• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের আগে  কেঁদে ফেললেন লিওনেল মেসি 

Eidin by Eidin
October 7, 2026
in আন্তর্জাতিক
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের আগে  কেঁদে ফেললেন লিওনেল মেসি 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,০৭ অক্টোবর : আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার আগে আবেগ ধরে রাখতে পারলেন না লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলতে দলের বাসে করে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে যাওয়ার সময় চোখের জল ধরে রাখতে পারেননি ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সতীর্থদের মাঝে বসে মেসিকে কাঁদতে দেখা যায়।

বেনিনের বিপক্ষে ম্যাচটিই আর্জেন্টিনার হয়ে মেসির ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়। মঙ্গলবারের এই ম্যাচের আগে ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টালে তাকে বিদায় জানাতে ব্যাপক আয়োজন করেছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

শেষের মঞ্চেও দলকে সামনে থেকেই নেতৃত্ব দিলেন লিওনেল মেসি। গোল করলেন, করালেনও। বহুবারের মতো আরও একবার বিজয়ীর বেশে মাঠ ছাড়লেন ফুটবলের মহাতারকা। আর্জেন্টিনার জার্সিতে শেষবার।বুয়েন্স আইরেসে স্তাদিও মনুমেন্তালে ভারতের সময় বুধবার ভোরে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের প্রথম দুই গোলে অবদান রাখার পর, তৃতীয় গোলটি করেন মেসি।  

ম্যাচ শুরুর আগে সতীর্থদের সঙ্গে শেষ ওয়ার্মআপ করতে নামলেন মেসি। অনেক আগেই পূর্ন হয়ে যাওয়া গ্যালারির চারদিক থেকে ভেসে এলো ভক্তদের উল্লাস ধ্বনি। তাদের কারো হাতে মেসির ছবি, কারো হাতে আবার মেসিকে নিয়ে লেখা প্ল্যাকার্ড। ক্যামেরার চোখ বারবার খুঁজে নিল মহাতারকাকে এবং আবেগপ্রবণ দর্শকদের।

এরপর মাঠে মেলে ধরা হলো ঢাউস আকৃতির মেসি লেখা জার্সি। আতশবাজির ছটায় আলোকিত হলো চারপাশ। জাতীয় সঙ্গীতের সময় কোচ লিওনেল স্কালোনির দুই গাল বেয়ে ঝরল অশ্রু। মেসিকে প্রথমে বেশ নির্লিপ্তই দেখাল, খানিক পর তার চোখও অশ্রুসিক্ত হয়ে উঠল।

শুরু হলো মাঠের লড়াই। শেষবারের মতো দেশের জন্য বল পায়ে ছুটলেন মেসি। সপ্তম মিনিটেই গোল পেতে পারতেন তিনি, তবে তার দূর থেকে নেওয়া বাঁ পায়ের শট ঝাঁপিয়ে আটকে দেন গোলরক্ষক।

তিন মিনিট পর ঘড়ির কাঁটা ১০ মিনিট ছুঁতে থেমে যায় খেলা। আরেকবার আতশবাজির শব্দে মুখরিত হয় চারপাশ। মেসির জার্সি নম্বর যে ১০। দুই দলের সব খেলোয়াড়, কোচ, এবং হাজারো দর্শক হাততালি দিয়ে অভিনন্দন জানান বিশ্বকাপজয়ী তারকাকে।

শক্তি-সামর্থ্যে ও ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে পার্থক্য পাহাড়সম হলেও, তবে শুরুতে বেনিনও বেশ আত্মবিশ্বাাসের সঙ্গে খেলতে থাকে। অষ্টাদশ মিনিটে র‍্যাঙ্কিংয়ের ৯৩তম দলটি দারুণ একটি সুযোগও পায়, তবে বিপজ্জনক জায়গা থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি জুনিয়র ওলাইতান।

২৩তম মিনিটে ডান দিক থেকে ছয় গজ বক্সের মুখে ক্রস বাড়ান রদ্রিগো দে পল। স্লাইড করে কোনোমতে বলে হালকায় পা ছোঁয়াতে পারেন মেসি, তাতে বল লক্ষ্যে থাকেনি। দুই মিনিট পর ডি-বক্স থেকে বেশ দূরে ফ্রি কিক পায় আর্জেন্টিনা, সেখান থেকেই শট নেন মেসি, বল লক্ষ্যেই ছিল; কিন্তু আটকে দেন গোলরক্ষক।বিরতির আগে আবার ভীতি ছড়ায় বেনিন। তামিমুর কোনাকুনি শটটা ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেস।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে অবশেষে ডেডলক ভাঙে। মেসির কর্নারে উড়ে আসা বল ছয় গজ বক্সের মুখে লাফিয়ে নিখুঁত ভলিতে গোলটি করেন ওতামেন্দি।

গত বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় জানিয়ে দেন তিনিও। তাকেও ঘরের মাঠ থেকে বিদায় জানাতে আমন্ত্রণ জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। শেষের উপলক্ষ কী দারুণভাবেই না রাঙালেন এই সেন্টার-ব্যাক।

১৪০ ম্যাচে ৯টি গোল নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলো তার।এই মাঠের ক্লাব রিবার প্লেইতেই খেলেন তিনি। একটু পরই ৩৮ বছর বয়সি ডিফেন্ডারকে তুলে নেন কোচ।

৬১তম মিনিটে মেসির পাস পেয়ে চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাহ। তাতে ম্যাচের ফল নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে যায়।

কিন্তু আকাশী নীল-সাদা জার্সিতে মেসির পায়ে আরেকটি গোল দেখার অপেক্ষা নিশ্চয় ছিল সমর্থকদের। সেটাও পূরণ হয়ে যায় ৭১তম মিনিটে। আগুস্তিন জিয়াই ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। জোরাল স্পট কিকে জালে বল পাঠিয়ে ধীরে দর্শকদের দিকে ছুটে যান মেসি। তার চোখে-মুখে উচ্ছ্বাসের ঢেউ ছিল না, তবে তাকে ঘিরে সতীর্থদের উল্লাস ছিল দেখার মতো।

খানিক পর দ্বিতীয় গোলও পেতে পারতেন মেসি। কিন্তু ছয় গজ বক্সের বাইরে ফাঁকায় বল পেয়েও অবিশ্বাস্যভাবে বাইরে মেরে বসেন তিনি।

একেবারে শেষ সময়ে আরেকটি ফ্রি কিক পায় আর্জেন্টিনা। মেসির সেই প্রচেষ্টায় উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।এরপরই বাজে শেষের বাঁশি। থেমে যায় জাতীয় দলের হয়ে মেসির পথচলা।

কোপা আমেরিকা-বিশ্বকাপ-কোপা আমেরিকা জয়ের অনন্য চক্র পূরণ করে, ২০৮ ম্যাচে ১২৬ গোল ও ৬৯টি অ্যাসিস্ট নিয়ে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার শেষ করলেন লিওনেল মেসি।

মনুমেন্টালে মেসিকে বিদায় জানাতে হাজির হয়েছেন প্রায় ৮৫ হাজার দর্শক। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সতীর্থ ও তাদের পরিবারের সদস্যদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বুয়েনস এইরেসজুড়ে আয়োজন করা হয়েছে বিশেষ ভক্ত সমাবেশ।

মেসির বিদায়ে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলাররাও। তার দীর্ঘদিনের বন্ধু ও প্রাক্তন সতীর্থ নেইমারও আবেগঘন বার্তায় মেসিকে ধন্যবাদ জানিয়েছেন। তার ভাষায়, শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্ব ফুটবলের জন্য মেসির অবদানের কাছে কৃতজ্ঞ।

জাতীয় দলের হয়ে মেসি বিদায় নিচ্ছেন রেকর্ড গড়েই। বেনিনের বিপক্ষে ম্যাচটি তার ২০৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ। এর আগে ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি, যা আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও তার দখলে।

আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনের তালিকাও দীর্ঘ। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফাইনালিসিমা এবং কাতার বিশ্বকাপ, সবকিছুর সাক্ষী তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।।

Tags: Lionel MessiSports News
Previous Post

নারায়ণীয়ং দশক ৪১- পূতনাদহনং তথা কৃষ্ণলালনাহ্লাদম্

Next Post

দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে গ্রামবাসীদের সহযোগিতায় ২৫ বাংলাদেশি ও এক ভারতীয় দালালকে আটক করল বিএসএফ 

Next Post
দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে গ্রামবাসীদের সহযোগিতায় ২৫ বাংলাদেশি ও এক ভারতীয় দালালকে আটক করল বিএসএফ 

দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে গ্রামবাসীদের সহযোগিতায় ২৫ বাংলাদেশি ও এক ভারতীয় দালালকে আটক করল বিএসএফ 

No Result
View All Result

Recent Posts

  • দিল্লির জামা মসজিদ থানা এলাকায় ছুরি দিয়ে হামলা চালিয়ে ৯ পুলিশ কর্মীকে যখম করল নাবিল আহমেদ নামে এক যুবক 
  • দুর্গাপুরে বিজেপি নেতা খুনে অন্যতম অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজার 
  • বেগতিক বুঝে দেশ ছেড়ে পালালেন মহম্মদ ইউনূস 
  • “গোকুল মিশন” : গোহত্যা বন্ধে শ্রীঘ্রই কঠোর বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 
  • আসামের কাছাড়ে বাংলাদেশি মহিষ পাচারকারীদের পিছু ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বিএসএফ জওয়ান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.