• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রাতের অন্ধকার বাগানের গাছ চুরি ও কেটে নষ্ট করার অভিযোগ, মন্তেশ্বরে গ্রেপ্তার এক 

Eidin by Eidin
November 17, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
রাতের অন্ধকার বাগানের গাছ চুরি ও কেটে নষ্ট করার অভিযোগ, মন্তেশ্বরে গ্রেপ্তার এক 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৭ নভেম্বর : রাতের অন্ধকারে বাগানের একাধিক গাছ চুরির অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলের কুলজোড়া গ্রামে । বাগান মালিক অভিষেক রায়ের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সোমেশ্বর দাস । তার বাড়ি মন্তেশ্বর থানার কুলজোড়া গ্রামে । সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করে আজ মঙ্গলবার ধৃতকে কালনা মহাকুমা আদালতে পেশ করে পুলিশ । 

কুলজোড়া গ্রামের বাসিন্দা অভিষেক রায়ের অভিযোগ, তাঁর পৈতৃক সম্পত্তিতে থাকা বাগানে বিভিন্ন প্রজাতির ফলের গাছসহ শাল, সেগুন, মেহগনি প্রভৃতি অনেক গাছ লাগিয়েছিলেন। তার মধ্যে বেশ কয়েকটি গাছ সোমবার রাতের অন্ধকারে কেটে ফেলা হয় । পাশাপাশি কিছু ছোট চারা গাছও চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। তিনি জানান, ঋণ নিয়ে এবং প্রচুর অর্থ ব্যয় করে দীর্ঘদিন ধরে যত্ন সহকারে গাছগুলি বড় করেছিলেন তিনি। কিন্তু একরাতে সব নষ্ট করে দেওয়া হয়েছে । এতে তার অনেক টাকার ক্ষতির মুখে পড়তে হল বলে তিনি জানান । 

আজ অভিষেক রায় এনিয়ে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । যদিও অভিযোগপত্রে তিনি সুনির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি । অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্তে নামে মন্তেশ্বর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে কয়েক ঘণ্টার মধ্যেই সোমেশ্বর দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। কি উদ্দেশ্যে সে এই কাজ করেছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।। 

Tags: BurdwanMonteshwarWest Bengal
Previous Post

হামাসের হিংসার ছায়া ফিলিস্তিনের অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের মধ্যে, ভারতীয় দলের অধিনায়ককে দু’বার লাথি মেরে হাতের ওপর পা দিয়ে মাড়িয়ে গেলো ফিলিস্তিনের ১৯ নম্বর খেলোয়াড় 

Next Post

বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে যাওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে বদলা চাইছে দেশবাসী 

Next Post
বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গেল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী

বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে যাওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে বদলা চাইছে দেশবাসী 

No Result
View All Result

Recent Posts

  • বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে যাওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে বদলা চাইছে দেশবাসী 
  • রাতের অন্ধকার বাগানের গাছ চুরি ও কেটে নষ্ট করার অভিযোগ, মন্তেশ্বরে গ্রেপ্তার এক 
  • হামাসের হিংসার ছায়া ফিলিস্তিনের অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের মধ্যে, ভারতীয় দলের অধিনায়ককে দু’বার লাথি মেরে হাতের ওপর পা দিয়ে মাড়িয়ে গেলো ফিলিস্তিনের ১৯ নম্বর খেলোয়াড় 
  • ভাতারে গ্যাসের ট্যাঙ্কারের পিছনে সজোরে ধাক্কা সরকারি বাসের, আহত অন্তত ২৫ যাত্রী 
  • ভাতারের দোকানে দুঃসাহসিক চুরি, সর্বস্ব নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.