• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারে গ্যাসের ট্যাঙ্কারের পিছনে সজোরে ধাক্কা সরকারি বাসের, আহত অন্তত ২৫ যাত্রী 

Eidin by Eidin
November 17, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভাতারে গ্যাসের ট্যাঙ্কারের পিছনে সজোরে ধাক্কা সরকারি বাসের, আহত অন্তত ২৫ যাত্রী 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৭ নভেম্বর : বেপরোয়া গতির কারণে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল সরকারি যাত্রীবাহী বাস । নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাসের ট্যাঙ্কারের পিছনে সজোরে ধাক্কা দেওয়ায় অন্তত ২৫ জন বাসযাত্রী জখম হয়েছে ৷ তার মধ্যে রয়েছেন চারজন মহিলা। দুর্ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বাদশাহী রোডে ভাতারের আলিনগর ও বামশোর গ্রামের মাঝামাঝি এলাকায় । আহতদের উদ্ধার করে প্রথমে ভাতার হাসপাতালে আনা হয় । তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । 

জানা গিয়েছে,দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার একটি দুরপাল্লার বাস কলকাতা থেকে বীরভূমের তারাপীঠ যাচ্ছিল। বাসটি বাদশাহী রোড ধরে আলিনগর ও বামশোর গ্রামের মাঝামাঝি এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে নতুনহাটের দিকে যাওয়া একটি গ্যাস ট্যাঙ্কারের পিছনে সজোরে ধাক্কা দেয় । বাসের যাত্রীদের আর্ত চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায় । খবর পেয়ে আসে ভাতার থানার পুলিশ । এরপর পুলিশ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে । বাসটি বেপরোয়া গতিতে চালানোর কারনেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ বাসযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের । 

পাশাপাশি অন্যদিকে আউশগ্রামের গোবর্ধনতলার  কাছে বর্ধমান সিউড়ি ১১৪ নম্বর জাতীয় সড়কে দুটি বাইকের মধ্যে সংঘর্ষে তিনজন বাইক আরোহী জখম হয়েছেন। জানা গিয়েছে গুসকরার দিক থেকে ভেদিয়ার দিকে যাচ্ছিল দুটি বাইক। একটি বাইক অপরটিকে ওভারটেক করতে গিয়ে দুটি বাইকে ধাক্কা দিলে আহত হওয়ার ঘটনা ঘটে ।। 

Tags: bhatarBurdwanWestbengal
Previous Post

ভাতারের দোকানে দুঃসাহসিক চুরি, সর্বস্ব নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা  

No Result
View All Result

Recent Posts

  • ভাতারে গ্যাসের ট্যাঙ্কারের পিছনে সজোরে ধাক্কা সরকারি বাসের, আহত অন্তত ২৫ যাত্রী 
  • ভাতারের দোকানে দুঃসাহসিক চুরি, সর্বস্ব নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা  
  • বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গেল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী
  • আইপিএলে ধোনি যুগের অবসান
  • “বাবা দেবাংশু,জানি তুমি প্রচন্ড কিপটে….” : তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য্যকে মেনুকার্ড সহ চিঠি স্বয়ং দেব সেনাপতির  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.