• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দলীয় নেত্রীকে ‘মিথ্যা মামলা’য় ফাঁসিয়ে জেলে পাঠানোয় রানাঘাট থানার আইসি-র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন সাংসদ জগন্নাথ সরকার 

Eidin by Eidin
November 20, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
দলীয় নেত্রীকে ‘মিথ্যা মামলা’য় ফাঁসিয়ে জেলে পাঠানোয় রানাঘাট থানার আইসি-র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন সাংসদ জগন্নাথ সরকার 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২০ নভেম্বর : নদীয়ার রানাঘাট এলাকার বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চাওয়া, ফোনে তোলাবাজি, হুমকি, ক্লাবের টাকা ছিনতাই এবং মারধরের অভিযোগ তোলা হয়েছে । বর্তমানে জেলে রয়েছেন পিয়ালীদেবী । পিয়ালী বিশ্বাস গ্রেপ্তারের পর থেকেই তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার । তাঁর অভিযোগ, এলাকায় বেআইনি জুয়ার কারবারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই অসাধু সমাজবিরোধীরা স্থানীয় কিছু মহিলাদের দিয়ে পিয়ালী বিশ্বাসের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে । এই ঘটনায় স্থানীয় সংবাদ মাধ্যমের একাংশ ও রানাঘাট থানার আইসি-র ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন । এমনকি রানাঘাট থানার আইসি-র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংসদ জগন্নাথ সরকার । 

আজ শুক্রবার(২০ নভেম্বর), মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রীকে পাঠানো একটি চিঠিতে সমগ্র ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি । চিঠিতে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার লিখেছেন,সবিনয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে, সম্প্রতি রানাঘাট এলাকার বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নাম করে তোলাবাজির অভিযোগ তুলে বিভিন্ন সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনাম ছড়িয়ে দেওয়া হয়েছে। একটি বিশেষ রাজনৈতিক মহল ও সংবাদমাধ্যমের একাংশ এই ঘটনাকে কেন্দ্র করে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

তিনি লিখেছেন,পিয়ালী বিশ্বাসের ফেসবুক লাইভ ভিডিও থেকে স্পষ্ট দেখা যায় যে, একটি এলাকায় বেআইনিভাবে জুয়ার ঠেক চলছিল এবং সেখানে তিনি ও অন্যান্যরা গিয়ে জুয়া ও সাট্টার কারবার বন্ধ করার কথা বলেন। তিনি কোথাও মুখ্যমন্ত্রীর নাম করে তোলাবাজি করেননি। বরং ভিডিওতে দেখা যায়, বেআইনি জুয়ার কারবারের সাথে জড়িত অসাধু সমাজবিরোধীরা স্থানীয় কিছু মহিলাকে দিয়ে তাঁদের ওপরেই পাল্টা আক্রমণ চালায়।

জগন্নাথ সরকারের দাবি,এই সমগ্র ঘটনার নেপথ্যে কোনো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি বা প্রশাসনিক আধিকারিকের মদত রয়েছে কি না, তা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। পাশাপাশি, এই ঘটনায় রানাঘাট থানার আইসি-র ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে এবং সংবাদমাধ্যমের একটি অংশের সাথে মিলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও সামনে এসেছে। একটি মিথ্যা মামলায় অন্যায়ভাবে গ্রেফতারের এই ঘটনার পেছনে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদনে জানান, অতএব, আপনার কাছে আমার সনির্বন্ধ অনুরোধ-

১. রানাঘাট থানার আইসি-র বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং এই ঘটনার সঠিক সমাধান করা হোক।

২. সর্বত্র যেখানে বেআইনি জুয়া, সাট্টা এবং অনলাইন গেমিং-এর মতো অসামাজিক ও বেআইনি কার্যকলাপ চলছে, সেখানে পুলিশের কড়া নজরদারি বাড়িয়ে তা শক্ত হাতে দমন করা হোক।

৩. এই ধরনের অসামাজিক কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বা দলমত বিবেচনা না করে নির্দলীয় ও নিরপেক্ষভাবে কঠোর পদক্ষেপ নিশ্চিত করা হোক। জনস্বার্থে ও আইনের শাসন বজায় রাখার স্বার্থে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশাবাদী।

সংবাদমাধ্যম দৈনিক স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কৃষ্ণগঞ্জের প্রাক্তন মণ্ডল সভানেত্রী তথা বর্তমান বিজেপি নেত্রী পিয়ালি বিশ্বাসকে গ্রেপ্তার করে রানাঘাট থানার পুলিশ। এমনকি ওই বিজেপি নেত্রীর স্কুটি থেকে মদের বোতল উদ্ধার হয়েছে এবং স্কুটিটি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে । প্রতিবেদনে বলা হয়,এই বিজেপি নেত্রী মানুষের সঙ্গে খারাপ ব্যবহারও করেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এখন দল ক্ষমতায় আছে, তাঁর কেউ কিছু করতে পারবে না বলেও মাঝেমধ্যে তর্জনী তুলে হুঁশিয়ারিও দিয়ে থাকেন বলে অভিযোগ।

অন্যদিকে ধৃত বিজেপি নেত্রী জানান, তৃণমূল নেতা আনন্দ দে-র সেই জুয়ার আসরে ভাঙচুর চালানোর জন্য আজ তাঁকে রানাঘাট আদালতে পেশ করা হয়। আদালতে তোলার সময় সাংবাদিকদের সামনে তিনি একই দাবি করেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।। 

Previous Post

নিউ জলপাইগুড়ি স্টেশনে ধরা পড়ল বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলা 

No Result
View All Result

Recent Posts

  • দলীয় নেত্রীকে ‘মিথ্যা মামলা’য় ফাঁসিয়ে জেলে পাঠানোয় রানাঘাট থানার আইসি-র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন সাংসদ জগন্নাথ সরকার 
  • নিউ জলপাইগুড়ি স্টেশনে ধরা পড়ল বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলা 
  • তনুশ্রী দত্তের পর এবার নানা পাটেকর সম্পর্কে অনেক গোপন তথ্য ফাঁস করলেন অভিনেত্রী সামিরা রেড্ডি
  • নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা, পুরোদমে চলছে প্রস্তুতি
  • গর্ভাবস্থায়  পুত্র সন্তানের মৃত্যু, নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দ্বারস্থ বাবা
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.