• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট 

Eidin by Eidin
October 6, 2026
in কলকাতা, রাজ্যের খবর
স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ অক্টোবর : দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে খুনে অভিযুক্ত অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট  । আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ প্রশান্তকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। শুধু তাইই নয়,আত্মসমর্পণ না করলে প্রশান্ত বর্মনের সরকারি বেতন বন্ধ এবং সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি অবিলম্বে বাজেয়াপ্ত করার কড়া নির্দেশ দিয়েছে আদালত। 

প্রসঙ্গত,২০২৩ সালের অক্টোবর মাসে সল্টলেকের দত্তাবাদের দোকান থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ করে খুন করা হয়। পরের দিন নিউটাউনের যাত্রাগাছি থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। মৃতের পরিবারের অভিযোগ যে রাজগঞ্জের তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের বাড়ি থেকে চুরি যাওয়া সোনার গহনা নাকি কিনে গলিয়েছিলেন স্বপন কামিল্যা । সেই অপরাধে রীতিমতো পরিকল্পনা করে তাকে খুন করা হয় বলে অভিযোগ । 

পরিবার সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করলেও লোকসভার ভোটের ঠিক মুখেই রাজবংশী ভোট কেটে যাওয়ার ভয়ে প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারের ঝুঁকি নেয়নি তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার । কিন্তু রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেও প্রশান্ত বর্মনের টিকি পর্যন্ত ছোয়নি পুলিশ । গত ২৫ মে রাতে কলকাতার নিউ টাউনে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক পথচারীকে ধাক্কা দেওয়ার পর প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করে পুলিশ৷ কিন্তু পরের দিনেই জামিন পেয়ে যান তিনি । যেকারণে পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন ওঠে । তারপর থেকে প্রশান্তকে বাজারহাটে দেখা মিললেও পুলিশের খাতায় সে পলাতক ! 

আজ শুনানি চলাকালীন আদালত তীব্র উষ্মা প্রকাশ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ৷ আদালত জানতে চায় যে সুপ্রিম কোর্টের নির্দেশকে এভাবে বুড়ো আঙুল দেখিয়ে একজন সরকারি অফিসার কীভাবে দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকতে পারেন। প্রধান বিচারপতি তীব্র ক্ষোভে প্রকাশ করে বলেন,’এতদিন পালিয়ে আছে সম্পত্তি বাজেয়াপ্ত করছেন না কেন? একজন সরকারি অফিসার এতদিন ধরে কিকরে পালিয়ে থাকতে পারে ? সুপ্রিম কোর্টের প্রতি কোনও সম্মান নেই? অবিলম্বে বেতন বন্ধ করা হোক ।’ এখন দেখার বিষয় আদালতের এই কড়া পদক্ষেপের পর প্রশান্ত বর্মন আত্মসমর্পণ করেন কিনা, না করলে রাজ্য সরকার আদালতকে সম্মান জানিয়ে তার বিরুদ্ধে নেয় কিনা ।। 

Previous Post

টোটো চড়ে ভোট দিতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Next Post

হায়দ্রাবাদে দুই সপ্তাহে তিন তরুণী নির্মমভাবে খুন হয়ে গেল প্রেমিকের হাতে  

Next Post
হায়দ্রাবাদে দুই সপ্তাহে তিন তরুণী নির্মমভাবে খুন হয়ে গেল প্রেমিকের হাতে  

হায়দ্রাবাদে দুই সপ্তাহে তিন তরুণী নির্মমভাবে খুন হয়ে গেল প্রেমিকের হাতে  

No Result
View All Result

Recent Posts

  • দুর্গাপুরে বিজেপি নেতা খুনে অন্যতম অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজার 
  • বেগতিক বুঝে দেশ ছেড়ে পালালেন মহম্মদ ইউনূস 
  • “গোকুল মিশন” : গোহত্যা বন্ধে শ্রীঘ্রই কঠোর বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 
  • আসামের কাছাড়ে বাংলাদেশি মহিষ পাচারকারীদের পিছু ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বিএসএফ জওয়ান 
  • পাকিস্তানের পর এবার বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে কাজে লাগাচ্ছে চীন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.