• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মাঠে ঘাস কাটতে গিয়ে চন্দ্রবোরা সাপের কামড়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু   

Eidin by Eidin
August 5, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মাঠে ঘাস কাটতে গিয়ে চন্দ্রবোরা সাপের কামড়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু   
4
SHARES
63
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৫ আগস্ট : মাঠে ঘাস কাটতে গিয়ে চন্দ্রবোরা সাপের কামড়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে । মৃতের নাম কৃষ্ণ মণ্ডল(৬৪) । তাঁর বাড়ি মঙ্গলকোট থানার যবগ্রামে । মঙ্গলবার বিকেলে মাঠে ঘাস কাটার সময় কৃষ্ণ মণ্ডলকে সাপে কামড়ায়। তিনি তড়িঘড়ি বাড়ি এলে পরিবারের লোকজন তাকে ভাতার হাসপাতালে নিয়ে আসে । কিন্তু শেষ রক্ষা হয়নি । মৃতের পরিবারের দাবি, কৃষ্ণবাবু ওঝার কাজও করতেন । বেশ কয়েকজন সাপে কাটা রোগীর তিনি প্রাণরক্ষাও করেছিলেন বলে দাবি তাদের । 

জানা গেছে,যবগ্রামের বাসিন্দা কৃষ্ণ মণ্ডল প্রান্তিক কৃষক । পাশাপাশি বাড়িতে গবাদিপশুর প্রতিপালনও করতেন । ওই গবাদিপশুগুলির জন্য মঙ্গলবার বিকেলে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন কৃষ্ণ মণ্ডল । আলে বসে ঘাস কাটার সময় একটি চন্দ্রবোরা সাপ তাঁর হাতের আঙুলে কামড়ায়। সাপটি দেখতেও পেয়েছিলেন তিনি । দ্রুত তিনি বাড়ি ফিরে এসে ঘটনার কথা জানান । কিন্তু পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে নিতেই জ্ঞান হারান কৃষ্ণবাবু । এরপর তাকে ভাতার হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । আজ বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠায় ভাতার থানার পুলিশ। তার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।। 

Tags: MangolkoteSnake BiteWestbengal
Previous Post

এসটি শংসাপত্র বের করে ৮ ছেলে মেয়েকে ডাক্তার-অধ্যাপক বানিয়ে ফেলেছেন ফরাক্কার আইনুল হক ; সিপিএম আর তৃণমূল জমানার এই মারাত্মক জালিয়াতি ধরা পড়ল বিজেপি জমানায়    

Next Post

যন্তর মন্তরে ‘আরশোলা’দের বিক্ষোভে পেট্রোল বোমা মেরে নাশকতার ষড়যন্ত্র করছিল পাকিস্তান ; আইএসআই-সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী মডিউলের পর্দাফাঁস করেছে পাঞ্জাব পুলিশ 

Next Post
যন্তর মন্তরে ‘আরশোলা’দের বিক্ষোভে পেট্রোল বোমা মেরে নাশকতার ষড়যন্ত্র করছিল পাকিস্তান ; আইএসআই-সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী মডিউলের পর্দাফাঁস করেছে পাঞ্জাব পুলিশ 

যন্তর মন্তরে 'আরশোলা'দের বিক্ষোভে পেট্রোল বোমা মেরে নাশকতার ষড়যন্ত্র করছিল পাকিস্তান ; আইএসআই-সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী মডিউলের পর্দাফাঁস করেছে পাঞ্জাব পুলিশ 

No Result
View All Result

Recent Posts

  • আত্মনির্ভর ভারতের মুকুটে আরেকটি পালক: রিলায়েন্স ও  রোলস-রয়েস দেশীয়ভাবে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করবে
  • “তুমি এখন বাংলাদেশে নেই, বুঝতে পারছো?” : চরম রেগে গিয়ে হাসান মিরাজকে সতর্ক করে দিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক
  • কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের পারিবারিক ট্রাস্টকে অবৈধভাবে জমি পাইয়ে দেওয়ার অভিযোগ  
  • প্রধানমন্ত্রী মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে নিয়ে রাহুল গাঁধি ও সন্দীপ দীক্ষিতের নোংরা ইঙ্গিত, আবারও উন্মোচিত হল কংগ্রেসের নারী-বিদ্বেষী অবস্থান 
  • কমিউনিস্টরা সব বিদেশী,১৫ বছর যারা ছিল তারা সুরাবর্দির নাতিপুতি,ক্ষমতার লোভে দেশভাগ করেছিল কংগ্রেসের একটা পরিবার  : ‘বিভাজন বিভীষিকা’ স্মরণ অনুষ্ঠানে কথিত সেকুলার দলগুলিকে তুলোধুনো করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.