• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

জ্ঞানেশ কুমারকে বরখাস্ত করতে অস্বীকৃতি জানাল সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশনের কাছে আদালতের জবাব তলব 

Eidin by Eidin
October 5, 2026
in দেশ
জ্ঞানেশ কুমারকে বরখাস্ত করতে অস্বীকৃতি জানাল সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশনের কাছে আদালতের জবাব তলব 
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৫ অক্টোবর : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হয়েছে—এমন অভিযোগের জেরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অবিলম্বে বরখাস্ত করার আদেশ দিতে সোমবার সুপ্রিম কোর্ট অস্বীকৃতি জানিয়েছে । এর পরিবর্তে, আদালত প্রথমে নির্বাচন কমিশন এবং নির্বাচন পরিচালনাকারী বিধিবদ্ধ কাঠামো লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত অন্যান্য কর্মকর্তাদের বক্তব্য শোনার সিদ্ধান্ত নিয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি. মোহনাকে সঙ্গে নিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই মামলায় কেন্দ্র এবং নির্বাচন কমিশন উভয়কেই নোটিশ জারি করেছে। আদালত জানিয়েছে, কেবল একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ওপর ভিত্তি করে হুট করে কোনো বড় অন্তর্বর্তী আদেশ দেওয়া সম্ভব নয়। তবে আগামী এক সপ্তাহের মধ্যে দুই পক্ষের কাছ থেকে জবাব তলব করা হয়েছে এবং কমিশনের প্রতিক্রিয়া পর্যালোচনার পরই পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারণ করা হবে।

এই বিতর্কের সূত্রপাত হয়েছে এমন প্রতিবেদন থেকে যে, অন্য দুজন নির্বাচন কমিশনারের কথিত আপত্তি সত্ত্বেও, অক্টোবর ২০২৫ থেকে আগস্ট ২০২৬-এর মধ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া সংক্রান্ত ১৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইসিআই (ECI)-এর নামে নেওয়া হয়েছিল। আবেদনকারী রাকেশ কুমার সিং-এর পক্ষে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ সিং কুমারের অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়েছিলেন । তিনি যুক্তি দেন যে, এই অভিযোগগুলো নির্বাচনী প্রক্রিয়ার মূলে আঘাত হেনেছে এবং নাগরিকদের ভোটাধিকারকে বিপন্ন করতে পারে।

বিকাশ সিং প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইনের ১৮ ধারার উপর নির্ভর করেছেন, যেখানে বলা হয়েছে যে বহু-সদস্য বিশিষ্ট কমিশনের সিদ্ধান্ত যতদূর সম্ভব সর্বসম্মত হবে এবং সর্বসম্মতি না ঘটলে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে নির্ধারিত হবে।তার কথায়,”এটি একটি গুরুতর পরিস্থিতি যা আমাদের গণতন্ত্রের মূল ভিত্তিকেই দুর্বল করে দিতে পারে ।” তিনি অবিলম্বে আদালতের হস্তক্ষেপ দাবি করেন। 

তবে, বেঞ্চ প্রথমে বিবাদীদের বক্তব্য না শুনে প্রধান নির্বাচন কমিশনারকে বরখাস্ত করতে রাজি নয়। বেঞ্চ প্রশ্ন তুলেছে,’প্রধান নির্বাচন কমিশনারকে বরখাস্ত করা হলে নির্বাচন কমিশনের কার্যক্রম থমকে যাবে। নির্বাচন পরিচালনা করবে কে?’ জবাবে সিং বলেন যে বাকি দুজন নির্বাচন কমিশনার কমিশনের দায়িত্ব পালন করতে পারবেন।

বিচারপতি বাগচী প্রশ্ন তোলেন, বিবাদীদের বক্তব্য না শুনেই আদালত এই সিদ্ধান্তে উপনীত হতে পারে কিনা যে, বিতর্কিত সমস্ত সিদ্ধান্তই একতরফা ছিল। তিনি ইঙ্গিত দেন যে, যদি কমিশনের নথিপত্রে শেষ পর্যন্ত কোনো লঙ্ঘন প্রমাণিত হয়, তবে আদালত আইনবিরোধী বলে প্রমাণিত সিদ্ধান্তগুলো বাতিল করে দিতে পারে।

প্রধান বিচারপতি সুর্যকান্ত আরও সতর্ক করে বলেন যে, আদালত কেবল সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে কোনো আদেশ দিতে পারে না। সিং পাল্টা যুক্তি দেন যে, কথিত একতরফা সিদ্ধান্তগুলো ইতিমধ্যেই ভোটার তালিকা ত্রুটিপূর্ণ করে দিয়েছে এবং সতর্ক করে দেন যে কিছু পরিণতি পরে সহজে পাল্টে দেওয়া যায় না। তিনি বেঞ্চকে বলেন,’মাননীয় বিচারপতিগণ, একটি নির্বাচন বা একটি নির্বাচিত সরকারকে বাতিল করতে পারেন না।’

তথাপি আদালত প্রার্থিত অন্তর্বর্তীকালীন প্রতিকার মঞ্জুর করতে অস্বীকৃতি জানায় এবং বিবাদীদের নোটিশ জারি করে।আদালতের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে, যদি পর্যালোচনার পর দেখা যায় যে কমিশনের অন্য দুই সদস্য সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশির সম্মতি বা ঐকমত্য ছাড়াই কোনো নীতিগত সিদ্ধান্ত বা নির্দেশিকা জারি করা হয়েছিল, তবে আদালত প্রয়োজনে সেই সিদ্ধান্তগুলি বাতিল বা প্রত্যাহার করতে পিছপা হবে না। আদালতের এই পর্যবেক্ষণের পরই এই মামলার আইনি গুরুত্ব আরও বহুগুণ বেড়ে গিয়েছে।। 

Previous Post

বাগদত্তা তামান্নার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা মহসিন খান 

Next Post

টিউশন পড়তে যাওয়া ১২ বছরের ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, নদীয়ায় গ্রেপ্তার গৃহশিক্ষক 

Next Post
টিউশন পড়তে যাওয়া ১২ বছরের ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, নদীয়ায় গ্রেপ্তার গৃহশিক্ষক 

টিউশন পড়তে যাওয়া ১২ বছরের ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, নদীয়ায় গ্রেপ্তার গৃহশিক্ষক 

No Result
View All Result

Recent Posts

  • দিল্লির জামা মসজিদ থানা এলাকায় ছুরি দিয়ে হামলা চালিয়ে ৯ পুলিশ কর্মীকে যখম করল নাবিল আহমেদ নামে এক যুবক 
  • দুর্গাপুরে বিজেপি নেতা খুনে অন্যতম অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজার 
  • বেগতিক বুঝে দেশ ছেড়ে পালালেন মহম্মদ ইউনূস 
  • “গোকুল মিশন” : গোহত্যা বন্ধে শ্রীঘ্রই কঠোর বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 
  • আসামের কাছাড়ে বাংলাদেশি মহিষ পাচারকারীদের পিছু ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বিএসএফ জওয়ান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.