• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দুর্গাপূজার আবহেই নিজের ৬ বছরের মেয়েকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে 

Eidin by Eidin
October 13, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
দুর্গাপূজার আবহেই নিজের ৬ বছরের মেয়েকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৩ অক্টোবর : দুর্গাপূজার আবহেই নিজের ৬ বছরের মেয়েকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে । শুধু তাইই নয়,মেয়েকে খুনের পর তিন মাসের ছেলেকেও খুনের চেষ্টা করেন ওই মহিলা। পরিবারের লোকজন দরজা ভেঙে শিশুটিকে উদ্ধার করলে প্রাণে বেঁচে যায় । ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পাঁচঘড়া এলাকায়৷ মৃত শিশুর নাম প্রত্যুষা দাম (৬)। পুলিশ ঘাতক মা মৌপ্রিয়া দামকে গ্রেপ্তার করেছে । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক  চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । 

জানা গেছে, বছর সাতেক আগে পূর্বস্থলীর ছাতনির বাসিন্দা মৌপ্রিয়ার সঙ্গে কাটোয়ার অগ্রদ্বীপের বাসিন্দা পেশায় কলকাতা পুলিশের কর্মী পুষ্পেন্দু দামের দেখাশোনা করে বিয়ে হয় । দ্বিতীয় সন্তান প্রসবের আগে গত ছ’মাস ধরে মৌপ্রিয়া কাটোয়ার পাঁচঘড়ায় মামার বাড়িতে ছিলেন। সেখানেই এই ঘটনা ঘটে । 

জানা গেছে,সোমবার সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে মেয়েকে খুন করার পরে তিন মাসের ছেলেকেও খুনের চেষ্টা করেন মৌপ্রিয়া। পরিবারের লোকজন কোনো ভাবে টের পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে শিশুটির প্রাণ বাঁচায় । ঘটনার সময়ে পুষ্পেন্দু কলকাতায় কর্মস্থলে ছিলেন। রাতে মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি কাটোয়ায় আসেন। মৌপ্রিয়ার মামা দেবীপ্রসাদ মণ্ডল জানান,তাঁর ভাগ্নির মানসিক সমস্যা ছিল। তার চিকিৎসাও চলছিল। অন্যদিকে পুষ্পেন্দুবাবু বলেন,’স্ত্রীর মানসিক সমস্যা ছিল বলে ওর বাপের বাড়ির লোকজন বলছেন। কিন্তু তাই বলে নিজের সন্তানকে কেউ এ ভাবে মেরে ফেলবে ?  এটা কোনো ভাবে মেনে নেওয়া যায় না। আমি ওর শাস্তি চাই।’ 

পরিবারের সূত্রে খবর, দ্বিতীয় সন্তান জন্মের আট মাস আগে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন মৌপ্রিয়া। তবে এমন ঘটনা ঘটতে পারে, তা তাঁরা আঁচ করতে পারেননি বলে জানান । পুলিশ মৃত শিশুর দেহ উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত মহিলাকে চিকিৎসার জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়। এদিন মঙ্গলবার সন্ধ্যায় এনিয়ে মৃত শিশুর বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ।।

Tags: BurdwanCrime ReportKatwaWestbengal
Previous Post

“নাস্তিক” সিপিএমের সদর দপ্তরের সামনে চন্ডীপাঠের আসর, মাইকের মুখ ছিল পার্টি অফিসের দিকেই  

Next Post

মন্দিরের সামনে গরুর মাংস রান্নার প্রতিবাদ করার অপরাধে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্রকে বহিষ্কার 

Next Post
মন্দিরের সামনে গরুর মাংস রান্নার প্রতিবাদ করার অপরাধে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্রকে বহিষ্কার 

মন্দিরের সামনে গরুর মাংস রান্নার প্রতিবাদ করার অপরাধে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্রকে বহিষ্কার 

No Result
View All Result

Recent Posts

  • কাপড় ধরে টান দিতেই আতঙ্কিত মমতা ব্যানার্জি চিৎকার করে উঠলেন : “কে আমার গায়ে হাত দিলি রে ?”  
  • ফ্লাইদুবাই বিমানে জিহাদি হামলার ঘটনায় মালদ্বীপের দুই পাইলট আটক 
  • মন্দিরের সামনে গরুর মাংস রান্নার প্রতিবাদ করার অপরাধে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্রকে বহিষ্কার 
  • দুর্গাপূজার আবহেই নিজের ৬ বছরের মেয়েকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে 
  • “নাস্তিক” সিপিএমের সদর দপ্তরের সামনে চন্ডীপাঠের আসর, মাইকের মুখ ছিল পার্টি অফিসের দিকেই  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.