প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ আক্টোবর : হায়দরাবাদে কর্মরত পরিবার কর্তার সঙ্গে হঠাৎতই
যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবার সদস্যদের।এমনকি পরিবার কর্তা বিশুকেতু প্রধানের ফোনও আর আসছিল না পূর্ব বর্ধমানে কেতুগ্রামের বাড়িতে। কর্মক্ষেত্রেও তাঁর খোঁজ পান না স্বজনরা। এই ভাবে ১০ দিন কেটে যাওয়ার পর পুলিশের দ্বারস্থ হন পরিবার সদস্যরা। পুলিশ হায়দরাবাদে বিশুকেতুর কর্মস্থল এলাকার সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করেও তাঁর কোন খোঁজ না পাওয়ায় বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে যায়।কিন্তু পুলিশ ওই পরিবার কর্তার খোঁজ দিতে না পারলেও হ্যাম রেডিয়োর ‘ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব’ তাঁর খোঁজ পেয়েছে।তাদের মাধ্যমে বিশুকেতু তাঁর পরিজনকে জানিয়েছেন,দুর্গা পুজো শুরুর আগেই হায়দরাবাদ থেকে তিনি কেতুগ্রামের বাড়িতে ফিরবেন।
কেতুগ্রামের বিল্লেশ্বর পঞ্চায়েত এলাকার এক প্রত্যন্ত গ্রাম কৌরি।এই গ্রামেই বাড়ি বিশুকেতু প্রধানের। তাঁর খোঁজ না পাওয়ার কারণ প্রসঙ্গে ‘ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাব’ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, “আসলে বিশুকেতুর মোবাইল ফোনটাই খারাপ হয়ে গিয়েছিল।তাই তিনি যেমন কয়েকদিন তাঁর বাড়িতে ফোন করতে পারেননি, তেমনই বাড়ির লোকজনও তাঁকে ফোনে পায়নি ।”
তারই মধ্যে ঘটে যায় আর এক কাণ্ড। বিশুকেতু হায়দরাবাদের শহরের যে হোটেলে রান্নার কাজ করতেন,সেখান থেকে ৩৮ কিলোমিটার দূরে নতুন হোটেলে তাঁকে স্থানান্তরিত করা ওই হেটেল সংস্থা। এর ফলে,হায়দরাবাদ শহরের যাঁরা বিশুকেতুর পরিচিত ছিলেন তাঁরা সশরীরে বা ফোনের মাধ্যমে বিশুকেতুর সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস বলেন,”বিশুকেতু প্রধান হায়দরাবাদ শহরের যে হোটেলে কাজ করতেন বলে পুলিশকে পরিবার সদস্যরা জানিয়ে ছিলেন সেই হোটেলে পুলিশ গিয়েছিল। কিন্তু পুলিশ ওই হোটেলে তাঁর খোঁজ পায়নি । আবার খারাপ হয়ে যাওয়ার কারণে ফোন বন্ধ থাকায় পুলিশ তাঁর ‘লোকেশনও ট্র্যাক’ করতে পারেনি।”
এমন অবস্থায় বিশুকেতুর জামাই ,বীরভূমের লাভপুরের তারামাডাঙা গ্রামের রাজু দাস ও অম্বরিশের সঙ্গে যোগাযোগ করেন। গোটা ঘটনা শুনে রাজুরা রেডিয়ো ক্লাবের হায়দরাবাদের সদস্য সুব্রত দে-র সঙ্গে যোগাযোগ করেন।সুব্রত টানা কয়েক দিন ধরে হায়দরাবাদের নানা হোটেলে ঘুরে অবশেষে সেখানকার বিমানবন্দরের কাছের একটি হোটেলে গিয়ে বিশুকেতুর দেখা পান।
অম্বরীশ বলেন,“দেখা হওয়ার পড় বিশুকেতুর সঙ্গে কথা বলে সুব্রত জানতে পারেন,“শুধু মোবাইল ফোন খারাপ হয়ে যাওয়াই নয়,বিশুকেতুর ফোনের রিচার্জও শেষ হয়ে গিয়েছিল।এছাড়াও বিশুকেতু যেহেতু তাঁর ফোনের নম্বরও মনে রাখতে পারতেন না, তাই রিচার্জ করে ফোন পুণরায় চালু করাও তাঁর পক্ষে অসম্ভব হয়নি” ।।

