, পরে মহিলা জানতে পারেন তার বিয়ে হয়ে গেছে 

Next Post
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবার পরিচয়পত্রের ফটোকপি ও ছবিতে টিপসই নিয়েছিল জামাত ইসলামি নেতা, পরে মহিলা জানতে পারেন তার বিয়ে হয়ে গেছে 

ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবার পরিচয়পত্রের ফটোকপি ও ছবিতে টিপসই নিয়েছিল জামাত ইসলামি নেতা, পরে মহিলা জানতে পারেন তার বিয়ে হয়ে গেছে 

No Result
View All Result

Recent Posts

  • দিল্লির জামা মসজিদ থানা এলাকায় ছুরি দিয়ে হামলা চালিয়ে ৯ পুলিশ কর্মীকে যখম করল নাবিল আহমেদ নামে এক যুবক 
  • দুর্গাপুরে বিজেপি নেতা খুনে অন্যতম অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজার 
  • বেগতিক বুঝে দেশ ছেড়ে পালালেন মহম্মদ ইউনূস 
  • “গোকুল মিশন” : গোহত্যা বন্ধে শ্রীঘ্রই কঠোর বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 
  • আসামের কাছাড়ে বাংলাদেশি মহিষ পাচারকারীদের পিছু ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বিএসএফ জওয়ান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.