• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পার্টি অফিসের সামনে থেকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার সময় হুমায়ুন বললেন : “পুলিশের সঙ্গে যুদ্ধে যাব” 

Eidin by Eidin
October 6, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পার্টি অফিসের সামনে থেকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার সময় হুমায়ুন বললেন : “পুলিশের সঙ্গে যুদ্ধে যাব” 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০৬ অক্টোবর : আজ নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন । ভোটগ্রহণের সকালে উন্নয়ন পার্টি (AJUP)-র প্রধান তথা বিধায়ক হুমায়ুন কবীরকে আটককে কেন্দ্র করে রেজিনগরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে । রেজিনগর থানায় নিয়ে যাওয়ার পথে হুমায়ুন হুঙ্কার দেন,’প্রতিটি বুথে অ্যালসেশিয়ান (কুকুর) ছেড়ে দিয়েছে। পুলিশের সঙ্গে যুদ্ধে যাব। ভোটলুট হচ্ছে সকাল থেকে। কমিশন ঘুমোচ্ছে। পুলিশ কী ধোয়া তুলসিপাতা নাকি? আম পাবলিকের টাকায় যাদের বেতন হয়, তারা সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছে।’ তার এও অভিযোগ, বুথে বুথে এজেন্ট বসাতে বাধা দেওয়া হচ্ছে এবং ভোট লুঠ চলছে । 

এদিন তুলে সকাল থেকেই  বুথে বুথে এজেন্ট বসাতে বাধা দেওয়া এবং ভোট লুঠের অভিযোগ তুলে সরব হচ্ছিলেন হুমায়ুন কবীর । পরে তিনি পার্টি অফিস থেকে বের হওয়ার সময় পুলিশ তাকে আটক করে । সেই সময় পুলিশের সঙ্গে তীব্র বচসা ও ধস্তাধস্তি বেধে যায় । পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাঁকে কার্যত জোর করে টেনেহিঁচড়ে একটি গাড়িতে তোলে এবং রেজিনগর থানায় নিয়ে যায়। 

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রেজিনগর উপনির্বাচনে মোট ১৫ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হচ্ছে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৬ হাজার ৫৪৬ জন। ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। মোট ৩১৫টি ভোটকেন্দ্রে ১৫৮০ জন ভোটকর্মী দায়িত্ব পালন করছেন। আইন শৃঙ্খলা বজায় রাখতে গোটা এলাকায় মোট ৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি বুথেই সেন্ট্রাল ফোর্সের পাহারা রয়েছে। এর পাশাপাশি রাজ্য পুলিশও মোতায়েন করা হয়েছে। 

নির্বাচন কমিশনের খবর অনুযায়ী, সকাল ১০ পর্যন্ত রেজিনগরে ভোটের হার ১৮.৫%, নন্দীগ্রামে ২০.৮৯% ।দুপুর ১টা পর্যন্ত রেজিনগরে ভোট পড়েছে ৫৬.৪৩ শতাংশ ৷ এবং নন্দীগ্রামে পড়েছে ৬০.৩২ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত রেজিনগর উপনির্বাচনে ভোটের হার ৫৬.৪৩ শতাংশ ।। 

Previous Post

“পাকিস্তানের জল চাইতে রাস্তায় নেমে পড়ে/মুর্শিদাবাদের হিন্দু হত্যায় খাটের তলায় ঘরে” : ছদ্ম ধর্মনিরপেক্ষদের স্যাটায়ারের চাবুক চালালেন তরুন সঙ্গীতশিল্পী 

Next Post

টোটো চড়ে ভোট দিতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Next Post
টোটো চড়ে ভোট দিতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

টোটো চড়ে ভোট দিতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

No Result
View All Result

Recent Posts

  • দিল্লির জামা মসজিদ থানা এলাকায় ছুরি দিয়ে হামলা চালিয়ে ৯ পুলিশ কর্মীকে যখম করল নাবিল আহমেদ নামে এক যুবক 
  • দুর্গাপুরে বিজেপি নেতা খুনে অন্যতম অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজার 
  • বেগতিক বুঝে দেশ ছেড়ে পালালেন মহম্মদ ইউনূস 
  • “গোকুল মিশন” : গোহত্যা বন্ধে শ্রীঘ্রই কঠোর বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 
  • আসামের কাছাড়ে বাংলাদেশি মহিষ পাচারকারীদের পিছু ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বিএসএফ জওয়ান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.