• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গুজরাটের সুরেন্দ্রনগরে অভিযানে নারীদের ১,৩০০টিরও বেশি ছবি ও ভিডিও উদ্ধারের পর এক মুসলিম জিম মালিক গ্রেপ্তার 

Eidin by Eidin
October 8, 2026
in দেশ
গুজরাটের সুরেন্দ্রনগরে অভিযানে নারীদের ১,৩০০টিরও বেশি ছবি ও ভিডিও উদ্ধারের পর এক মুসলিম জিম মালিক গ্রেপ্তার 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,গুজরাট,০৮ অক্টোবর : গুজরাটে ‘জিম জিহাদ’ !  সম্প্রতি গুজরাটের সুরেন্দ্রনগর জেলা (Surendranagar district of Gujarat) থেকে এমনই এক ষড়যন্ত্র প্রকাশ্যে এসেছে । পুলিশ “ক্লাব ৭১ জিম”-এর মালিক আমিন ইয়াসিন মুলতানিকে(Amin Yasin Multani) গ্রেপ্তার করেছে। জিমটিতে অভিযান চালিয়ে প্রায় ১০০ জন নারীর ১৩০০-র বেশি ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে । আমিন ইয়াসিনের ও তার জিমকে কেন্দ্র করে ধর্মান্তর, যৌন শোষণ এবং ব্ল্যাকমেলের এক চাঞ্চল্যকর চক্রের হদিশ করেছে পুলিশ । 

সুরেন্দ্রনগর জেলার পুলিশ সুপার প্রেমসুখ দেলু বিষয়টি তদন্ত করার অনুরোধ জানিয়ে একটি চিঠি পাওয়ার পর তদন্ত শুরু হয়। চিঠিতে পুলিশের কাছে আবেদন করে বলা হয়, “আমাদেরকে আপনাদের মেয়ের মতো দেখুন এবং তদন্ত করুন।” পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং ক্লাব ৭১ জিম-এ অভিযান শুরু করে। অভিযোগ পাওয়ার প্রায় ১৫ ঘণ্টার মধ্যে সুরেন্দ্রনগর এএসপি বেদিকা বিহানির নেতৃত্বে একটি দল গ্রাহক সেজে সাধারণ পোশাকে জিমে প্রবেশ করে। এই অভিযানের ফলেই মুলতানি গ্রেপ্তার হয়।

পুলিশের মতে, তদন্তে প্রায় ১০০ জন নারীকে নিয়ে ১৩০০-র বেশি আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধার হয়েছে। তদন্তের পর জানা গেছে যে, ৫০ জন বিবাহিত নারীর মধ্যে প্রায় ৯ জনের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল।এদের মধ্যে ৭ জন বিবাহিত নারীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে এবং ২ জন বিবাহিত নারীর বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে। দিব্য ভাস্করের প্রতিবেদন অনুসারে, মুলতানি জিমের রিসেপশনিস্টদের মাধ্যমে বিবাহিত নারীদের ফোন নম্বর সংগ্রহ করত। এরপর সে ভিডিও কলের মাধ্যমে তাদের পোশাক খুলতে চাপ দিত, তা রেকর্ড করত এবং পরে সেই ভিডিও ব্যবহার করে তাদের ব্ল্যাকমেল করত। সে গত ৪ বছর ধরে এই চক্রটি চালাচ্ছিল।

তথ্যপ্রযুক্তি ও আইনে স্নাতক ডিগ্রিধারী মুলতানি ব্ল্যাকমেইল চালানোর সময় প্রযুক্তি ও আইনি পদ্ধতির জ্ঞান ব্যবহার করেছিল বলে তদন্তকারীরা প্রকাশ করেছেন। পুলিশ আরও জানতে পেরেছে যে, শনাক্ত হওয়া এড়াতে তিনি অন্যের মোবাইল ফোন ও সিম কার্ড ব্যবহার করত ।

পুলিশি পদক্ষেপের পর, জিমের একজন প্রাক্তন নারী রিসেপশনিস্টও এগিয়ে এসে মুলতানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি জানান যে, তিনি মানসিক হয়রানি, সম্পর্কে জড়ানোর জন্য চাপ এবং তার পরিবারের বিরুদ্ধে হুমকির শিকার হয়েছিলেন।

পরবর্তীতে পুলিশ ক্লাব ৭১ জিমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং এর সমস্ত শাখা সিল করে দিয়েছে। পর্যালোচনার জন্য ওই চত্বরের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে।

মামলাটি শুধু নারী শোষণ ও জিহাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। জিমে অভিযান চালিয়ে পুলিশ বেশ কিছু আর্থিক অনিয়মের প্রমাণও পেয়েছে। কর্মকর্তারা ১৭টি চেক, নোটারি চুক্তি, আধার কার্ড এবং নাম ও অ্যাকাউন্টের বিবরণ সম্বলিত রেজিস্টার উদ্ধার করেছেন।তদন্তে জানা গেছে, মুলতানির আগে অর্থঋণদাতা আইনের অধীনে একটি লাইসেন্স ছিল, কিন্তু সেটির মেয়াদ ২০২৫ সালে শেষ হয়ে যায়। তা সত্ত্বেও,সে ২০২৬ সাল পর্যন্ত একটি অবৈধ অর্থঋণ নেটওয়ার্ক চালাচ্ছিল এবং ১৭ জনকে সুদে ঋণ দিচ্ছিল ।

জিমগুলো পরিচালনায় আর্থিক অনিয়মও পাওয়া গেছে। ৮০ ফিট রোডের ‘ক্লাব ৭১ জিম’-এর ভাড়া গত তিন মাস ধরে পরিশোধ করা হয়নি। প্রতি মাসে ৭০,০০০ টাকা হিসেবে বকেয়া ভাড়ার পরিমাণ ছিল ২ লক্ষ টাকারও বেশি। একইভাবে, টিবি রোডের দ্বিতীয় জিমটির মাসিক ভাড়া ৪৫,০০০ টাকা হলেও, সেটিও গত নয় থেকে দশ মাস ধরে পরিশোধ করা হয়নি। সরকারি করও বকেয়া ছিল বলে জানা গেছে।প্রায় ৩ লক্ষ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ না হওয়ায় পশ্চিম গুজরাট বিজ কোম্পানি লিমিটেড (পিজিভিসিএল) দুটি জিমেরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। পুলিশ এখন দুটি জিমই সিল করে দিয়েছে।

মামলার গুরুত্ব বিবেচনা করে আদালত অভিযুক্ত মুলতানিকে পুলিশের ৩ দিনের হেফাজত মঞ্জুর করেছে। জিম থেকে উদ্ধার করা রেজিস্টারে যাদের নাম ছিল, সেই ১৭ জনকেই পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। তাদের মধ্যে কেউ এগিয়ে এসে অভিযোগ দায়ের করলে, অতিরিক্ত মামলা দায়ের করা হতে পারে।এদিকে, সুরেন্দ্রনগর জেলার এসপি প্রেমসুখ দেলু একই ধরনের নির্যাতনের শিকার নারীদের নির্ভয়ে পুলিশের কাছে আসার জন্য আবেদন করেছেন। তিনি তাঁদের আশ্বাস দিয়েছেন যে তাঁদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) জেলা কালেক্টরের কাছে একটি অভিযোগ দায়ের করেছে। সংগঠনটি পুরো বিষয়টির সুষ্ঠু ও বিস্তারিত তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। ভিএইচপি জেলাজুড়ে জিমগুলিতে প্রশিক্ষক বা প্রশাসক হিসাবে কর্মরত অন্যান্য ব্যক্তি, যাদের এই ঘটনার সঙ্গে সন্দেহজনক যোগসূত্র থাকতে পারে, তাদের এবং তাদের সহযোগীদের বিরুদ্ধেও তদন্তের আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলেছে, নারীদের ডিজিটাল ব্ল্যাকমেল ও শোষণের শিকার হওয়া থেকে রক্ষা করার জন্য এই ধরনের পদক্ষেপ জরুরি।।

Previous Post

বাংলাদেশের দিনাজপুরে ধান খেতে হিন্দু কিশোরের পচাগলা লাশ উদ্ধার 

Next Post

শানি লুক : তিন বছর আগে আজকের দিনেই এই ২২ বছরের সঙ্গীতপ্রেমী ইহুদি তরুনী হামাসের নৃশংসতার শিকার হন  

Next Post
শানি লুক : তিন বছর আগে আজকের দিনেই এই ২২ বছরের সঙ্গীতপ্রেমী ইহুদি তরুনী হামাসের নৃশংসতার শিকার হন  

শানি লুক : তিন বছর আগে আজকের দিনেই এই ২২ বছরের সঙ্গীতপ্রেমী ইহুদি তরুনী হামাসের নৃশংসতার শিকার হন  

No Result
View All Result

Recent Posts

  • দিল্লির জামা মসজিদ থানা এলাকায় ছুরি দিয়ে হামলা চালিয়ে ৯ পুলিশ কর্মীকে যখম করল নাবিল আহমেদ নামে এক যুবক 
  • দুর্গাপুরে বিজেপি নেতা খুনে অন্যতম অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজার 
  • বেগতিক বুঝে দেশ ছেড়ে পালালেন মহম্মদ ইউনূস 
  • “গোকুল মিশন” : গোহত্যা বন্ধে শ্রীঘ্রই কঠোর বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 
  • আসামের কাছাড়ে বাংলাদেশি মহিষ পাচারকারীদের পিছু ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বিএসএফ জওয়ান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.