• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পাবনার সুপ্রভাত মোদক নামে ৩৫ বছর বয়সী ব্যবসায়ী নিখোঁজ হওয়ার একদিন পর ক্ষতবিক্ষত ও ঝলসানো  মৃতদেহ উদ্ধার 

Eidin by Eidin
October 6, 2026
in আন্তর্জাতিক
পাবনার সুপ্রভাত মোদক নামে ৩৫ বছর বয়সী ব্যবসায়ী নিখোঁজ হওয়ার একদিন পর ক্ষতবিক্ষত ও ঝলসানো  মৃতদেহ উদ্ধার 
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৬ অক্টোবর : বাংলাদেশে ফের খুন হয়ে গেলেন এক হিন্দু ব্যক্তি। এবারে পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানা এলাকায় এক হিন্দু ব্যবসায়ী নিখোঁজ হওয়ার একদিন পর তার ক্ষতবিক্ষত ও ঝলসানো মৃতদেহ উদ্ধার হয়েছে । মৃতের নাম সুপ্রভাত মোদক(৩৫) । পাবনার সুজানগর  উপজেলার আহম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সত্য চন্দ্র মোদকের ছেলে সুপ্রভাত মোদক স্থানীয় কাশিনাথপুর বাজারের ‘দাদাভাই হোটেল’ নামে একটি হোটেল চালাতেন । আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে একটি হলুদখেত থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে,  গতকাল সোমবার নিজের হোটেল  থাকা অবস্থায় কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বের হয়ে যান সুপ্রভাত। রাতে বাড়ি ফিরে না আসায় আত্মীয় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পরিবার।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাঁর মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা চালায়। মধ্যরাত ১২টার দিকে তার ফোন সচল পাওয়া গেলেও রিং হলেও কেউ রিসিভ করেননি। এরপর আজ মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন একটি হলুদখেতে সুপ্রভাত মোদকের ক্ষতবিক্ষত এবং ঝলসানো মৃতদেহ পড়ে থাকতে দেখে । পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ।  মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।।

Previous Post

জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা জামা পরে গান গেয়ে বিতর্কে কান্ট্রি তারকা জ্যাক ব্রায়ান 

Next Post

জম্মু ও কাশ্মীর থেকে ১৫০ জন অনুপ্রবেশকারীকে ভারত ফেরত পাঠানোর প্রস্তুতি ভারতের,  এদিকে ঢুকতে দেবে না বলে সীমান্তে সেনা মোতায়েন করল বাংলাদেশ  

Next Post
জম্মু ও কাশ্মীর থেকে ১৫০ জন অনুপ্রবেশকারীকে ভারত ফেরত পাঠানোর প্রস্তুতি ভারতের,  এদিকে ঢুকতে দেবে না বলে সীমান্তে সেনা মোতায়েন করল বাংলাদেশ  

জম্মু ও কাশ্মীর থেকে ১৫০ জন অনুপ্রবেশকারীকে ভারত ফেরত পাঠানোর প্রস্তুতি ভারতের,  এদিকে ঢুকতে দেবে না বলে সীমান্তে সেনা মোতায়েন করল বাংলাদেশ  

No Result
View All Result

Recent Posts

  • দিল্লির জামা মসজিদ থানা এলাকায় ছুরি দিয়ে হামলা চালিয়ে ৯ পুলিশ কর্মীকে যখম করল নাবিল আহমেদ নামে এক যুবক 
  • দুর্গাপুরে বিজেপি নেতা খুনে অন্যতম অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজার 
  • বেগতিক বুঝে দেশ ছেড়ে পালালেন মহম্মদ ইউনূস 
  • “গোকুল মিশন” : গোহত্যা বন্ধে শ্রীঘ্রই কঠোর বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 
  • আসামের কাছাড়ে বাংলাদেশি মহিষ পাচারকারীদের পিছু ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বিএসএফ জওয়ান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.