• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তিন দেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ

Eidin by Eidin
October 28, 2026
in আন্তর্জাতিক
তিন দেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৮ অক্টোবর : পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশের কালাতের খান মীর সুলেমান দাউদ জান আহমেদজাইয়ের পুত্র প্রিন্স মুহাম্মদ খান আহমেদজাইকে তিনজন নিরাপত্তা রক্ষীসহ অপহৃত হয়েছেন বলে জানা গেছে । অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ২৬ অক্টোবর ২০২৬ তারিখের রাতে ঘটেছে। শাহজাদা মুহাম্মদ খান আহমেদজাই গাড়িতে করে কালাতের দিকে যাচ্ছিলেন। পথে একদল সশস্ত্র ব্যক্তি তাঁদের গাড়ি থামায়। এরপর রাজপুত্র ও তাঁর সঙ্গে থাকা তিন দেহরক্ষীকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।ঘটনার পর অপহৃত ব্যক্তিদের অবস্থান এবং তাঁদের উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কালাতের বর্তমান খান সুলেমান খান দাউদের পুত্র প্রিন্স মুহাম্মদ খান আহমাদজাইকে তার তিনজন সশস্ত্র দেহরক্ষী কোথায় এবং কি অবস্থায় আছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও, বলা হচ্ছে যে বিদ্রোহীরা এই অপহরণের দায় স্বীকার করেনি।

কালাতের খান পরিবার বেলুচিস্তানের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ঐতিহাসিকভাবে সাবেক কালাত রাজ্যের শাসকদের ‘কালাতের খান’ উপাধিতে অভিহিত করা হতো। বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলের কেন্দ্রে অবস্থিত কালাত ছিল ব্রাহুই নেতৃত্বাধীন একটি দেশীয় রাজ্য।

কালাতের বর্তমান খান সুলেমান দাউদ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য ও ওয়েলসে বসবাস করছেন। তাঁর ছেলে শাহজাদা মুহাম্মদ খান আহমেদজাইয়ের অপহরণের ঘটনায় স্থানীয় পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বেলুচিস্তানের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে খান পরিবারের বিশেষ ভূমিকা রয়েছে। অঞ্চলটির মানুষের মধ্যে রাজনৈতিক ঐক্য, নিজস্ব পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে পরিবারটি দীর্ঘদিন ধরে পরিচিত। এ কারণে বেলুচিস্তানের অনেক মানুষের কাছে রাজপরিবারটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ দীর্ঘদিন ধরে সশস্ত্র সংঘাত ও নিরাপত্তাজনিত অস্থিরতার মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে কালাতের খানের ছেলেকে তিন দেহরক্ষীসহ অপহরণের ঘটনা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।।

Previous Post

বেঙ্গালুরুর মেট্রোতে ভ্রমণের সময় ভয়ঙ্কর অভিজ্ঞাতার মুখে পড়লেন এক তরুনী 

Next Post

মন্দিরে বিয়ের পর মুসলিম মহিলাকে জোর করে তুলে নিয়ে গেল তার পরিবার ; মহিলা তার স্বামীর সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেওয়ায় পুলিশ দম্পতিকে পুনরায় একত্রিত করে

Next Post
মন্দিরে বিয়ের পর মুসলিম মহিলাকে জোর করে তুলে নিয়ে গেল তার পরিবার ; মহিলা তার স্বামীর সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেওয়ায় পুলিশ দম্পতিকে পুনরায় একত্রিত করে

মন্দিরে বিয়ের পর মুসলিম মহিলাকে জোর করে তুলে নিয়ে গেল তার পরিবার ; মহিলা তার স্বামীর সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেওয়ায় পুলিশ দম্পতিকে পুনরায় একত্রিত করে

No Result
View All Result

Recent Posts

  • অফিসের মধ্যেই “অপকর্ম” ! তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধান ও  উপপ্রধানের বিরুদ্ধে পোস্টার পড়ল মঙ্গলকোটে 
  • চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানকে “কুখ্যাত গুন্ডা-মাফিয়া” বলে অবিহত করে তার বিরুদ্ধে সমস্ত পুরনো ফাইল খোলার হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন : “আদিবাসী ও  সনাতনীদের সমস্ত জমি উদ্ধার করব” 
  • ইসরায়েলকে ইসলামীকরণের দিকে ঠেলে দিতে ভোটারদের ঘুষ দিয়েছে বিদেশি শক্তিগুলি : নেতানিয়াহুর দল লিকুদ পার্টির বিবৃতি 
  • লাইসেন্স দেখতে চাওয়ায় ট্রাফিক ওসিকে ঘুষি মেরে নাক ফাটালো ২ বাইক আরোহী যুবক 
  • বাংলাদেশে পড়তে গিয়ে প্রেমের টানে “মেহেজাবিন চৌধুরী” হওয়া বারাসাতের অমৃতা দত্তকে আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল বলে দাবি করছেন বাংলাদেশের হিন্দুরা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.