• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ায় বিপুল মাদকসহ পুলিশের হাতে ধরা পড়ল ইভেন্ট সংস্থার ২ মহিলাসহ ৪ জন 

Eidin by Eidin
October 9, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কাটোয়ায় বিপুল মাদকসহ পুলিশের হাতে ধরা পড়ল ইভেন্ট সংস্থার ২ মহিলাসহ ৪ জন 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৯ অক্টোবর : বিপুল পরিমান মাদকসহ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশের হাতে ধরা পড়ল ইভেন্ট সংস্থার ২ মহিলাসহ ৪ জন । বৃহস্পতিবার রাতে টোটোয় চড়ে গাঁজা পাচারের সময় কাটোয়ার দুর্গাগ্রামের কাছে তাদের পাকড়াও করে পুলিশ । ধৃতরা হলেন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা মনিরা খাতুন বিবি (৩০) এবং আশা বর্মন (২৭)। তাঁরা একই বাড়িতে ভাড়া থাকেন এবং একটি ইভেন্ট সংস্থায় কাজ করেন বলে পুলিশ সূত্রে খবর। অন্য দু’জনকে কাটোয়ার মাঠপাড়ার বাসিন্দা সিরাজ শেখ এবং কাটোয়া থানার শ্রীখণ্ডের বাসিন্দা টোটোচালক অনুপ দলুই নামে চিহ্নিত করেছে পুলিশ । শেখ পেশায় নির্মাণকর্মী সিরাজ শেখ বর্তমানে লক্ষ্মীপুরে ঘরজামাই হিসেবে থাকেন। ধৃতদের কাছ থেকে  ১৬ কেজি গাঁজা বহনে ব্যবহৃত একটি ট্রলি ব্যাগ এবং টোটোটি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করার ব্যবস্থাও করা হয়। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্র থেকে পুলিশের কাছে খবর আসে মহিলা ট্রলি ব্যাগে গাঁজা নিয়ে টোটোয় চড়ে কাটোয়ার দিকে আসছেন। খবর পেতেই দুর্গাগ্রামের কাছে ওৎ পেতে বসে থাকে পুলিশ ৷ টোটোটি আসতেই পুলিশ আটক করে । প্রথমে অনুপ ও সিরাজ দাবি করেন, ব্যাগের জিনিস অন্য গাড়িতে পাঠানো হয়েছে। পরে তল্লাশিতে ওই টোটো থেকেই প্রায় ১৬ কেজি গাঁজা উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে তাঁদের বক্তব্যে অসঙ্গতি মিলেছে বলে পুলিশের দাবি। 

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে,হাওড়ার একটি চক্রের অধীনে মাদক পাচারের কাজ করেন ধৃত দুই মহিলা । নির্দিষ্ট ঠিকানায় ওই গাঁজা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাদের । ইভেন্ট সংস্থার কাজের আড়ালে পাচারে তাঁদের ভূমিকা, চক্রের অন্য সদস্যদের পরিচয় এবং গাঁজার উৎস ও গন্তব্য খতিয়ে দেখছে পুলিশ । সপ্তাহখানেক আগেও দাঁইহাট স্টেশন রোডে টোটোয় প্রায় ১৩ কেজি গাঁজা পাচারের অভিযোগে একই পেশায় যুক্ত দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছিল। দুই ঘটনার যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ। 

প্রসঙ্গত,রাজ্যকে মাদকমুক্ত করতে কড়া পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তার নির্দেশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমান মাদক ধরা পড়ছে । খোদ মুখ্যমন্ত্রী বুলডোজার চালিয়ে লক্ষ লক্ষ টাকার নিষিদ্ধ সিরাপের বোতল গুঁড়িয়ে দিয়েছেন ।। 

Tags: BurdwanKatwa Police StationMarijuana traffickingWestbengal
Previous Post

স্বজাতির প্রতি তীব্র অভিমানে দেশান্তরী হতে চলেছেন হুমায়ুন কবির ; শেষ জীবন কাটাবেন এই ইসলামি রাষ্ট্রে 

Next Post

ভারতে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসবে না পাকিস্তান, পরিবর্তে সুযোগ পেলো এই দেশ  

Next Post
ভারতে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসবে না পাকিস্তান, পরিবর্তে সুযোগ পেলো এই দেশ  

ভারতে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসবে না পাকিস্তান, পরিবর্তে সুযোগ পেলো এই দেশ  

No Result
View All Result

Recent Posts

  • মহালয়ার ঠিক আগেই কুষ্টিয়ায় শতাব্দী প্রাচীন মন্দিরের দুর্গাপ্রতিমা ভাঙচুর 
  • ভারতে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসবে না পাকিস্তান, পরিবর্তে সুযোগ পেলো এই দেশ  
  • কাটোয়ায় বিপুল মাদকসহ পুলিশের হাতে ধরা পড়ল ইভেন্ট সংস্থার ২ মহিলাসহ ৪ জন 
  • স্বজাতির প্রতি তীব্র অভিমানে দেশান্তরী হতে চলেছেন হুমায়ুন কবির ; শেষ জীবন কাটাবেন এই ইসলামি রাষ্ট্রে 
  • শুভেন্দু অধিকারীর “বন্ধুত্বের” আহ্বান স্বীকার করলেন নন্দীগ্রাম ও রেজিনগরের মুসলিম ভোটাররা ; রেকর্ড ভোটে জিতলেন বিজেপি প্রার্থী হাসিরাণী রথ ও  শাখারভ সরকার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.